আপডেট: ০৯:১০, ২ অক্টোবর ২০১৯
কলকাতার সকল আমদানিকারকেরই চাহিদা বাংলাদেশি ইলিশ
আই নিউজ ডেস্ক: সোমবার (৩০ সেপ্টেম্বর) বেনাপোল হয়ে রাত ৮টা নাগাদ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেছে ইলিশের চালান। স্থানীয় আনন্দবাজার সূত্রে জানা যায়, ৬টি ট্রাকে করে পেট্রাপোল বন্দর দিয়ে প্রবেশ করে ৩০ টন ইলিশ মাছ।
এ ব্যাপারে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, কয়েক দিনের মধ্যে দফায় দফায় মোট ৫০০ টন ইলিশ ঢোকার কথা বাংলাদেশ থেকে।
একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি হলেও সব আমদানিকারকই ইলিশের সঙ্গে যুক্ত হতে চান বলেও জানা গেছে।
কয়েক বছরে পশ্চিমবঙ্গের ইলিশ আমদানিকারী সংস্থা ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ ইলিশ রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের কাছে অনেকবার আবেদন করে। কেন্দ্রের কাছেও আবেদন করা হয়। কিন্তু সমস্যা মেটেনি।
‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এর সভাপতি অতুলচন্দ্র দাস বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার কাছে সরাসরি চিঠি দিয়ে ইলিশ রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদনও করেছিলাম। তারপরেও অগ্রগতি হয়নি।’’
এদিকে মমতা একবার ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তোলার জন্য আরজি জানালে বাংলাদেশের প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে বকেয়া তিস্তা চুক্তির বিষয়টি তুলে বলেছিলেন, ‘‘পানি এলেই ইলিশ চলে যাবে।’’
অতুলচন্দ্র আরও যানান, ‘‘একজন ব্যবসায়ীকে বাংলাদেশ সরকার ইলিশ আমদানি করতে অনুমতি দিয়েছেন। আমরা চাই, সব আমদানিকারককেই বাংলাদেশ সরকার সেই সুযোগ দিক।’’
এত দিন কেন পদ্মার ইলিশের দেখা মিলছিল না এমন প্রশ্নের উত্তরে স্থানীয় আমদানিকারকরা আনন্দবাজার পত্রিকাকে জানান, বাংলাদেশের ঘরোয়া বাজারে জোগান বাড়িয়ে দাম আয়ত্তে রাখার যুক্তি দেখিয়ে ২০০৭ সালে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। পরে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে ২০০৯ সালে ইলিশ রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করে। সাইজ অনুযায়ী ইলিশের রপ্তানির দর বেঁধে দেয়।
বাংলাদেশের বাজারে ইলিশের দাম বেড়ে যাওয়ার কারণে ২০১২ সালের ৩১ জুলাই ইলিশ রপ্তানির ওপরে তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে নিষেধাজ্ঞা জারি করে সরকার। সেই নিষেধাজ্ঞা আর ওঠেনি। এবার পূজার উপহার হিসেবে এই ৫০০ টন মাছ রপ্তানির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























