খুলনা প্রতিনিধি
আপডেট: ১৬:৩৪, ৯ জুলাই ২০২১
খুলনা বিভাগে একদিনে করোনায় ৭১ মৃত্যু
কোভিড-১৯ মহামারির হটস্পটে পরিণত হয়েছে খুলনা। আগের সব রেকর্ড ভেঙে একদিনে ৭১ জনের মৃত্যু দেখল বিভাগটি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এ সময় শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫৬ জনের।
শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার (৭ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। আর এদিন সর্বোচ্চ এক হাজার ৯০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া বাগেরহাটে দুইজন, যশোরে ৯ জন, নড়াইলে একজন, মাগুরায় একজন, ঝিনাইদহে ১৯জন, কুষ্টিয়ায় ১৪জন, চুয়াডাঙ্গায় ছয়জন ও মেহেরপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বিভাগে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৬৯ হাজার ১৮৭ জন করোনা পজিটিভ হন। মারা গেছেন এক হাজার ৪৮৭ জন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























