স্পেন প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৪, ২৯ জুন ২০২০
ভয়েস অব বার্সেলোনার সান্তাকলোমা কমিটি গঠন
স্পেনের বার্সেলোনায় বাংলাদেশী তরুণ যুবসমাজদের নিয়ে গঠিত ভয়েস অব বার্সেলোনা'র সান্তাকলোমা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশী যুবকদের এই সংগঠনের কাজ আরও গতিশীল করতে গত ফেব্রুয়ারি মাসে বার্সেলোনার একটি শহর সান্তাকলোমায় অবস্থান করা প্রবাসী তরুণদের একত্রিত করে গঠন করা হয় সান্তাকলোমা শাখা কমিটি।
এসময় সকলের সর্ব সম্মতিক্রমে সামসুল ইসলামকে সভাপতি ও সাজ্জাদ সালুকে সম্পাদক এবং মুরাদ আহমদ মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য কমিটি গঠন করে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সময় দেওয়া হয়। সেই তিন সদস্যের কমিটি থেকে রবিবার (২৮ জুন) সান্তাকলোমা শহরের এক অভিজাত রেস্টুরেন্টে সান্তাকলোমা শাখা এবং বার্সেলোনা কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে ভয়েস অব বার্সেলোনার সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জোয়েল হোসেন এই শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
সান্তাকলোমা শাখার সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে নব গঠিত কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা। পরে শাখা সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়

























