অক্সফোর্ডের টিকা বাতিল না করার আহ্বান স্বাস্থ্য সংস্থার
যুক্তরাজ্যের পর দক্ষিণ আফ্রিকায় নতুন ধরণের মৃদু ও মাঝারি মাত্রার করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ডের টিকা খুব সামান্যই সুরক্ষা দিতে পারে, এমন দাবি করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে অ্যাস্ট্রাজেনকা/ অক্সফোর্ডের টিকা প্রদান শুরুর কাজ স্থগিত করেছে। এর প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলেছে, বিশ্বে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এখনও মূল হাতিয়ার হিসেবে কাজ করছে অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ডের টিকা। তাই এখনই এটি বাতিল না করার আহ্বান করছেন তারা।
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৭
রোহিঙ্গাদের পুনর্বাসন অবিলম্বে বাস্তবায়ন করা হবে: মিয়ানমারের সামরিক সরকার
দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ থেকে ‘বাস্তুচ্যুত ব্যক্তিদের’ ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইং। এ বিষয়ে একটি টুইট বার্তাও শেয়ার করেছেন তিনি। মিন অং হ্লাইং বলেছেন, আইডিপি ক্যাম্প থেকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনের কাজ অবিলম্বে বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৮
ট্রাম্পের দ্বিতীয় অভিশংসনের শুনানি আজ
ক্যাপিটল হিলে হামলার ঘটনায় বিশ্ব নেতাদের নিন্দার সম্মুখীন হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই দায়ে তাকে এখনো হাজিরা দিতে হচ্ছে আদালতে। ট্রাম্পের বিচার করতে সিনেটে দ্বিতীয়বারের মতো অভিশংসনের শুনানি শুরু হচ্ছে আজ।
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫২
মিয়ানমারের সাথে সম্পর্ক ছিন্ন করছেন জেসিন্ডা
মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে দেশটির সাথে গুরুত্বপূর্ণ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান। কারণ, মিয়ানমারের বর্তমান অবস্থা নিয়ে নিয়ে উদ্বেগ ও হতাশ প্রকাশ করেছে তার দেশ নিউজিল্যান্ড।
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৪
মিয়ানমারে বিক্ষোভ বন্ধের আহ্বান সেনাবাহিনীর
মিয়ানমারে বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বিক্ষোভকারীদের সতর্ক করে সেনাবাহিনী বলেছে, যারা আইন ভঙ্গ করে বিক্ষোভ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে শিগগিরই নতুন নির্বাচনের আয়োজন করে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতিও দিয়েছেন দেশটির বর্তমান শাসক ও সেনাপ্রধান মিন অং হ্লাইং।
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:২২
নতুন ধরনে অকার্যকর, দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের টিকাদান স্থগিত
দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা প্রতিরোধ সৃষ্টি করতে পারে নি। ফলে দেশটিতে টিকাদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জোয়েলিনি ম্যাখিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৮
আন্দোলনকারীরা কৃষকরা দেশের পরজীবী: নরেন্দ্র মোদি
বিতর্কিত তিন কৃষি আইন বাতিলে ভারতে অনেকদিন ধরেই চলছে কৃষকদের আন্দোলন। এতদিন ধরে কিছু না বললেও এ বিষয়ে এবার মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আন্দোলনকারী কৃষকদের ‘পরজীবী’ বলে আখ্যায়িত করেছেন। এর সাথে এদের ছুড়ে ফেলতে বলেছেন।
সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৯
ভারতে তুষারধসে মৃত্যু ৭, নিখোঁজ ১৭০
ভারতের উত্তরখণ্ডের জোশিমঠের চামোলি জেলায় তুষারধসে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তবে অন্তত ১৭০ জন এখনো নিঁখোজ রয়েছে। যাদের ১৪৮ জনই এনটিসিপি প্লান্টের শ্রমিক আর আর ঋষিগঙ্গা প্লান্টের ২২ জন। খবর: টাইম অব ইন্ডিয়া
সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৩
গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে মিয়ানমারবাসী
সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের পাশাপাশি বন্ধ করা হয়েছে ইন্টারনেট সংযোগ। এমন পরিস্থিতিতে রাজপথে নেমে এসেছেন দেশটির বাসিন্দারা। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
রোববার, ৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৮
ভারতে তুষারধস, শতাধিক মৃত্যুর আশঙ্কা
ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার সকালে জোশীমঠের কাছে তুষারধসের ঘটনায় ধোলিগঙ্গায় পানির স্তর হু হু করে বাড়তে শুরু করে। তীব্র পানির স্রোতে একের পর এক গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
রোববার, ৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৪
মার্কিন অভিনেতা ইউনিয়ন থেকে ট্রাম্পের পদত্যাগ
মার্কিন অভিনেতা ইউনিয়ন থেকে সদস্য পদ প্রত্যাহার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই রিয়ালিটি স্টারের সদস্য পদ প্রত্যাহার করা হবে কিনা ইউনিয়নের এমন একটি বৈঠকের আগে ট্রাম্প নিজেই সরে দাঁড়ালেন।
রোববার, ৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৯
লন্ডনে করোনায় মরলেন ১ লাখ ১২ হাজার মানুষ
ইউরোপের বেশ কিছু দেশের মতো লন্ডনও ধুঁকছে করোনার প্রাদুর্ভাবে। দেশটিতে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও থামেনি করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী লন্ডনে করোনায় মরলেন ১ লাখ ১২ হাজার মানুষ। পিছিয়েছে সুস্থতার হার, ভাইরাসকে ঘিরে বাড়ছে শঙ্কা আর উদ্বেগ।
রোববার, ৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৫
মিয়ানমারে সামরিক সরকারকে প্রত্যাখ্যান
মিয়ানমারে সামরিক সরকারের ক্ষমতা গ্রহণ রাজনৈতিক পরিস্থিতিকে ক্রমশ ঘোলা করছে। উত্তেজনা দেখা দিয়েছে মিয়ানমারে। সামরিক সরকারের সমালোচনা করায় দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম। সামরিক সরকারকে প্রত্যাখানের ডাক দিয়েছেন মিয়ানমারের আইন প্রণেতারা।
রোববার, ৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৭
আন্দোলন ঠেকাতে মিয়ানমারে বন্ধ হলো ইন্টারনেট সংযোগ
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আন্দোলনের মাধ্যম হিসেবে নিয়েছিল দেশবাসীরা। এমন পরিস্থিতিতে দেশটিতে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু এবার আন্দোলন ঠেকাতে ইন্টারনেট সংযোগই বন্ধ করে দিল মিয়ানমারের সামরিক শাসকরা।
শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৮
আমেরিকায় অনেক কষ্ট দেখছি: বাইডেন
তিনি কংগ্রেসের মাধ্যমে, এমনকি রিপাবলিকান দলের সমর্থন ছাড়াই নতুন একটি বড় অংকের আর্থিক সহায়তা প্যাকেজ পাশে ‘দ্রুত কাজ’ করে যাচ্ছেন বলে জানিয়েছেন। কারণ তার মতে, অনেক আমেরিকান ‘ব্রেকিং পয়েন্টের’ কাছে চলে যাচ্ছেন। খবর এএফপি।
শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৪
যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি প্রায় ৪ লাখ ৭১ হাজার
করোনার বিপর্যস্ত যুক্তরাষ্ট্র শুরু থেকেই ধুঁকছে। দেশটিতে সমানতানে বেড়ে চলেছে ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। নাগরিকদের মাঝে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও থামানো যাচ্ছে না করোনার উপদ্রব। গত একদিনেও সাড়ে ৩ হাজারের বেশি মার্কিনির প্রাণ কেড়েছে ভাইরাসটি। এতে করে মৃতের সংখ্যা বেড়ে আজ প্রায় ৪ লাখ ৭১ হাজার।
শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:১১
জার্মানিসহ ৩ দেশের কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচক আলেক্সি নাভালনিকে ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এর প্রতিবাদে নাভানলির মুক্তির দাবিতে রাশিয়া জুড়ে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ এনে জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।
শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৫
ইয়েমেন যুদ্ধে সৌদিকে আর সমর্থন করবে না যুক্তরাষ্ট্র
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে চালানো সামরিক আক্রমণকে যুক্তরাষ্ট্র আর সমর্থন করবে না বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১
সাংবাদিক নির্যাতনের নির্দেশ, সাবেক গভর্নর গ্রেফতার
সাংবাদিক নির্যাতনের নির্দেশ দেয়ার অভিযোগে মেক্সিকোর পুয়েবলা রাজ্যের সাবেক গভর্নর ম্যারিও ম্যারিনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৭
মিয়ানমারে সেনা অভ্যুত্থান: উদ্বেগ জানিয়ে জাতিসংঘের বিবৃতি
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে অং সান সু চিসহ অন্য নেতাদের মুক্তির দাবি জানিয়েছে তারা।
শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১০
সু চির ডান হাত উইন হেটেনকে গ্রেফতার
মিয়ানমারের নেত্রী অং সান সু চির পর এবার গ্রেপ্তার করা হয়েছে তার ডান হাত হিসেবে পরিচিত উইন হেটেনকেও। স্থানীয় সময় বৃহস্পতিবার মাঝরাতে ইয়াঙ্গুনে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৪
কাশ্মীর সীমান্তে পাকিস্তানের ছোঁড়া গোলায় ভারতীয় সেনা নিহত
কাশ্মীর সীমান্তে পাকিস্তানের ছোঁড়া গোলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) জম্মু-কাশ্মীরের রাজৌরিতে এ ঘটনা ঘটে। খবর জি নিউজ।
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১
সুন্দরী কনস্টেবলকে রাতে আইজির ফোন- ‘গাড়ি পাঠাচ্ছি, ঘরে চলে এসো’
মধ্যরাতে পুলিশের আইজি সাহেবের ফোন পেয়ে প্রথমে চমকেই গিয়েছিলেন সুন্দরী নারী কনস্টেবল! যদিও এবারই প্রথম নয়, পেশাগত কারণে এর আগেও ফোন পেয়ে এভাবে তাকে ছুটে যেতে হয়েছে অনেকবারই। কিন্তু এবার ফোনের ওপাশ থেকে কথাগুলো ছিল এরকম- ‘ঘর আ জাও, গাড়ি ভেজ দেতা হু’। যার বাংলা করলে দাঁড়ায়- ‘গাড়ি পাঠাচ্ছি, ঘরে চলে এসো’।
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২০
দুদিনের ব্যবধানে সিকিমে ফের ভূমিকম্প
মাত্র দু’দিনের ব্যবধানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ফের আঘাত হেনেছে মাঝারি মাত্রার ভূমিকম্প।
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৬
ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় বাতিল হয়েছে শত শত ফ্লাইট। স্থগিত করা হয়েছে করোনার টিকাদানও।
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৯
নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদের অভিনব প্রতিবাদ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ নরেন্দ্র মোদির সমর্থকদের সামলাতে গিয়ে হিমশিম খায় পুলিশ। বিরক্ত হয়ে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। এতেই রাগ করে বসেন মোদির ভাই প্রহ্লাদ। পুলিশের গ্রেপ্তারের প্রতিবাদে বিমানবন্দরের গেটের সামনেই বসে পড়লেন চেয়ার নিয়ে।
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৩
মিয়ানমারের সামরিক প্রশাসনকে ব্যর্থ করে দেয়ার আহ্বান জাতিসংঘের
ক্যু’য়ের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা মিয়ানমারের সামরিক প্রশাসনকে ব্যর্থ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৫
শেষকৃত্যানুষ্ঠানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু
উগান্ডায় ভয়বাহ সড়ক দুর্ঘটনায় ৩২ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও পাঁচ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় কাসেসি জেলায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৫
শতবর্ষী ব্রিটিশ সৈনিক টম মুর আর নেই
মারা গেলেন শতবর্ষী ব্রিটিশ সৈনিক টম মুর। করোনা আক্রান্তদের সাহায্যে হেঁটে হেঁটে প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড (প্রায় ৪০৫ কোটি টাকা) সংগ্রহ করেছিলেন টম।
বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৮
সংক্রমণ উল্লেখযোগ্য মাত্রায় কমাতে সক্ষম অক্সফোর্ডের টিকা!
সংক্রমণ উল্লেখযোগ্য মাত্রায় কমাতে পারে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন।এছাড়া এই ভ্যাকসিনের একটি ডোজের পরেই করোনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়তে সক্ষম। সম্প্রতি এক গবেষণায় এই ফল পাওয়া গেছে।
বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪২
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

















































