বড়লেখায় তিন কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন
মৌলভীবাজারের বড়লেখায় ভোলারকান্দি, হরিপুর ও মোহাম্মদনগর কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ৫টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে তিনটি ক্লিনিক ভবনের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
০৭:৫৭ ০৫ নভেম্বর, ২০২০
কুসমবাগে যাত্রা শুরু করলো মডেল ফার্মেসি ‘মৌলভীবাজার ফার্মা’
মৌলভীবাজার শহরে মডেল ফার্মেসি হিসেবে যাত্রা শুরু করেছে ‘মৌলভীবাজার ফার্মা’ নামে একটি আধুনিক ফার্মেসি। বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসনের সকল নীতিমালা ও গাইডলাইন অনুস্মরণ করে মডেল ফার্মেসি হিসেবে স্বীকৃতি পায় ফার্মেসিটি।
০১:২৯ ০৫ নভেম্বর, ২০২০
মৌলভীবাজারে ২ দিনব্যাপী ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত
"সৃজনশীল কর্মে করে প্রতিভার খোঁজ " এই স্লোগানকে সামনে রেখে তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারে ২ দিন ব্যাপী “বীজ কার্নিভাল” মেলার আয়োজন করেছে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজ । নভেম্বরের ২ ও ৩ তারিখ ইম্পেরিয়েল কলেজে এই মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৩:১৮ ০৪ নভেম্বর, ২০২০
‘ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি চলবে না’
ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোন ফার্মেসি চলতে দেয়া হবে না। মৌলভীবাজারে মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপ এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
২১:৫৫ ০৪ নভেম্বর, ২০২০
কুলাউড়ায় অটোরিকশা ও ইজিবাইক চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কুলাউড়া শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের অর্ধ-শতাধিক রিকশা ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।
১৮:৩৫ ০৪ নভেম্বর, ২০২০
শ্রীমঙ্গলে গাড়ি চাপায় চিত্রা হরিণের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের টি রিসোর্টের সামনে থেকে একটি চিত্র হরিণের মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (৪ নভেম্বর) সকালে হরিণটির মৃতদেহ উদ্ধার করা হয়।
১৮:২৮ ০৪ নভেম্বর, ২০২০
বড়লেখায় কলেজছাত্র সাইফুর হত্যা মামলায় ৩ ভাই পাঁচদিনের রিমান্ডে
মৌলভীবাজারের বড়লেখায় কলেজ ছাত্র মো. সাইফুর রহমান হত্যা মামলায় ৩ আসামিকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম হরিদাস কুমার তাদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন-উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আনছার আলীর ছেলে বাবলু আহমদ (২৫), জবলু হোসেন (২৪) ও কামাল হোসেন (২০)।
১৭:১৪ ০৪ নভেম্বর, ২০২০
বড়লেখায় পৌঁছেছেন পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন চারদিনের সফরে বুধবার (৪ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখায় এসে পৌঁছেছেন। এর আগে তিনি দুপুর ১২টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সেখান থেকে বড়লেখার উদ্দেশ্যে রওয়ানা দেন
১৭:১২ ০৪ নভেম্বর, ২০২০
জুড়ীতে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলার মাটি কাটার অপরাধে আব্দুল্লাহ আল মামুন (৩০) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
০২:০১ ০৪ নভেম্বর, ২০২০
জুড়ীতে নিলাম ছাড়াই বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিলাম প্রক্রিয়া ছাড়াই বিদ্যালয়ের তিনটি গাছ কেটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। অথচ সংশ্লিষ্ট কেউই বিষয়টি জানেন না।
০১:৫৪ ০৪ নভেম্বর, ২০২০
‘জেবিন নাহার বড়লেখা মহিলা আওয়ামী লীগের কেউ নন’
মৌলভীবাজারের বড়লেখায় জেবিন নাহার জেলি নামের এক নারীর বিরুদ্ধে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পরিচয়ে ব্যনার, ফেস্টুন দিয়ে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। বাস্তবে জেবিন নাহার জেলি বড়লেখা মহিলা আ’লীগের সভাপতি নন। এমনকি এই নামে বড়লেখা মহিলা আ’লীগের কোনো কর্মীও নেই বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন। সোমবার (২ নভেম্বর) তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান।
০১:৪৩ ০৪ নভেম্বর, ২০২০
স্বামীর নির্যাতনে অসুস্থ গৃহবধূর মত্যু!
মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামীর নির্যাতনে অসুস্থ হয়ে মুন্নী বেগম (২০) নামে এক গৃহবধূর মত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এই গৃহবধূর মৃত্যু হয়।
০০:০২ ০৪ নভেম্বর, ২০২০
রাজনগরে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
আলুর মূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ। মনিটরিংকালে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করে আদায় করা হয়।
২২:২০ ০৩ নভেম্বর, ২০২০
২ দিনের কর্ম বিরতির পর কাজে যোগ দিল চা শ্রমিকরা
মৌলভীবাজার চা প্লান্টেশন এলাকায় অবৈধভাবে নির্মিত বসত ঘর উচ্ছেদ নিয়ে এক নারী চা শ্রমিকের সাথে সহকারি ব্যবস্থাপক ও ৩ কর্মচারীর সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে ২ দিন কর্ম বিরতি পালন করার পর মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
২০:৫২ ০৩ নভেম্বর, ২০২০
কমলগঞ্জে সাবেক নারী ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামে গত ২০ অক্টোবর সন্ধ্যায় সাবেক নারী ইউপি সদস্য নুরজাহান ইসলামের উপর সন্ত্রাসী হামলা হয়। সেই ঘটনায় গুরতরভাবে আহত হয়েছিলেন নুরজাহান ইসলাম।
২০:১৭ ০৩ নভেম্বর, ২০২০
মৌলভীবাজারে জেল হত্যা দিবস পালিত
১৪:৩২ ০৩ নভেম্বর, ২০২০
একযোগে রাজনগর বিএনপির ৩২ নেতাকর্মীর পদত্যাগ, কী কারণ?
মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির বিভিন্ন পদ থেকে ৩২ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। জেলা সভাপতি ও সম্পাদক বরাবরে লিখিত একটি পত্রে এ ৩২ জন পদত্যাগ করেন।
০০:৩৯ ০৩ নভেম্বর, ২০২০
মেয়াদোত্তীর্ণ-নিম্নমানের ঔষধ বিক্রি বন্ধে মৌলভীবাজারে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ও নিম্নমানের ঔষধ বিক্রি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। সোমবার(২ নভেম্বর) মৌলভীবাজার সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে এই অভিযান পরিচালিত হয়।
২৩:০৬ ০২ নভেম্বর, ২০২০
চা বাগানে অবাধে তৈরি হচ্ছে চোলাই ও হাড়িয়া মদ
মৌলভীবাজারের কমলগঞ্জের সবগুলো চা বাগানে অবাধে তৈরি হচ্ছে জীবননাশক চোলাই ও হাড়িয়া মদ। পাশাপাশি অবাদে চলে গাজার ক্রয় বিক্রয় সেবন। ব্রিটিশ আমল থেকে চা বাগান সমূহে নিবন্ধিত মদের পাট্টার পাশাপাশি প্রায় প্রত্যেক চা শ্রমিক ঘরে পঁচা ভাত দিয়ে ও ক্ষতিকারক কিছু উপাদান দিয়ে তৈরি হচ্ছে চুলাই হাড়িয়া মদ।
২২:২৪ ০২ নভেম্বর, ২০২০
মৌলভীবাজার : কাজিরগাঁও সড়কের উন্নয়ন কাজ শুরু
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজার শহরের এক কিলোমিটার দীর্ঘ কাজিরগাঁও সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে।
১৭:৫০ ০২ নভেম্বর, ২০২০
মুখ দেখে, তদবিরে ড্রাইভিং লাইসেন্স নয় : বিআরটিএ চেয়ারম্যান
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন- ‘মুখ দেখে, তদবিরে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে না। যথাযথভাবে তিনটি পরীক্ষা নিয়ে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে। এজন্য মাননীয় সড়ক পরিবহন মন্ত্রীরও নির্দেশনা রয়েছে।’
২৩:১১ ০১ নভেম্বর, ২০২০
মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে পথ সভা
ফ্রান্সে মহনবী হযরত মোহাম্মদ (স:)-কে ব্যঙ্গ করে চিত্র প্রদর্শণের প্রতিবাদে মুসলিম জাহানে প্রতিবাদের ঝড় উঠেছে। তার ধারাবাহিকতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর ও শমশেরনগরে ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথ সভা করে।
২২:৫১ ০১ নভেম্বর, ২০২০
কমলগঞ্জের সুনছড়া চা বাগানে দুই চা শ্রমিক নেতার শোকসভা
মৌলভীবাজারের কমলগঞ্জের সুনছড়া চা বাগানের প্রবীণ দুই শ্রমিকনেতা সুখরাম নায়েক ও সন্ন্যাসী নাইড়–এর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। চা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে রোববার (১ নভেম্বর) বেলা ১২ টায় সুনছড়া চা বাগানে এ সভা অনুষ্ঠিত হয়।
২২:২৬ ০১ নভেম্বর, ২০২০
সাড়ে ৭ মাস পর পর্যটকদের জন্য খুলল লাউয়াছড়ার দরজা
সাড়ে ৭ মাসের অধিক বন্ধ থাকার পর অবশেষে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে রোববার (১ নভেম্বর) সকাল থেকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকরা প্রবেশ করেন।
২২:১৩ ০১ নভেম্বর, ২০২০
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- বালিগাঁও বিজয় উৎসব, দুই দিনব্যপী লোকজ মেলা









































