Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

প্রকাশিত: ০৬:০১, ৩১ আগস্ট ২০১৯
আপডেট: ০৬:০১, ৩১ আগস্ট ২০১৯

এরশাদ দেশের স্বার্থে কখনোই আপস করেননি: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও মানুষের স্বার্থের বিপরীতে কখনোই আপস করেননি। তাই এখনো দেশের মানুষ পল্লীবন্ধুকে মনে রেখেছে, তাকে আজীবন মনে রাখবে।

সারাদেশে চলছে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম ও দোয়া মহফিল। এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর আব্দুল্লাপুর মোড়ে আয়োজিত পার্টির উত্তরা পশ্চিম থানার আলোচনা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি উত্তরা পশ্চিম থানার সভাপতি শরীফুল আলম সোহেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী। উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন বাবুল, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় নেতা আহাদ চৌধুরি, মঞ্জুরুল হক।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়