Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

প্রকাশিত: ০৫:৩২, ৩১ আগস্ট ২০১৯
আপডেট: ০৫:৩২, ৩১ আগস্ট ২০১৯

মোদিকে শিক্ষিত ও ভালো মানুষদের পরামর্শ নিতে বললেন আফ্রিদি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরবাসীর প্রতি সংহতি জানাতে শুক্রবার করাচির কায়েদ-ই-আজম সমাধিতে সমাবেশে হাজির হয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। সমাবেশে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের শিক্ষিত ও ভালো মানুষদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

পাক ক্রিকেটের এই অলরাউন্ডার বলেন, “এই সময় বা যুগ কোনোটাই যুদ্ধের নয়। আমরা ও আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান বারবার দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেছি। কিন্তু মোদিজির তরফে কোনো সাড়া মেলেনি। নরেন্দ্র মোদি ও তার অনুগামীরা সমগ্র বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট করছেন। ভারতে শিক্ষিত ও ভালো মানুষও রয়েছেন। নরেন্দ্র মোদি সেই সব মানুষদের পরামর্শ শুনতে পারেন।”

কায়েদ-ই-আজম সমাধিতে সমাবেশে আফ্রিদি আসবেন তা পূর্ব ঘোষিতই ছিলো। কিন্তু পাকিস্তানি সেনার পোশাক পরে তিনি সেখানে চলে আসবেন, সেটা কে জানত! কথাও বললেন পাক সেনাবাহিনীর মতোই কড়া করে। এসময় তিনি আরো বলেন, “পাকিস্তান ভারতের সঙ্গে দ্বন্দ্ব চায় না। আমরা সবাই শান্তি চাই। কিন্তু মোদি সরকার সেরকম কিছুই চায় না। আমি পাকিস্তানিদের বলব, আপনারা দুঃসময়ের জন্য অপেক্ষা করবেন না। সব সময় নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখবেন। সরকার ও বিরোধী পক্ষকেও এই কঠিন সময়ে এক জোট হয়ে কাজ করতে হবে।”

গত কয়েকদিন ধরেই কাশ্মীর নিয়ে একের পর এক উত্তেজক মন্তব্য করে চলেছেন পাকিস্তানের সাবেক এই তারকার ক্রিকেটার। শুক্রবারের সমাবেশেও এর ব্যতিক্রম হয়নি। এবার আরও এক কদম এগিয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করে বসলেন তিনি।

https://twitter.com/mushiafridi10/status/1167408722446114817

মূলত জনমত তৈরির চেষ্টায় এই জমায়েতে এসেছিলেন আফ্রিদি। সমাবেশে এসে ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে একের পর এক তির্যক মন্তব্য করলেন এই অলরাউন্ডার।

সেনার পোশাক পরে আফ্রিদি বললেন, “আমি এই ক্যাপ ও শার্ট পরে এসেছি কারণ আমিও পাকিস্তানের একজন সৈনিক। পাকিস্তানের খারাপ সময়ে আমি ও আমার পরিবার সব সময় এগিয়ে আসব। আমি আজীবন পাকিস্তানের একজন সৈনিক হয়েই থাকব।”

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়