দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ২৩ আগস্ট ২০২১
আপডেট: ২০:৩২, ২৩ আগস্ট ২০২১
আপডেট: ২০:৩২, ২৩ আগস্ট ২০২১
দিনাজপুরে খেলার মাঠে বজ্রপাত, চার শিশুর মৃত্যু
দিনাজপুরে খেলার মাঠে বজ্রপাতে চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই শিশু। তারা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি সংলগ্ন নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-আপন (১২), মিম (১২), হাসান (১৩) ও সাজ্জাদ(১৪)। তাদের সবার বাড়ি উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হতাহতদের কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল। আবার কেউ খেলা দেখছিল।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বজ্রপাতে চার শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























