রাজশাহী প্রতিনিধি
আপডেট: ১৬:৫৯, ১৯ জুন ২০২১
রামেকের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ছিলেন ৩ জন ও বাকি ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
শনিবার (১৯ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ছিলেন। এরমধ্যে করোনায় রাজশাহীর তিনজন ও উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন মারা গিয়েছেন। মৃতদের স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের নির্দেশনা দেয়া হয়েছে।
করোনা ইউনিটে মৃত ১০ জনের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। এদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে বলে জানান তিনি।
তিনি আরও জানান, 'গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছে ৪৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। এছাড়া রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭১ জন ও উপসর্গ নিয়ে ১৯৪ জন ভর্তি রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে ৩০৯টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৬৫ জন, যা আগের চেয়ে ১৬ জন বেশি।'
করোনা সংক্রমণ কমাতে রাজশাহী শহরে শনিবার নবম দিনের মত বিশেষ লকডাউন চলেছে। বিশেষ বিধিনিষেধে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। শহরের বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান বিপণি বিতান বন্ধ থাকলেও পাড়া মহল্লার ছোট দোকানপাট খুলেছে।
রাস্তায় রিকশা ও অটো রিকশার সংখ্যা অনেক বেড়ে গেছে। আগের কয়েক দিনের তুলনায় বেড়েছে রাস্তায় মানুষের চলাচলও।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























