আপডেট: ০৮:৩৬, ৩১ আগস্ট ২০১৯
'মুসলিম নিধনের জন্যই ভারত এই নাগরিক তালিকা প্রকাশ করেছে'
আন্তর্জাতিক ডেস্ক: আসামের চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে আজ। ৪০ লাখ আবেদনকারীর মধ্যে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। যাদের অধিকাংশই মুসলিম। এই চূড়ান্ত নাগরিক তালিকা থেকে বিপুলসংখ্যক মুসলিম বাদ পড়ার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান অভিযোগ করে বলেন, 'মুসলিম নিধনের জন্যই ভারত সরকার এই নাগরিক তালিকা প্রকাশ করেছে'।
এই ঘটনায় এক টুইটার বার্তায় পাক প্রধানমন্ত্রী বলেন, 'মোদি সরকার যেভাবে মুসলিমদের জাতিগত নির্মূল করতে চাইছে এবং এর খবর ভারত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেভাবে আসছে, তা গোটা বিশ্বের জন্য অশনিসংকেত। একই উদ্দেশ্যেই মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা কাশ্মীরকে অবৈধভাবে দখল করে নিয়েছে।'
ইমরান তার বক্তব্যে আসামের পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনাও টেনে আনেন। গত ৫ আগস্ট বিজেপি সরকার সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























