তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট: ১৯:০৭, ২ আগস্ট ২০২১
করোনায় তারাকান্দা সদর ইউপি চেয়ারম্যানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মরসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার (৬০) মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল জব্বার একজন দায়িত্বশীল, দক্ষ ও চৌকস চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে তারাকান্দা ইউনিয়ন ও তারাকান্দা উপজেলার অপূরণীয় ক্ষতি হলো। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত।
সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বারের জানাজা নামাজ আজ সোমবার (২ আগস্ট) দুপুর আড়াইটায় তার গোপালপুর গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























