আপডেট: ০৭:২৫, ৩১ আগস্ট ২০১৯
মোস্তাফিজ কেন নেই টেস্ট দলে?
স্পোর্টস ডেস্ক: ইতোমধ্যেই সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাদা জার্সি গায়ে চোট কাটিয়ে ওঠার পড় দলে ফিরছেন অলরান্ডার সাকিব আল হাসান। আছেন পেসার তাসকিন আহমেদও। কিন্তু ১৫ সদস্যের এই দল থেকে বাদ পড়েছেন কাটার মোস্তাফিজুর রহমান। মূলত মোস্তাফিজুরের জায়গায় ডাক পেয়েছেন তাসকিন আহমেদ। কিন্তু কেন একমাত্র এই টেস্টে দলে নেই মোস্তাফিজুর রহমান?
জানা গেছে কন্ডিশনিং ক্যাম্প চলকালে পিটে চোট পেয়েছিলেন মোস্তাফিজ। এই চোটই তাকে আফগানিস্তানের বিপক্ষে দল থেকে ছিটকে দিয়েছে বলে। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, সামনে অনেক খেলা থাকায় মোস্তাফিজকে নিয়ে কোন ঝুঁকি নিতে চান না তারা।
শুক্রবার ঘোষিত বাংলাদেশের পনেরো সদস্যের দলে পেস আক্রমণে তাসকিনের পাশাপাশি রয়েছেন আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন। মোস্তাফিজের না থাকার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, “কন্ডিশনিং ক্যাম্পের মধ্যে মোস্তাফিজের হালকা ইনজুরি পেয়েছি আমরা। সামনে অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। ভারত সফরও আছে। টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আছে। এই কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।”
আগামী ৫ সেপ্টেম্বর সিরিজের একমাত্র টেস্টে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এর আগে ১ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা।
বাংলাদেশ টেস্ট দল
সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন
আইনিউজ/এইচএ- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























