জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ৩০ জুন ২০২১
আপডেট: ১০:১৯, ১ জুলাই ২০২১
আপডেট: ১০:১৯, ১ জুলাই ২০২১
জামালপুরে মাথায় কাঁঠাল পড়ে নিহত ১
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় গাছ থেকে মাথায় কাঁঠাল পড়ে সুন্দরি বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে সুজন মিয়া গণমাধ্যমকে বলেন, দুপুরে তাদের প্রতিবেশী আলহাজ্ব মিয়ার (অপ্রাপ্ত বয়স্ক) কিশোর ছেলে নাঈমকে গাছ থেকে কাঁঠাল পেরে দিতে বলেন তার মা। তার মায়ের কথায় গাছে উঠে কাঁঠাল পারার সময় একটি মাঝারি সাইজের কাঁচা কাঁঠাল নাঈমের হাত থেকে ফসকে গাছের নিচে দাঁড়িয়ে থাকা সুন্দরি বেওয়ার মাথার উপর পড়ে।
এতে ঘটনাস্থলেই সুন্দরী বেওয়ার মৃত্যু হয়।
আইনিউজ/আবু সায়েম/এসডি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























