শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
দেশে-বিদেশে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৯
আল জাজিরার প্রতিবেদন ভিত্তিহীন ও মানহানিকর
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন ভিত্তিহীন ও মানহানিকর আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। “অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান” শিরোনামের প্রতিবেদন বিষয়ে সোমবার (১ ফেব্রুয়ারি) বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৮
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস
তীব্র শীতে কাঁপছে দেশ। বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৮
১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি জরুরি কাজ ছাড়া কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ।
সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৯
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হবে।
সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০১
দেশে করোনা থেকে সুস্থ হলেন ৪ লাখ ৮০ হাজার মানুষ
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। তারপর কেটে গেছে প্রায় ১১ মাস। বর্তমানে দেশে শনাক্ত ৫ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। তবে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮০ হাজার মানুষ।
সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৪
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস
খুলনা বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং এই অঞ্চলে চিকিৎসা, গবেষণা ও স্বাস্থ্যসেবা সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে সোমবার জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল, ২০২০ পাস হয়েছে।
সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১১
মিয়ানমারের পরিস্থিতি বাংলাদেশ পর্যবেক্ষণ করছে: পররাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিন্টকে আটকের ঘটনায় দেশটির সার্বিক পরিস্থিতি বাংলাদেশ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রেস নোটের মাধ্যমে পরবর্তীতে প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১০
মোটরসাইকেলের নিবন্ধন ফি কমে অর্ধেকে
মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে অর্ধেক করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিবন্ধন ফি কমানোর প্রস্তাব সম্প্রতি অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩০
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস
আজ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগ এবং রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ।
সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৯
শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
‘আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’- রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস শুরু হয়েছে সোমবার থেকে।
সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪০
ব্যাংকেও ‘নো মাস্ক নো সার্ভিস’ নির্দেশনা
করোনাভাইরাসের এই সময়ে কেউ মাস্ক না পরে আসলে তাকে সেবা দিতে পারবে না ব্যাংকগুলো
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ২০:৩৫
বিএনপি জন্মলগ্ন থেকেই সন্ত্রাসের উত্তরাধিকার বহন করছে: কাদের
বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার জন্মলগ্ন থেকেই বহন করে চলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ২০:০২
দশ মাস পর ঢাবির হল খুলছে ১৩ মার্চ
মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় ১০ মাস ধরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সীমিত আকারে খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৩ মার্চ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেয়া হবে।
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৮:৪৫
হাসিনা-মোদির বৈঠক হতে পারে ২৭ মার্চ
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আগামী ২৫ অথবা ২৬ মার্চ ঢাকায় আসতে পারেন। ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে পারে।
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৮:২৩
ঢাকার চারপাশের ১৩ ব্রিজ ভাঙা হবে: তাজুল ইসলাম
বাবুবাজার এবং টঙ্গি রেল ব্রিজসহ ঢাকার চারপাশে নদ-নদীর ওপর নির্মিত কম উচ্চতা সম্পন্ন ব্রিজগুলো ভেঙে নতুন করে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৮:০৩
মার্চ নাগাদ বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষা মন্ত্রনালয় থেকে স্কুল খোলা বিষয়ক যে গাইডলাইন দেয়া হয়েছিল, সে অনুযায়ী সরকারের অনুমোদন পেলে দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেয়ার পাশাপাশি অন্য শ্রেণীগুলোর জন্য সপ্তাহে এক বা দুদিন ক্লাস শুরু হওয়ার কথা।
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৭:৩২
তৃতীয় ধাপে ৪৫টিতে আওয়ামী লীগ ও তিনটিতে বিএনপির জয়
তৃতীয় ধাপে শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দেশের ৬২ পৌরসভার নির্বাচন। এতে ৪৫ পৌরসভায় আওয়ামী লীগ, ১০ টিতে স্বতন্ত্র এবং তিনটি পৌরসভায় জিতেছে বিএনপি।
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৭:১৬
আওয়ামী লীগ নেতা টিটু হত্যায় ১৬ জনের যাবজ্জীবন
গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আছাদুজ্জামান ওরফে টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ের আরো এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৭:০০
ইসির বিরুদ্ধে রাষ্ট্রপতিকে আরো এক চিঠি
নির্বাচন কমিশনের আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নানা অভিযোগ নিয়ে রাষ্ট্রপতিকে আবারো চিঠি দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৬:০৩
দেশের সব প্রাথমিকে চালু হবে ইংরেজি ভার্সন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, প্রতিটি জেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালু করা হবে। এজন্য স্কুলে দু’জন আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে...
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৫:৪৫
করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, নতুন শনাক্ত ৩৬৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ১৬ জন ব্যক্তি মারা গেছেন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১২৭ জনে।
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৫:৪৫
টিকা নিতে মোবাইল অ্যাপে নিবন্ধন ৪ ফেব্রুয়ারির মধ্যে
টিকা প্রত্যাশীরা মোবাইলে সুরক্ষা অ্যাপে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৫:৩৪
চালু হচ্ছে বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট
করোনাভাইরাস মহামারির কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট।
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৪:৪৮
পাপুলের বিষয়ে বাংলাদেশকে কিছু জানায়নি কুয়েত: পররাষ্ট্রমন্ত্রী
মানবপাচারের অভিযোগে কুয়েতের আদালতে ৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিষয়ে কুয়েত সরকার বাংলাদেশকে কিছু জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন...
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৪:১০
হাঙ্গেরিকে করোনার টিকা দেবে বাংলাদেশ
বাংলাদেশের কাছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি পাঁচ হাজার করোনার টিকা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, আমাদের যে স্টক আছে সেখান থেকে আমরা দেব।
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৩:৪২
বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস
আজ কুড়িগ্রাম ও রাজশাহী জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়েও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
রোববার, ৩১ জানুয়ারি ২০২১, ১৩:০৮
কমানো হলো একুশে বইমেলার স্টল ভাড়া
একুশে বইমেলার স্টল ভাড়া আগেরবারের চেয়ে এবার অর্ধেক করে দেয়া হয়েছে। অমর একুশে বইমেলা-২০২১ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১, ২৩:১৫
মানুষে-মানুষে বন্ধন বাড়িয়ে তুলতে পারে শিল্প: ভিয়েতনামের রাষ্ট্রদূত
শিল্প ও সংস্কৃতি ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যকার মানুষে-মানুষে বন্ধন বাড়িয়ে তুলতে পারে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন।
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১, ২০:১১
দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি সচিব
দু-একটি ঘটনা ছাড়া তৃতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, এবারে ৬০ শতাংশর মতো ভোট পড়বে
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১, ১৯:৫৪
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



















































