Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

প্রকাশিত: ০৬:০০, ১ অক্টোবর ২০১৯
আপডেট: ০৬:০০, ১ অক্টোবর ২০১৯

পদ্মায় বাড়ছে পানি, সতর্ক বার্তা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বন্যার পানির চাপ কমাতে ভারত সোমবার ফারাক্কা বাঁধের সব কয়টি লকগেট খুলে দিয়েছে। এতে বাংলাদেশের পদ্মা নদীতে বাড়ছে পানি। বন্যার আশঙ্কা তৈরি হয়েছে কয়েকটি জেলায়।

পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারাক্কার গেট খুলে দেওয়ায় পদ্মা নদী সংলগ্ন রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সেই আশঙ্কার কথা প্রকাশ করে সতর্কতা হিসেবে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেসবুকে দেয়া সোমবারের স্ট্যাটাসে তিনি লিখেন, ‘পদ্মা নদীর পানি অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত বাড়তে পারে, তারপর কমা শুরু হতে পারে। ঢাকায় কথা বলে প্রথম দফায় কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে।’

‘একটু আগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে বিস্তারিত কথা হয়েছে। আমি রাজশাহীর জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছি গোদাগাড়ী ও পবাসহ সকল চরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হলে (প্রয়োজন হলে) মানুষ সরিয়ে মুল ভুখণ্ডে কয়েকদিনের জন্য নিয়ে আসার জন্য। এরজন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে। মন্ত্রণালয় থেকে দ্রুত এবং বাড়তি বরাদ্দ দেয়া হচ্ছে।’

‘স্থানীয় উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সমন্বয়ের মাধ্যমে কাজগুলো করবেন।’

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়