আপডেট: ০৫:১৩, ১ অক্টোবর ২০১৯
ক্যাসিনো সেলিমের অফিসে রাতভর র্যাবের অভিযান
অনলাইন ক্যাসিনো চালিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আটক সেলিম প্রধানের গুলশানের পি২৪ গেমিং অফিসে রাতভর অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১)।
অভিযানে মালয়েশিয়ান রিংগিত, আমেরিকান ডলার ও অনলাইন ক্যাসিনো পরিচালনার নানা সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
র্যাব সদর দফতরে মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রাসহ সেলিম প্রধানের বাসায় মাদকও পাওয়া গেছে।
র্যাব কর্মকর্তা বলেন, অনলাইন ক্যাসিনোর বাংলাদেশের কান্ট্রি প্রধান সেলিম। তাকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। অনলাইনে ক্যাসিনো পরিচালনার বিষয়টি দেশে সে দেখাশোনা করে। এছাড়া টেন্ডারবাজি ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চারদলীয় জোট সরকারের সময় তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের ঘনিষ্ঠ ছিল সেলিম প্রধান।
র্যাবের এই কর্মকর্তা আরো বলেন, তার দেয়া আরো তথ্যের ভিত্তিতে অফিস থেকে এখন বাসাতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১ অক্টোবর) গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
সোমবার রাত ৯টার দিকে গুলশান-২ এর ৯৯ নম্বর সড়কে অবস্থিত ১১/এ, ‘মমতাজ ভিশন’ নামের একটি ছয় তলা বাড়ির ৪র্থ তলায় অভিযান শুরু করে র্যাব।
এর আগে দুপুরে থাই এয়ারওয়েজের একাটি বিমানে ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে তাকে নামিয়ে আনা হয়।
আইনিউজ/এসবি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























