নিজস্ব প্রতিবেদক
ইজিবাইকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ছয় জনের
বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফকিরহাটের নলধা মৌভোগ এলাকার দিলীপ রাহার ছেলে উৎপল রাহা (৪৫), একই এলাকার জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত (২৫) ও রামপাল উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চাকসি গ্রামের আব্দুল হাই (৫৫)। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
অন্যদিকে ইজিবাইকের একমাত্র আহত যাত্রী নুর মোহম্মদকে (৬০) উদ্ধার করে ফরিকহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম বলেন, ‘নোয়াপাড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইজিবাইক বৈলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকের চালকসহ ছয়যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























