নিজস্ব প্রতিবেদক
স্বতন্ত্র প্রার্থীকে মারধর, আওয়ামী লীগের প্রার্থীর কর্মী আটক
ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা ও মারধরের ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এক কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে ধামরাইয়ের কালামপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল আজিজ (৩৫) এর বাড়ি বানিশ্বর এলাকায়। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আজাহারের কর্মী বলে জানা গেছে৷
এর আগে, বুধবার রাতে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বানিশ্বর এলাকায় হামলার শিকার হন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আওলাদ হোসেনের ছোট ভাই নুরুজ্জামান বাদী ২৯ জনের নাম উল্লেখ করে ও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) নির্মল কুমার দাস বলেন, বুধবার রাতে একটি মারধরের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। সেই অভিযোগেরভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























