আপডেট: ০৫:৩৭, ১ অক্টোবর ২০১৯
কোহলিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন বাবর
স্পোর্টস ডেস্ক: এবার ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন পাকিস্তানের রান মেশিন বাবর আজম। ক্রিকেট জীবনের শুরু থেকেই বাবরকে অনেকেই বিরাটের সাথে তুলনা করে আসছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) করাচিতে দশ বছর পর ক্রিকেট ফেরার দিনে সেঞ্চুরি করেন পাকিস্তানের ডানহাতি ব্যাটার বাবর আজম। যে সেঞ্চুরিতে পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে।
বাবর এদিন খেলেন ১১৫ রানের ইনিংস। ওয়ানডেতে এটি তার ১১তম সেঞ্চুরি। দ্রুততম ১১তম ওয়ানডে সেঞ্চুরিতে বিরাট কোহলিকে পেছনে ফেলেন বাবর। পাশাপাশি দ্রুততম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকা বর্ষে ১০০০ রান করেছেন এই ২৪ বছর বয়সী।
ওয়ানডেতে ১১তম সেঞ্চুরি পেতে কোহলির লেগেছিল ৮২ ইনিংস। সেখানে বাবর ১১তম সেঞ্চুরি পেলেন ৭১তম ইনিংসে। অর্থাৎ কোহলির চেয়ে ১১ ইনিংস কম খেলেই এই নজির বাবরের।
তবে ওয়ানডেতে দ্রুততম সময়ে ১১তম সেঞ্চুরির কীর্তিটা দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। ৬৪ ইনিংস লেগেছিল তার। আর এই কীর্তি গড়তে ৬৫ ইনিংস লেগেছিল কুইন্টন ডি ককের। তিনি তালিকায় দ্বিতীয়। এর পরের অবস্থানেই এখন বাবর। আর চতুর্থ স্থানে কোহলি।
এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম সময়ে এক হাজার রান পূরণে কোহলিকে পেছনে ফেলেছিলেন বাবর। এ ছাড়া আরো কয়েকটি রেকর্ডে বাবরের পেছনে কোহলি।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























