নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২১
চলমান সব পরীক্ষা স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি
চলমান সব পরীক্ষা স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার পর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর- রশিদ এই তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান), স্নাতক (পাস), স্নাতকোত্তরসহ বিভিন্ন পরীক্ষা চলমান রয়েছে।
এর আগে সোমবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছে, সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ঈদুল ফিতরের পর ২৪ মে শুরু হবে। এর এক সপ্তাহ আগে ১৭ মে আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।
তবে এই সময়ের মধ্যে আগের মতোই অনলাইন ক্লাস চলবে। শ্রেণিকক্ষে পাঠদান ও কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না। শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর সব পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন-
⇒ নির্ধারিত সময়ে হবে ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা
⇒ ২৪ মে থেকে শুরু বিশ্ববিদ্যালয়ের ক্লাস: শিক্ষামন্ত্রী
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে

























