নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে চলমান ধর্মঘট প্রত্যাহার করেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌযান শ্রমিক-মালিকদের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করা হয়
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ২০:৪০
বিমানের জ্বালানির টাকা মওকুফের বিষয়ে কমিটি গঠনের নির্দেশ
জ্বালানির বকেয়ার টাকা দিতে রাজি নয় বিমান। বকেয়া পরিশোধ না করার জন্য সরকারের কাছে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কিন্তু প্রচলিত বিধি অনুযায়ী এই অর্থ মওকুফ করা সম্ভব নয়। জ্বালানি বিভাগও এই দাবি ছাড়তে নারাজ। এ বিষয়ে সমঝোতায় আসতে কমিটি গঠনের আদেশ দিয়েছে জ্বালানি বিভাগ।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ২০:৩১
বাংলাদেশে তৈরি ভ্যাকসিনের দাম জানা গেল
দেশীয় গ্লোব বায়োটেকের ব্যানকোভিড ভ্যাকসিনের দাম প্রায় সাড়ে তিন হাজার টাকা হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুনুর রশীদ...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৯:৪৯
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সক্ষম হচ্ছে দেশ : শাহাব উদ্দিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রথম দেশ হিসেবে সরকারের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন বিশ্বে এক অনন্য নজীর। তিনি বলেন, এযাবৎ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এর অর্থায়নে ৭৮৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সকল প্রকল্পের সফল বাস্তবায়ন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় দেশকে সক্ষম করতে সহায়ক হবে।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৯:০৬
দেশের সব হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের সকল হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজকে ৫ হাজার বেডে উন্নীত করা হচ্ছে। একইভাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে ৭০০ শয্যা থেকে খুব শীঘ্রই ১২০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। ইতোমধ্যেই ৮ বিভাগে ৮টি উন্নতমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজের কার্যক্রম শুরু করা হয়েছে
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৮:০৭
‘খুচরা পর্যায়ে আলু ৩৫ টাকা হবে তিন দিনের মধ্যে’
আগামী দু’তিনদিনের মধ্যে আলুর দাম খুচরা পর্যায়ে ৩৫ টাকায় আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৭:২৬
নিক্সন চৌধুরীর জামিন বহাল রাখল আপিল বিভাগ
নির্বাচন কমিশনের মামলায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের আগাম জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৭:১১
পেঁয়াজে ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে চায় সরকার
পেঁয়াজের জন্য ভারতের ওপর সরকার নির্ভরশীলতা কমাতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৭:০৫
রাষ্ট্রদ্রোহ মামলায় সাংবাদিক রুহুল আমিন কারাগারে
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহ মামলায় দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৬:২৩
এমপি নিক্সনের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আপিল
নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরীকে হাইকোর্টের দেয়া আগাম জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৬:০২
দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৬৯৬, মৃত্যু ২৪
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণ করেছেন ২৪ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ৬৯৬ জনকে।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৫:২৪
নৌ শ্রমিকদের ধর্মঘট আজকের মধ্যে সমাধান
নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট আজকের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৪:৫১
‘সন্তানদের সম্পদের অহমিকায় বড় করবেন না’
স্কুল জীবন থেকে সন্তানদের সম্পদের অহমিকায় বড় না করার জন্য সম্পদ-অর্থশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্কুলে ধনী-দরিদ্র্য সবধরনের ছেলে-মেয়ে পড়তে পারে, কিন্তু তারা যেন সবাই মানুষকে মানুষ হিসেবে দেখে। এই সম্পদের অহমিকা করে কোনো লাভ নেই।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৪:২২
শুক্রবারও হানা দিতে পারে বজ্রবৃষ্টি
মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৪:০৩
দুর্গাপূজা শুরু, আজ মহাষষ্ঠী
শারদ আবহ চারিদিকে। সনাতন ধর্মাবলম্বীদের বছরব্যাপী অপেক্ষার পালা শেষ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। মণ্ডপ আর মন্দিরগুলো মুখরিত হয়ে উঠবে ভক্তদের আরাধনায়।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৩:৩১
কায়সারের দণ্ড কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৌঁছেছে।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১৩:২৫
কাদের মোল্লাকে ‘শহীদ’ লিখেছিলেন রুহুল আমিন গাজী
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত কসাই আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ লিখেছিলেন দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ০১:২১
দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজী গ্রেফতার
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে মগবাজারে দৈনিক সংগ্রামের অফিস থেকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ০০:৫৩
কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। করোনা অতিমারীর কারণে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে শুধুমাত্র সাত্ত্বিক ভাবেই অনুষ্ঠিত হচ্ছে এবারের পূজা।
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ২১:৫৭
গণহত্যা জাদুঘর পরিদর্শন করলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা আর্কাইভ ও জাদুঘর পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ। বুধবার (২১ অক্টোবর) সকালে তিনি পরিদর্শন করেন।
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ২১:৪১
৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া কিনছে সরকার
সরকার ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে আরো ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার।
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ২১:০৬
ভারত-চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক
ভারত ও চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ২০:৫৪
লাইফ সাপোর্টে ব্যারিস্টার রফিক-উল হক
চিকিৎসাধীন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন।
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ২০:৪৯
করোনামুক্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী
করোনাভাইরাসমুক্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর দফতরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান।
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ২০:১১
চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন চালু হচ্ছে বিজয় দিবসে
আগামী ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ১৯:১৫
রোহিঙ্গা তহবিল গঠনে আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতিবার
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জরুরি মানবিক সহায়তার জন্য আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ১৯:০৪
ধর্ষণের ঘটনায় সালিশ কেন অবৈধ নয়: হাইকোর্ট
ধর্ষণের ঘটনা সালিশের মাধ্যমে মীমাংসা করা ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে কেন গণ্য করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টে চলমান অন্যান্য মামলা সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ১৮:২৭
পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ নভেম্বরের মধ্যে: মন্ত্রী
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সব মিলের শ্রমিকদের পাওনা আগামী নভেম্বর মাসের মধ্যে সম্পূর্ণভাবে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ১৮:২৬
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: জিএম কাদের
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে পেঁয়াজ আলুসহ সবজির বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে সহায় সম্বলহীন হতদরিদ্র এবং নিম্নবিত্ত মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ১৮:১৬
পদত্যাগ করলেন ডিএসইর এমডি কাজী ছানাউল
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন কাজী ছানাউল হক
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ১৭:৫৭
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















































