খুলনা প্রতিনিধি
আপডেট: ২০:৫৮, ৫ জুলাই ২০২১
খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৫১ জনের মৃত্যু
খুলনা বিভাগে করোনাভাইরাস একের পর এক রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু দেখেছে বিভাগটি। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৪ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে বিভাগের খুলনার ১৩ জন, বাগেরহাটের দুজন, যশোরের ছয়জন, মাগুরার একজন, ঝিনাইদহের পাঁচজন, কুষ্টিয়ার ১৭ জন, চুয়াডাঙ্গার দুজন ও মেহেরপুরের পাঁচজন রয়েছেন।
এ সময়ে আক্রান্ত হয়েছেন খুলনার ২৩৯ জন, বাগেরহাটের ১২১ জন, সাতক্ষীরার ১০২ জন, যশোরের ২৮৬ জন, নড়াইলের ৭০ জন, মাগুরার ৩৪ জন, ঝিনাইদহের ৮৬ জন, কুষ্টিয়ার ২৯২ জন, চুয়াডাঙ্গার ১৫২ জন ও মেহেরপুরে ৮৮ জন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। সেই থেকে বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬২ হাজার ৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৫৫৩ জন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























