ভ্যাকসিন নেওয়ার পরেও হতে পারে করোনা, জানুন লক্ষণ
ভ্যাকসিন নেওয়ার পরও অনেকেই করোনা সংক্রমিত হয়েছেন। যদিও এটি তাদের বেশিরভাগের মধ্যে গুরুতর হয়নি। তবুও ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি আমাদের সবসময় ভাইরাস থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে।
১৫:৫২ ৫ মার্চ ২০২২
হবিগঞ্জে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন
১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জ শহরের প্রধান সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের কোর্ট মসজিদ মাঠে সড়কের উদ্বোধন করা হয়।
১৫:২১ ৫ মার্চ ২০২২
সিপিবি’র নতুন সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক প্রিন্স
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন সভাপতি হয়েছেন শাহ আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রুহিন হোসেন প্রিন্স।
১৫:০৩ ৫ মার্চ ২০২২
মাদরাসা থেকে ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম চরণদ্বীপ ইউনিয়নের একটি হাফেজিয়া মাদরাসা থেকে ইফতেখার মালিকুল মাশফি (৭) নামের এক ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৪:৪১ ৫ মার্চ ২০২২
ইউক্রেনের দুই শহরে খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
ইউক্রেনের সমুদ্রতীরবর্তী দুই শহর মারিউপুল ও ভোলনোভখা’র বেসামরিক লোকজনকে যুদ্ধস্থল থেকে সরে যাওয়ার সুযোগ করে দিতে খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
১৪:১৮ ৫ মার্চ ২০২২
মৌলভীবাজারে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু নাট্য ওসাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস।
১৩:৫৩ ৫ মার্চ ২০২২
সরকারি কর্মচারীদের সম্পদের ইস্যুতে জনপ্রশাসনের নতুন নির্দেশনা
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ইস্যুতে নতুন করে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
১২:১৫ ৫ মার্চ ২০২২
ইউক্রেনে তিন রুশ সেনা অধিনায়ক নিহত
ইউক্রেনের শত্রুপক্ষের খুব কাছাকাছি যাওয়ার পর রাশিয়ার সেনাবাহিনীর অন্তত তিনজন অধিনায়ক নিহত হয়েছে বলে পশ্চিমা দেশের কর্মকর্তারা বলছেন। তাদের উদ্ধৃত করে বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা জানিয়েছেন, রুশ ৩১তম কম্বাইন্ড আর্মস আর্মির উপপ্রধান এক স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন।
০৮:০৫ ৫ মার্চ ২০২২
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঘুড়ি প্রতিযোগিতা
মৌলভীবাজারের সোস্যাল গ্রুপ "ইউনিটি অব সুলতানপুরি"র উদ্যোগে গত ৪ মার্চ, ২০২২ (শুক্রবার) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি ঘুড়ি উড্ডয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উন্মুক্ত থাকায় নিজ পরিবারসহ এতে অংশ নেন স্থানীয় অনেক মানুষ। আয়োজকরা জানান, গ্রুপটি পারিবারিক থাকলেও এ ধরনের প্রতিযোগিতায় যেন সবাই অংশ নিতে পারেন সে ব্যবস্থা তারা করে রেখেছেন।
০৭:৪৮ ৫ মার্চ ২০২২
গাড়ি ঢুকতে না দেয়ায় কাধেঁ করে হাসপাতাল নিতে হলো খাসিয়া নারীকে
হঠাৎ করে বুকে ব্যথা ওঠে খাসিয়া পুঞ্জির রানী মারলিয়া (৬০) নামের এক নারীর। স্বজনেরা তাঁকে উপজেলা সদরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি ব্যক্তিগত গাড়ির চালককে খবর দেন। কিন্তু পুঞ্জির পাশের চা-বাগানের ফটকে পৌঁছালে সেখানকার পাহারাদার গাড়িটি আটকে দেন। এরপর স্বজনেরা প্রতিবেশীদের সহযোগিতায় পুঞ্জি থেকে অসুস্থ ওই নারীকে কাঁধে করে ফটকের কাছে নিয়ে গিয়ে গাড়িতে তোলেন।
০৭:১১ ৫ মার্চ ২০২২
ইউক্রেনের ওপর নির্ভর করছে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ : মস্কো
বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা চলছে, সেটিই ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রুশ বাহিনীর পরবর্তী পদক্ষেপ নির্ধারিত করবে। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
২৩:৩০ ৪ মার্চ ২০২২
চা শ্রমিকদের ‘কুলি’ বলায় প্রতিবাদ
শুক্রবার (৪ মার্চ) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের চার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ভুল তথ্য ও চা শ্রমিকদের হেয় করে ছাপানো প্রশ্নের প্রতিবাদ করেছে চা শ্রমিক ও শ্রমিক সন্তানরা। প্রশ্নের দায়িত্বে থাকা ব্যক্তির শাস্তি এবং ভুলের দায় নিয়ে ক্ষমা প্রার্থনা না করলে প্রয়োজনে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চা শ্রমিক নেতৃবৃন্দরা।
২২:২৭ ৪ মার্চ ২০২২
ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান : তদন্ত শুরুর ঘোষণা জাতিসংঘের
ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রুশ বাহিনী মানবাধিকারবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে কিনা- তা তদন্তের ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল (ইউএনএইচআরসি)।
২১:৫৩ ৪ মার্চ ২০২২
পুতিনকে মেরে ফেলার পরামর্শ দিলেন মার্কিন সিনেটর
ইউক্রেনে আগ্রাসন থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মেরে ফেলার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সিনেটর। আর এ কাজটি রাশিয়ার কাউকেই করতে আহ্বান জানিয়েছেন তিনি। খবর স্কাই নিউজের।
২১:১৬ ৪ মার্চ ২০২২
চলে গেলেন শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তী, সাবেক টিম ক্যাপ্টেন ও ক্রিকেট ইতিহাসের সেরা লেগ স্পিনার (রাইট আর্ম লেগ-ব্রেক) শেন কেইথ ওয়ার্ন আজ ৪ মার্চ, ২০২২ (শুক্রবার) থাইল্যান্ডে মারা গেছেন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো ক্রিকেট বিশ্ব।
২১:০২ ৪ মার্চ ২০২২
ভারতের বিহারে বোমা বিস্ফোরণ, নিহত ১২
ভারতের বিহার রাজ্যের ভাগলপুর শহরে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন ১২ জন ব্যক্তি। তাছাড়া ঘটে আরও হতাহতের ঘটনা। জানা যায়, শহরটিতে অবৈধ বোমা ও আতশবাজি তৈরীর অসংখ্য কারখানা রয়েছে।
১৭:৪৬ ৪ মার্চ ২০২২
সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি
‘সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (ওয়াসা) প্রতিষ্ঠা করেছে সরকার। সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জন্য এটি প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭:৩৪ ৪ মার্চ ২০২২
করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ৬০৪
দেশে গত ২৪ ঘণ্টায় ৬০৪ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৬ জন করোনা রোগী।
১৭:০০ ৪ মার্চ ২০২২
পাকিস্তানে জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণ, নিহত ৩০
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার রাজধানি পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন।
১৬:৪৯ ৪ মার্চ ২০২২
বঙ্গোপসাগরে নিম্নচাপ
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৫:৫২ ৪ মার্চ ২০২২
ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি। গত মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় তিনি নিহত হন।
১৫:২৫ ৪ মার্চ ২০২২
সুন্দরবনে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ
আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর পুনঃপ্রচার হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব। পর্বটি ধারণ করা হয়েছিল সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুন্দরবনের কোলে নির্মিত আকাশলীনা পর্যটন কেন্দ্রে।
১৪:২৯ ৪ মার্চ ২০২২
ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার দখলে
ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া। তীব্র লড়াইয়ের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নেয় রুশ সেনারা। ইউক্রেনের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড়।
১৪:০১ ৪ মার্চ ২০২২
ইউক্রেনের স্কুল ও আবাসিক ভবনে রুশ বাহিনীর হামলা, নিহত ৩৩
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে রুশ সামরিক বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
১৩:৩৩ ৪ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   774  
-   775  
-   776  
-   777  
-   778  
-   779  
-   780      
- পরবর্তী >    
- শেষ >>    
















































