আইনিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ৮ নভেম্বর ২০২১
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৩ স্কুলছাত্রের
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) ঘাটাইল-ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, শরিফ হোসেন (১৪), আবু বকর (১৪) ও মো. সাঈম (১৪)। তাদের সবার বাড়ি উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বড়মেধার ঝাইপাটা গ্রামে। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে তারা বিদ্যালয় থেকে ইউনিয়ন পরিষদে যাচ্ছিল। যাওয়ার সময় ঘাটাইল সাগরদিঘি সড়কের ভূইয়াবাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিন আরোহীর মৃত্যু হয়।
ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিনজনই দশম শ্রেণির ছাত্র।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























