Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৪

আজ নিউইয়র্ক যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন আজ। সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন তিনি। ২৭ সেপ্টেম্বর অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

এবার নিরাপত্তা, গণমাধ্যমসহ সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন ৫৭ জন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

এদিকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বলে দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বাংলাদেশের গণ-অভ্যুত্থানের কথা তুলে ধরবেন এবং একটি গণমুখী, কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার অঙ্গীকার পুনরুল্লেখ করবেন।

তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে।

প্রধান উপদেষ্টা মাত্র তিনদিন নিউইয়র্কে থাকবেন। ২৭ সেপ্টেম্বর তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়