প্রথমবার মেয়েদের একাডেমি চ্যাম্পিয়নশিপ বাফুফের
দেশের ফুটবলের তৃণমূল উন্নয়নকে আরও শক্তিশালী করতে প্রথমবারের মতো মেয়েদের একাডেমি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।
২৩:২৬ ১১ জানুয়ারি ২০২৬
হলুদের মোহে নারী: পছন্দের শীর্ষে সরিষা ফুল
হলুদে মোড়া প্রান্তর, নরম বাতাসে দোল খাওয়া সরিষা ফুল শীত শেষে বসন্তের আগমনী বার্তা যেন বহন করে আনে প্রকৃতির এই অনন্য সৌন্দর্য। প্রতি বছর শীতের শেষে গ্রামবাংলার মাঠে মাঠে ফুটে ওঠা সরিষা ফুল শুধু কৃষিজ অর্থনীতির অংশই নয়, নারীদের আবেগ, রুচি ও নান্দনিকতার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।
১৪:৪০ ১১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
২৩:৩০ ১০ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৩:১৭ ১০ জানুয়ারি ২০২৬
কমলগঞ্জে গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ‘হৈরোল ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩:০৫ ১০ জানুয়ারি ২০২৬
১০ জানুয়ারি: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় দিন
“তোমার আগমনে এলো পূর্ণতা” রক্তে কেনা বাঙালির স্বাধীনতার সেই মাহেন্দ্রক্ষণ ১০ জানুয়ারি। ১৯৭২ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে মহান মুক্তিযুদ্ধের বিজয়। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের পুনর্জন্ম।
১৭:৩২ ১০ জানুয়ারি ২০২৬
লাল ঢেংগা: জলাভূমির লাল পায়ে দাঁড়িয়ে থাকা সৌন্দর্য
বাংলার জলাভূমি, হাওর-বাঁওড় কিংবা ধানক্ষেতের অগভীর পানিতে লম্বা লাল পায়ে অনিন্দ্যসুন্দর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা যে পাখিটি সহজেই নজর কাড়ে, সে-ই লাল ঢেংগা। ইংরেজিতে পরিচিত Black-winged Stilt নামে। সৌন্দর্য, আচরণ আর পরিবেশগত গুরুত্ব সব মিলিয়ে এই পাখি প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনন্য বিস্ময়।
০৯:৫৮ ১০ জানুয়ারি ২০২৬
রাজশাহীকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম রয়্যালস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টের ১৯তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাটকীয় লড়াইয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে ২ উইকেটে হারায় দলটি। এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে চট্টগ্রাম। অন্যদিকে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রাজশাহী।
২২:৫৭ ৯ জানুয়ারি ২০২৬
আধ্যাত্মিকতার টানে নেপালে সঞ্জয় দত্ত, চেখে দেখলেন স্থানীয় খাবার
আধ্যাত্মিকতায় মন দিতে অবশেষে নেপাল সফরে গেলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বহুদিনের ইচ্ছা পূরণ করে তিনি দর্শন করলেন কাঠমান্ডুর ঐতিহাসিক পশুপতিনাথ মন্দির। গত বছর নেপাল যাওয়ার পরিকল্পনা থাকলেও সে সময় দেশটির অস্থির পরিস্থিতির কারণে সফর বাতিল করতে হয়েছিল। এবার আর দেরি না করে বন্ধু ও অভিনেতা রাহুল মিত্রকে সঙ্গে নিয়ে নেপাল পাড়ি দেন সঞ্জয়।
২২:৪৩ ৯ জানুয়ারি ২০২৬
পাহাড়ি রোমাঞ্চে মেতে উঠলেন চার শতাধিক দৌড়বিদ
প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর পাহাড়ি পথের দুর্গমতাকে সঙ্গী করে মৌলভীবাজারের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে রাজকান্দি হিল ম্যারাথন। শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল এলাকায় আয়োজিত ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চার শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন।
২১:৫৮ ৯ জানুয়ারি ২০২৬
সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত
সীমানা সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
১৭:২৪ ৯ জানুয়ারি ২০২৬
নীল-কালো আকাশের নিচে ধলালেজ চুনিকণ্ঠীর মিষ্টি ডাক
বাংলার প্রকৃতিতে রঙ ও সুরের এক অনন্য মেলবন্ধনের নাম ধলালেজ চুনিকণ্ঠী। ছোট্ট এই গীতিকার পাখিটি শুধু সৌন্দর্যেই নয়, তার মধুর কণ্ঠের জন্যও পাখিপ্রেমী ও প্রকৃতিবিদদের কাছে বিশেষভাবে পরিচিত।
০৯:৫১ ৯ জানুয়ারি ২০২৬
শাপলা শুধু একটি ফুল নয়, নারীদের অনুভূতির ভাষা
বাংলার প্রকৃতি মানেই জল, সবুজ আর তার বুকে ফুটে থাকা অপার সৌন্দর্যের শাপলা ফুল। নিঃশব্দে ভাসমান এই ফুল শুধু একটি জলজ উদ্ভিদ নয়- এ যেন নারীদের আবেগ, সৌন্দর্যবোধ ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। তাই তো নারীদের পছন্দের শীর্ষ তালিকায় বছরের পর বছর ধরে জায়গা করে রেখেছে শাপলা ফুল।
২২:৫২ ৮ জানুয়ারি ২০২৬
সড়ক উন্নয়নের ধোঁয়ায় শ্রেণিকক্ষ অচল, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের গোবরর্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলমান সড়ক উন্নয়ন কাজের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। কমলগঞ্জ উপজেলা থেকে আদুমপুর পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যালয়ের একেবারে সামনে প্রতিদিন পিচ গলানোর জন্য আগুন জ্বালানোসহ বিভিন্ন নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। এতে সৃষ্ট কালো ধোঁয়া, ধুলাবালি ও ছাইয়ে বিদ্যালয় প্রাঙ্গণ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে, যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
১৮:৪৯ ৮ জানুয়ারি ২০২৬
মাত্র পাঁচ হাজার টাকায় বিয়ের আগে ত্বক-চুলের সম্পূর্ণ যত্ন
ভরা বিয়ের মরশুম। এই সময়টায় কনের সাজে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ত্বক ও চুলের পরিচর্যা। কিন্তু প্রতি মাসে নিয়ম করে স্যালোঁতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করা সবার পক্ষে সম্ভব হয় না। তাই বলে কি বিয়ের আগে নিজেকে ঝলমলে করে তোলা যাবে না? অবশ্যই যাবে। সঠিক পরিকল্পনা আর স্মার্ট যত্নেই মাত্র পাঁচ হাজার টাকার মধ্যেই বিয়ের আগে ত্বক ও চুলের প্রয়োজনীয় পরিচর্যা অনায়াসে সেরে ফেলা সম্ভব।
১৪:৪৯ ৮ জানুয়ারি ২০২৬
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল, নেমেছে ৭ ডিগ্রিতে
দেশের শীতলতম অঞ্চল হিসেবে পরিচিত ‘চায়ের রাজধানী’ শ্রীমঙ্গলে চলতি শীত মৌসুমে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করছে। কনকনে ঠাণ্ডা ও হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে অন্যতম সর্বনিম্ন।
১৪:২৩ ৮ জানুয়ারি ২০২৬
চা শ্রমিকদের বঞ্চনা: উন্নয়নের নামে দায়হীনতার দীর্ঘ ছায়া
বিভিন্ন এনজিও চা শ্রমিকদের দুর্দশাকে পুঁজি করে তথাকথিত উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে দান-দক্ষিণার ছবি ও প্রচারণা দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এমন অভিযোগ নতুন নয়। অথচ বাস্তবতা হলো, এসব অর্থের সিংহভাগ কখনোই প্রকৃত চা শ্রমিকদের হাতে পৌঁছায় না। উন্নয়নের ঝলমলে প্রতিবেদন আর বাস্তব জীবনের চিত্রের মধ্যে রয়ে গেছে গভীর বৈপরীত্য।
১৩:৫৩ ৮ জানুয়ারি ২০২৬
দশ মেয়ের পর ‘পুত্রসুখ’- ৩৯ বছর বয়সে দিলখুশ
যুদ্ধক্ষেত্র হোক কিংবা ২২ গজের মাঠ বারবার নিজেদের সেরা প্রমাণ করেছে নারীরা। শিক্ষা, কর্মক্ষেত্র ও সমাজজীবনেও তাঁরা পুরুষের সমান দক্ষতা দেখিয়েছেন। তবুও কি ঘরের চার দেয়ালের ভেতরে আজও সমান সম্মান থেকে বঞ্চিত তাঁরা? হরিয়ানার ফতেহাবাদের একটি ঘটনা সেই প্রশ্নই আবার সামনে এনে দিয়েছে।
২৩:৪৯ ৭ জানুয়ারি ২০২৬
বড়লেখায় প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাসের বর্ণাঢ্য ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি ঘটেছে। বুধবার বিকেল চারটায় ছিল তাঁর কর্মজীবনের শেষ কর্মদিবস। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরগ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় আবেগঘন বিদায় সংবর্ধনা।
২২:৫৬ ৭ জানুয়ারি ২০২৬
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক কমপ্লেক্স ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭:২৯ ৭ জানুয়ারি ২০২৬
চা-বাগান পেরিয়ে আইনসভা: জীবন সাঁওতালের গল্প
ব্রিটিশ ভারতে তৎকালীন দক্ষিন শ্রীহট্ট মহকুমা (বর্তমান মৌলভীবাজার জেলা) এর শ্রীমঙ্গল থানা শহরের পূর্বাশা আবাসিক এলাকার এক শান্ত কোণে দাঁড়িয়ে আছে একটি সাধারণ বাড়ি—যে বাড়িটি একসময় ছিল জীবন সাঁওতালের। তিনি ছিলেন মাজডিহি চা-বাগানের সরদার, একজন শ্রমিক নেতা, শ্রীহট্ট চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং ব্রিটিশ ভারতের আসাম প্রাদেশিক পরিষদের নির্বাচিত এমএলএ। চা শ্রমিক আন্দোলনের ইতিহাসে তাঁর নাম অমর হলেও স্বাধীনতার পর থেকে তাঁর পরিচয় প্রায় বিস্মৃত হয়ে গেছে।
১৬:১৪ ৭ জানুয়ারি ২০২৬
কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে চা শ্রমিকেরা
কনকনে শীত ও ঘন কুয়াশার দাপটে মৌলভীবাজার জেলায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। হাড়কাঁপানো ঠান্ডায় জেলার সর্বত্র স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে চা-অধ্যুষিত এই জেলায় শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্টে দিন কাটাচ্ছেন চা শ্রমিক ও তাদের শিশুসন্তানরা।
১৫:৪৫ ৭ জানুয়ারি ২০২৬
কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৩:৪০ ৬ জানুয়ারি ২০২৬
সারাদেশে কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
সারাদেশের দিন ও রাতের কুয়াশা পরিস্থিতি। আজ মঙ্গলবার সকাল ১০টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া দেশের মোট ৬১টি জেলার ওপর কুয়াশার উপস্থিতি রয়েছে।
১১:০৬ ৬ জানুয়ারি ২০২৬
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   53  
-   54  
-   55  
-   56  
-   57  
-   58  
-   59      
- পরবর্তী >    
- শেষ >>    











































