চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৭, ৯ আগস্ট ২০২১
আপডেট: ১২:২৯, ১০ আগস্ট ২০২১
আপডেট: ১২:২৯, ১০ আগস্ট ২০২১
মৃদু ভূমিকম্পে কাঁপল কক্সবাজার-চট্টগ্রাম
কক্সবাজার ও চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। বঙ্গোপসাগরের মিয়ানমারের জলসীমানায় এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪, যা হালকা প্রকৃতির।
সোমবার রাত সাড়ে ৯টার পরে ইন্ডিয়া-বার্মা প্লেটের সংযোগস্থলের হালকা ভূমিকম্প হয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রফেশনাল এসিসটেন্ট মিজানুর রহমান জানান, ঢাকা থেকে ৪২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে ১২২ কিলোমিটার দক্ষিণ পূর্বে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। রাত ৯ টা ৩৮ মিনিট ৩২ সেকেন্ড সময়ে রিখটার স্কেলে ৪.৩ মাত্রা ধরা পড়েছে।
তিনি আরও জানান, কক্সবাজার থেকে কাছাকাছি ভূকম্পন হওয়ায় সেখানকার আশেপাশের এলাকায় অনুভূত হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























