আরব আমিরাতে ৩ কোটি টাকার লটারি জিতলেন দুই বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্রতে ৩ কোটির বেশি টাকার পুরস্কার জিতেছেন দুই প্রবাসী বাংলাদেশি। বিজয়ীরা হলেন আবুধাবিতে বসবাসরত আমরু মিয়া ও আজমাইনের মোহাম্মদ আরিফুল।
১৬:৩৩ ২৪ ডিসেম্বর ২০২৫
দিপু দাস ও শিশু আয়েশা হ-ত্যার প্রতিবাদে বাসদের বিক্ষোভ সমাবেশ
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে শিশু কন্যা আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
১৯:৫৩ ২৩ ডিসেম্বর ২০২৫
দিপু দাস ও শিশু আয়েশা হ-ত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা এবং লক্ষ্মীপুরে ঘরে আগুন দিয়ে সাত বছরের শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
১৮:৩৪ ২৩ ডিসেম্বর ২০২৫
শেষ হলো পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য ‘কত্থক’ কর্মশালা
মৌলভীবাজারে নটরাজ নৃত্যাশ্রমের উদ্যোগে পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য ‘কত্থক’ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানে নটরাজ নৃত্যাশ্রমের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ ঘটে এবং আনুষ্ঠানিকভাবে কমিটির পথচলা শুরু হয়।
১২:৩৬ ২৩ ডিসেম্বর ২০২৫
ফ্রান্সে ইপিএস বিজয় উৎসব অনুষ্ঠিত
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইপিএস বিজয় উৎসব ২০২৫’। গত ২১ ডিসেম্বর (রোববার) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত হলরুমে উৎসবটি অনুষ্ঠিত হয়।
১০:৫২ ২৩ ডিসেম্বর ২০২৫
মত প্রকাশ তো অনেক দূর, বাঁচার অধিকার প্রশ্নে: মাহফুজ আনাম
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার প্রতিবাদে আয়োজিত যৌথ সভায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেছেন, “মতপ্রকাশ তো অনেক দূর হয়ে গেছে; এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে গেছে।”
২৩:০৭ ২২ ডিসেম্বর ২০২৫
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার-১৭
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে একজন একাই দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুট করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই অর্থ দিয়ে তিনি টিভি ও ফ্রিজ কিনেছেন।
২২:৩৮ ২২ ডিসেম্বর ২০২৫
বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্যাপিত
বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে অবস্থিত শাহজালাল বাংলা স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা ১ মিনিটে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২২:০৭ ২২ ডিসেম্বর ২০২৫
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ভার্চুয়ালি জুম মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে ভাবগাম্ভীর্যের সঙ্গে এ আয়োজন সম্পন্ন হয়।
২৩:০৬ ২১ ডিসেম্বর ২০২৫
তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
১৫:৪৯ ২১ ডিসেম্বর ২০২৫
পারাপারের সময় ফেরি থেকে নদীতে পড়ে ৫ যান, নিহত ৩
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২:৪৬ ২১ ডিসেম্বর ২০২৫
বড়দিন উপলক্ষে মৌলভীবাজারে নিরাপত্তা সভা
খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৯:৫৫ ২১ ডিসেম্বর ২০২৫
ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি: র্যাব
ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনায় ধর্ম নিয়ে কটূক্তি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
০০:০৪ ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রচারের পর রাজধানী ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে শাহবাগ এলাকায় একদল জনতা বিক্ষোভে নামেন। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ জাতীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।
১১:৩১ ১৯ ডিসেম্বর ২০২৫
মৌলভীবাজারে নাচে-গানে প্রাক-বড়দিনের আনন্দে মাতলো শিশুরা
কেক কাটা, নাচ-গান ও আনন্দঘন পরিবেশে প্রাক-বড়দিনের উৎসবে মেতে উঠলো মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের তিন শতাধিক শিশু। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় প্রকল্প প্রাঙ্গনে এই প্রাক-বড়দিন উপলক্ষে বার্ষিক বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
১০:১০ ১৯ ডিসেম্বর ২০২৫
মৌলভীবাজারে ৫ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য ‘কত্থক’ কর্মশালার উদ্বোধন
‘নৃত্যের ছন্দে জাগাই শিল্পের আলো’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে নটরাজ নৃত্যাশ্রমের উদ্যোগে পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য ‘কত্থক’ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
০৯:৪১ ১৯ ডিসেম্বর ২০২৫
না ফেরার দেশে শরিফ ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
২৩:৫৬ ১৮ ডিসেম্বর ২০২৫
শ্রীমঙ্গলে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
১৬:২৮ ১৭ ডিসেম্বর ২০২৫
মৌলভীবাজারে একজন গুরু তার শিষ্যদের হস্তমুদ্রা শেখাচ্ছেন
মৌলভীবাজারের সাইফুর রহমান স্টেডিয়ামে একজন গুরু তার শিষ্যদের হস্তমুদ্রা শেখাচ্ছেন। শাস্ত্রীয় নৃত্যের এটি একটি অপরিহার্য শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে শিল্পীরা নান্দনিকভাবে বিভিন্ন ‘হস্ত’ প্রদর্শন করেন, যা নাচের অভিব্যক্তিকে আরও সমৃদ্ধ করে তোলে।
২০:৫১ ১৬ ডিসেম্বর ২০২৫
দুবাইয়ে দৌড় ও বর্শা নিক্ষেপে চৈতীর জোড়া স্বর্ণপদক অর্জন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫-এ বাংলাদেশের প্রতিভাবান প্যারা অ্যাথলেট চৈতী রানী দেব বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে দুটি স্বর্ণপদক অর্জন করেছেন। পাশাপাশি তিনি হুইলচেয়ার বাস্কেটবল (মেয়েদের দল) ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের গৌরবও অর্জন করেন।
১০:০২ ১৫ ডিসেম্বর ২০২৫
শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হারমোনি ফেস্টিভ্যালকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৫:৩৩ ১১ ডিসেম্বর ২০২৫
শ্রীমঙ্গলে গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসব উদযাপন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে গারোদের সংস্কৃতি, কৃষিভিত্তিক জীবনযাপন ও ধর্মীয় ঐতিহ্যের বিভিন্ন আচার-অনুষ্ঠান তুলে ধরা হয়। পবিত্র খ্রীস্টযাগ, থক্কা অনুষ্ঠান, রুগালা, সা-সাং সওয়া (ধূপারতি) এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
২৩:১৯ ৭ ডিসেম্বর ২০২৫
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নাচ-গানে “নয়া কুঁড়ি উৎসব” উদযাপন
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অংশগ্রহণে উদযাপিত হলো “নয়া কুঁড়ি সম্প্রীতির উৎসব”। তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় দি হাঙার প্রজেক্ট-এর ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) শ্রীমঙ্গলের আয়োজনে রোববার বেলা ১২টার দিকে উপজেলার মাজদিহি চা বাগানের নাটমন্দির প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
০০:২২ ১ ডিসেম্বর ২০২৫
খাসিয়াদের বর্ষবিদায় বর্ষবরণ ‘সেং কুটস্নেম’ উদযাপন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে বাঁশের খুঁটির ওপর বেতগাছের পাতার ছাউনিতে প্রাকৃতিক পরিবেশে সাজানো হয়েছিল একটি ঐতিহ্যবাহী মঞ্চ। মঞ্চের বাম পাশে তীর-ধনুক হাতে কয়েকজন তরুণ লক্ষ্যভেদ প্রতিযোগিতায় মেতে ওঠেন। কেউবা আবার গুলতি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে তীর নিক্ষেপে ব্যস্ত ছিলেন।
১৭:০৬ ২৩ নভেম্বর ২০২৫
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   56  
-   57  
-   58  
-   59  
-   60  
-   61  
-   62      
- পরবর্তী >    
- শেষ >>    











































