মৌলভীবাজারে দর্শক মাতালো জীবনচক্র থিয়েটারের ‘সাধু চরণ’
মৌলভীবাজারে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসবের পঞ্চম দিনে দর্শক মাতিয়েছে মঞ্চনাটক ‘সাধু চরণ’। চন্দন সেনের রচনায় জীবনচক্র থিয়েটারের শিল্পীদের এ মঞ্চায়ণ প্রশংসা কুড়িয়েছে উৎসবে আসা দর্শকদের। আজ মঙ্গলবার (৮ মার্চ) মৌলভীবাজারের পৌর জনমিলনের মিলনায়তন কক্ষে এ নাটক মঞ্চায়ন হয়।
২২:৫৫ ৮ মার্চ ২০২২
দেশে স্বর্ণের দাম বেড়ে ৭৯ হাজার টাকা ছাড়াল
দেশের বাজারেও ফের বাড়াল স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৯ হাজার ৩১৫ টাকা হয়েছে। আগামীকাল বুধবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
২২:৩৮ ৮ মার্চ ২০২২
মাতৃস্নেহে দেশ পরিচালনা করলে জনগণ সমর্থন করবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাতৃস্নেহে দেশ পরিচালনা করলে জনগণ সমর্থন করবে। তিনি বলেন, ‘একটি বিষয় বোঝা উচিত যে নারীরা শুধু নারী নয়, নারীরা মা-ও, তাই আপনি (নেতা) যদি মাতৃস্নেহে দেশ পরিচালনা করেন, অবশ্যই জনগণ আপনাকে সমর্থন করবে।’
২২:২২ ৮ মার্চ ২০২২
জবি সমাজকর্ম বিভাগের আয়োজনে বিশ্ব নারী দিবস পালিত
নারীদের অধিকারকে সকলের সামনে তুলে ধরার জন্য প্রতি বছর ৮ই মার্চ পালিত হয় বিশ্ব নারী দিবস। সেই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের আয়োজনে পুরো ক্যাম্পাসজুড়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
২১:৪৯ ৮ মার্চ ২০২২
কইন্যা-নারীদের হাট উদ্বোধন
আর্ন্তজাতিক নারী দিবসে মৌলভীবাজারে যাত্রা শুরু করেছে কইন্যা-নারীদের হাট। ব্যতিক্রমী এই হাটের আয়োজন করেছে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও লেডিস ক্লাব। ধীরে ধীরে এই হাট সারা জেলায় প্রসারিত হবে ২১:০১ ৮ মার্চ ২০২২
চুরির প্রতিবাদ ও থানায় জিডি করায় খাসিয়া যুবককে বেধড়ক মার
কয়েকদিন আগে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরের কালেঞ্জী খাসিয়া পুঞ্জির জুম থেকে পান চুরির প্রতিবাদ করায় ও কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রতিহিংসায় খাসিয়া এক যুবককে একা পেয়ে বেধড়কভাবে পেটাল পান চোর দুই ভাই।
২০:২১ ৮ মার্চ ২০২২
শাবি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস উদযাপন
উন্নয়নের সকল ক্ষেত্রে নারীর সমান অংশীদারিত্ব এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।
১৮:৫৯ ৮ মার্চ ২০২২
বাংলাদেশ দূতাবাস লিসবনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন
পর্তুগাল এর রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চ এর প্রদত্ত কালজয়ী ভাষণের স্মরণে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করেছে।
১৮:৫২ ৮ মার্চ ২০২২
শাবিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
র্যালি ও আলোচনা সভার মাধ্যমে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকালে স্কুল অব সোস্যাল সায়েন্সেস এর উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও স্থাপনা প্রদক্ষিন করে।
১৮:৩৯ ৮ মার্চ ২০২২
আগামীকাল দেশে ফিরছেন ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশি নাবিকরা
ইউক্রেনে যুদ্ধের মধ্যে গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের আটকেপড়া ২৮ নাবিক আগামীকাল বুধবার (৯ মার্চ) দেশে ফিরবেন। মঙ্গলবার (৮ মার্চ) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫:৩৯ ৮ মার্চ ২০২২
ইউক্রেনের সুমিতে বিমান হামলা, শিশুসহ নিহত ১০
বিগত ১২ দিনের এই অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। সোমবার (৭ মার্চ) রাতে সুমি ও আশপাশের এলাকায় বিমান হামলা হয়েছে। এ ঘটনায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
১৫:৩১ ৮ মার্চ ২০২২
সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ৩ বা ৪ এপ্রিল। রমজান শুরুর সময় ৩ এপ্রিল ধরে ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।
১৪:৪২ ৮ মার্চ ২০২২
‘পাকিস্তানের চেয়ে বাংলাদেশের নারীরা কর্মক্ষেত্রে এগিয়ে’
বাংলাদেশের নারীরা কর্মক্ষেত্রে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, ‘৭০ ভাগের বেশি কাজ করে একজন নারী। একজন নারীকে ঘরে ও বাইরে সবই সামলান।’
১৪:২৮ ৮ মার্চ ২০২২
তেলে নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধ করার হুমকি দিলো রাশিয়া
ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের পরিকল্পনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মিত্রদেশগুলোর সঙ্গেও আলোচনা চলছে। তবে তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে জার্মানিতে মূল পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
১৪:১১ ৮ মার্চ ২০২২
নারীর প্রতি বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্ট
চাকরি, উত্তরাধিকার ও সামাজিক অবস্থান, সব ক্ষেত্রে সব ধর্মের ছেলে-মেয়ে, নারী-পুরুষ বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়েছে বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ রুল রুল জারি করেন।
১৩:৫৫ ৮ মার্চ ২০২২
মৌলভীবাজারের আকাশে ঘুড়ি উৎসব
কচ্ছপ ঘুড়ি, ঈগল ঘুড়ি, ডলফিন ঘুড়ি, বাঘ ঘুড়ি, ব্যাটম্যান ঘুড়ি, চিল ঘুড়ি। সোমবার (৭ মার্চ) নানা জাতের আর নানা রঙের ঘুড়ি উড়েছিলো মৌলভীবাজারের আকাশে। ঘুড়ি-নাটাইয়ের দুরন্ত উৎসবে সেজেছিলো মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। তাতে যোগ দেন ছেলে-বুড়ো, শিশু-কিশোর, নারী-পুরুষ নানা শ্রেণী পেশার মানুষ।
২৩:৫৯ ৭ মার্চ ২০২২
জায়েদ-নিপুণ নয়, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক সাইমন
জায়েদ খান ও নিপুণের মধ্যে চলমান আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
২৩:১৬ ৭ মার্চ ২০২২
‘মাসে মাসে বেতন নিবে আর খেলবে না?’, সাকিব ইস্যুতে পাপন
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ওয়ানডে আর টেস্ট দলে নাম আছে সাকিবের। কিন্তু সাকিব বলছেন, খেলতে যেতে চান না। এমন অবস্থায় বেজায় চটেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার রাতে দুবাই যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া না যাওয়া নিয়ে বলা সাকিবের কথাবার্তা নিয়ে আজ সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে অনেক কড়া কথা বলেছেন বিসিবি সভাপতি।
২২:৪৮ ৭ মার্চ ২০২২
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় : দৃষ্টিহীনদের চোখের মণি
আবাসিক ১০ জন, অনাবাসিক ৯ জন। মোট ১৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে সিলেটের জিন্দাবাজারের জল্লারপাড়ে অবস্থিত জিডিএফ ডিফেক ‘দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়’। হাছন রাজা জাদুঘরের পাশেই যে বিদ্যালয়টির অবস্থান।
২২:১৯ ৭ মার্চ ২০২২
দুর্ঘটনা কবলিত কুবির অ্যাম্বুলেন্স, আহত ১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সহকারী আহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) দুপুর ২ টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা ফ্লাইওভারের কাছে এ ঘটনা ঘটে।
২১:৪১ ৭ মার্চ ২০২২
ইউক্রেনে যুদ্ধ করতে সিরিয়ার সেনাদের ভাড়ায় নিয়োগ দিচ্ছে রাশিয়া!
সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয় সারা বিশ্বে হট টপিক। ইউক্রেনের শহর-রাজধানীতে রাশিয়ার যুদ্ধবিমান, ট্যাংক ধ্বংসলীলা চালাচ্ছে। এতে সামরিক ছাড়াও বেসামরিক সাধারণ মানুষেরও মৃত্যু ঘটছে। এমন অবস্থায় ইউক্রেনে হামলা জোরদার করতে সিরিয়ার সেনাদের ভাড়ায় নিয়োগ দিচ্ছে রাশিয়া - এমন খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
২১:৩০ ৭ মার্চ ২০২২
কুবিতে ৭ মার্চ পালিত
যথাযথ মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।
২১:২৬ ৭ মার্চ ২০২২
যে চারটি শর্ত মানলে ইউক্রেনে অভিযান বন্ধ করবে বলে জানালো রাশিয়া
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে উত্তেজনা তুঙ্গে। এমন অবস্থায় রাশিয়া ঘোষণা দিয়েছে চারটি শর্ত পূরণ করলেই সামরিক অভিযান বন্ধ করা হবে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ এ চার শর্তের কথা জানান।
২০:৫৪ ৭ মার্চ ২০২২
কল-রেডীঃ ইতিহাসের সাক্ষী এক জনপ্রিয় মাইক পরিসেবা
একাত্তরের মার্চের শুরুতে বঙ্গবন্ধু যখন কল-রেডীর মালিকদের ডেকে মাইক লাগানোর নির্দেশ দেন, তখন সারা ঢাকা শহরে সামরিক-বেসামরিক বাহিনীগুলোর তীব্র নজরদারি চলছে। সেই নজর এড়িয়ে রাতের আঁধারে ত্রিশজন কর্মী সর্বত্র মাইক লাগিয়েছিলেন। রাতে মাইক লাগিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখতে হত, যাতে কারও নজরে না পড়ে। পুরো ঢাকা শহরে প্রায় ৩০০মাইক লাগানো হয়েছিল। এভাবে সাতই মার্চ ঘনিয়ে এলো, মাইক লাগানোও শেষ হলো। কিছু মাইক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মজুদও রাখা হলো, যাতে উপস্থিত সময়ে লাগানো যায়।
২০:৩৭ ৭ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   771  
-   772  
-   773  
-   774  
-   775  
-   776  
-   777      
- পরবর্তী >    
- শেষ >>    
















































