আপডেট: ০৬:৩৪, ১ অক্টোবর ২০১৯
স্থগিত হলো বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন
শিক্ষা: অবশেষে স্থগিত হলো গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিত সংক্রান্ত লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এমএসসি বিভাগের শিক্ষার্থী আল গালিব।
ওই বক্তব্যে বলা হয়, গত ১২ দিনের ভিসিবিরোধী আন্দোলনে যারা তাদেরকে সর্বাত্মক সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাছাড়া তাদের আন্দোলনের ফল হিসেবে দুর্নীতিবাজ ও নারী কেলেঙ্কারির হোতা আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন। এসব তুলে ধরতে গণমাধ্যম কর্মীরা যে সত্য কথা তুলে ধরেছেন তাদেরসহ ইউজিসির তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে সঠিক তথ্য প্রকাশ করায় তাদেরকেও ধন্যবাদ জানান।
তবে অনিয়ম ও দুর্নীতিবাজ সদ্য পদত্যাগী ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন ও তাকে যারা সহযোগিতা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রং মেখে, একে অন্যকে জড়িয়ে ধরে আবিরের রঙে রাঙিয়ে আনন্দ উল্লাস করছে। এক কথায় আবিরের রঙে রঙিন হয়ে গেছে পুরো ক্যাম্পাস।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























