মাথায় হেলমেট থাকায় কিছু হয়নি : আহত সেই ছাত্রলীগ নেত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ সারাদেশে আলোচনার সৃষ্টি করেছে। এই আলোচনায় উঠে এসেছেন ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা শিকদারও। মাথায় হেলমেট, হাতে লাঠি নিয়ে সংঘর্ষের মধ্যে তার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরে তিনি ছাত্রদলের হামলায় আহত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।
রোববার, ২৯ মে ২০২২, ২১:০৫
হলের পুকুরে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে পলাশ আহমেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
রোববার, ২৯ মে ২০২২, ১৫:৪৬
পিএইচডি ইনক্রিমেন্ট স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রদান করার দাবি জানিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার (২৮ মে) মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। জাতীয় পে স্কেল ২০১৫ কার্যকরের পর থেকে বন্ধ থাকা পিএইচডি ডিগ্রীর জন্য দেওয়া সরকারের এ সুবিধাটি বন্ধ থাকায় শিক্ষক সমিতি হতাশা প্রকাশ করেছে।
শনিবার, ২৮ মে ২০২২, ১৪:৪০
গুচ্ছ ভর্তি পরীক্ষার একাধিক পরিবর্তন, চূড়ান্ত মিদ্ধান্ত হবে ৩০ মে
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ, পরীক্ষা ফি, পরীক্ষা কেন্দ্র বাছাই, ভর্তি কার্যক্রমসহ একাধিক বিষয়ে পরিবর্তন আসতে চলেছে। সেশনজট কমাতে এগিয়ে নিয়ে আসা হবে পরীক্ষার সময়, দ্রবমূল্য বৃদ্ধিতে সামান্য বাড়তে পারে পরীক্ষার ফি। গুচ্ছ ভর্তি পরীক্ষার এসব বিষয়ে আগামী ৩০ মে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
শনিবার, ২৮ মে ২০২২, ১২:০৯
ঢাবি ছাত্রদলের উপর হামলা : কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
গত ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে যাওয়ার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপর হামলা-মামলা সহ সারা দেশে ছাত্রদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ২২:২৫
কার্জন হল এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীর এবং কার্জন হলের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীর মিছিল নিয়ে জড়ো হলে তাদের মধ্যে সংঘর্ষ হয়।
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১৩:০১
এমসি কলেজের হোস্টেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের হোস্টেল থেকে স্মৃতি রানী দাশ (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) হোস্টেলের ৪০৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার, ২৫ মে ২০২২, ১৫:১৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে গড় পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ।
বুধবার, ২৫ মে ২০২২, ১৩:৫৯
৪৪তম বিসিএসের প্রিলিমিনারি : পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
আগামী ২৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য জরুরিভাবে সর্তকতামূলক নির্দেশনা জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার, ২৫ মে ২০২২, ১৩:৩২
কুবির ৫৮ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ৫৮ জন মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার, ২৪ মে ২০২২, ২১:৪৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু বিকেলে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ (রোববার) বিকেল ৪টা থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
রোববার, ২২ মে ২০২২, ১২:৫৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ : দ্বিতীয় পর্বের প্রবেশপত্র সংগ্রহের অনুরোধ
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্বের পরীক্ষা আগামী ২০ মে আবেদনকারীর নিজ নিজ জেলায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সোমবার, ১৬ মে ২০২২, ১২:১৪
প্রাথমিক শিক্ষক নিয়োগ : মৌখিক পরীক্ষার জন্য জরুরি নির্দেশনা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য জরুরি নির্দেশনা জারি হয়েছে।
রোববার, ১৫ মে ২০২২, ১৪:২৩
দিনদুপুরে কুবি শিক্ষকদের বাসায় চুরি
দিন দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন হাজী ভিলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ফ্ল্যাট বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার, ল্যাপটপসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা যায়।
রোববার, ১৫ মে ২০২২, ১২:২৬
বিভিন্ন জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর ২য় ও ৩য় ধাপের লিখিত পরীক্ষা আগামী ২০ মে এবং ৩ জুন ২০২২ তারিখ সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে।
শুক্রবার, ১৩ মে ২০২২, ১৯:৫৯
অংকন বিশ্বাসকে হত্যা করা হয়েছে, দাবি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী অংকন বিশ্বাস আত্মহত্যা করতে পারে না, তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার, ১২ মে ২০২২, ১৩:২৮
প্রেমিকের বাসায় বিষপান, চিকিৎসাধীন জবি শিক্ষার্থীর মৃত্যু
প্রেমিকের বাসায় বিষপানে অসুস্থ হওয়ার পর প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অঙ্কন বিশ্বাস নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর অধ্যয়নরত ছিলেন। এঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় একটি পুলিশ ফাইল দায়ের করা হয়েছে।
মঙ্গলবার, ১০ মে ২০২২, ১৪:২৯
এবারের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন প্রকাশ
চলতি বছরের এইচএসসি পরীক্ষার নম্বর বিভাজন করে রোববার (০৯ মে) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার, ৯ মে ২০২২, ১৫:১৬
Duolingo | ডুওলিঙ্গো : উন্নত দেশে উচ্চশিক্ষার সিঁড়ি
কোভিডের পর থেকেই যেন বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশ গিয়ে লেখাপড়ার হিড়িক পড়েছে। বিশেষত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও দিচ্ছে বিরাট এক সুযোগ। আর এসব দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে অফার লেটার পেতে অনেকেই ঝুঁকছেন Duolingo (ডুওলিঙ্গো) এর দিকে। কিন্তু Duolingo আসলে কী? Duolingo কেন প্রয়োজন? Duolingo এ অংশগ্রহণ করতে কী কী লাগবে? এর ফিস কত হতে পারে? কোথায় গিয়ে Duolingo পরীক্ষা দেওয়া যায়? কীভাবেই বা এর প্রস্তুতি নিবো? স্টুডেন্ট ভিসা পেতে কীভাবে Duolingo কার্যকর? চলুন জেনে আসা যাক।
রোববার, ৮ মে ২০২২, ১৮:৫২
ভৈরব স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জের ভৈরবের শিক্ষার্থীদের সংগঠন 'ভৈরব স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন' এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ৷
রোববার, ৮ মে ২০২২, ১৮:৩৮
কৃষ্ণচূড়ায় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
বসন্ত শেষে প্রকৃতিতে বইছে গ্রীষ্মের গরম হাওয়া। এ গ্রীষ্মে প্রকৃতিকে রাঙিয়েছে পলাশ, শিমুল সহ নানা রঙবেরঙের ফুল। তপ্ত গ্রীষ্মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ডানা মেলেছে রক্তলাল কৃষ্ণচূড়া। এ যেন কৃষ্ণচূড়ার ক্যাম্পাস। প্রতিবছর গ্রীষ্মের শুরুতেই পুরো ক্যাম্পাসে মুগ্ধতা ছড়ায় কৃষ্ণচূড়া ফুল। যেন সূর্যের সবটুকু আলো গ্রহণ করে সহমহিমায় উজ্জ্বল হয়ে নিজেকে মেলে ধরে।
রোববার, ৮ মে ২০২২, ১২:১০
যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ
ব্রিটিশ কাউন্সিল গ্রেট স্কলারশিপ। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের এক্সটারনাল টিউশন ফি-ভিত্তিক স্কলারশিপ দেয় ব্রিটিশ কাউন্সিল কর্তৃক। এই সুবিধা পেয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে পারেন বিশ্বের ১৮টি দেশের শিক্ষার্থীরা। এরমধ্যে রয়েছে বাংলাদেশিরাও।
মঙ্গলবার, ৩ মে ২০২২, ১৭:৫৯
কুবিগস`র আহবায়ক কমিটির অনুমোদন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণামনস্ক শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) গবেষণা সংসদের মডারেটর ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগের ১৯ জন সদস্যকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে অনুমোদন দেওয়া হয়। কমিটির অনুমোদন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এ. এফ. এম. আব্দুল মঈন।
শনিবার, ৩০ এপ্রিল ২০২২, ১৯:০৩
সাস্টিয়ান জামালপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান জামালপুরের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জামালপুর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২, ২১:২৮
কুবিতে `ন্যাশনাল ইন্টেগ্রিটি সিস্টেম ওয়ার্ক-প্ল্যান` শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) উদ্যােগে শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে 'ন্যাশনাল ইন্টেগ্রিটি সিস্টেম ওয়ার্ক-প্ল্যান' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২, ১৭:৪১
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন শুরু ২২ মে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। ২২ মে থেকে ৯ জুন পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন নেওয়া হবে।
বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ১৬:০৪
এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, মানতে হবে ১৪ নির্দেশনা
২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি। আগামী ১৯ জুন সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে নিতে হবে ব্যবহারিক পরীক্ষা। সবগুলো পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১২টায়।
বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ১৪:৪৮
বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবি উপাচার্য ও ট্রেজারার
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং ২০২২ এ বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫ জন শিক্ষক এ তালিকায় স্থান পেয়েছেন।
বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ১২:৫২
কক্সবাজারে কুবি শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কক্সবাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ১২:১৪
ঢাবি অধিভুক্ত ৭ কলেজে নতুন দুই বিভাগ খোলার সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে নতুন দুটি বিভাগ খোলার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২, ২০:০১
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট




















































