মৌলভীবাজারে নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ-জনতা সমাবেশ
নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে এ স্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারে পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪:৪৩ ১৭ অক্টোবর, ২০২০
শ্রীমঙ্গলে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সভা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পুলিশের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট এলাকা ভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩:৩৮ ১৭ অক্টোবর, ২০২০
বড়লেখায় কলেজছাত্র প্রান্ত হত্যা : ২ জনকে অভিযুক্ত করে চার্জশীট
মৌলভীবাজারের বড়লেখায় চাঞ্চল্যকর কলেজছাত্র প্রান্ত চন্দ্র দাস (১৮) হত্যা মামলায় ২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্তরা হলেন-নিহত কলেজছাত্র প্রান্ত দাসের পিসাতো ভাই সুমন দাস ও তার স্ত্রী নিভা রানী দাস। সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর অভিযোগপত্র জমা দেন। শুক্রবার রাতে বড়লেখা সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোপল দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
০৩:২৯ ১৭ অক্টোবর, ২০২০
মৌলভীবাজারের সকল বিট পুলিশিং এলাকায় ধর্ষণবিরোধী সমাবেশ কাল
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল শনিবার দেশব্যাপী সমাবেশ পালন করবে বাংলাদেশ পুলিশ। তারই অংশ হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশের সকল বিটে এই সমাবেশ আয়োজিত হবে।
২৩:০৮ ১৬ অক্টোবর, ২০২০
লালন সাঁইয়ের তিরোধান দিবসে শিল্পকলা একাডেমির বিশেষ আয়োজন
লালন সাঁই, একাধারে একজন আধ্যাত্নিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক,দার্শনিক। যার সৃষ্টির চর্চা সেই উনিশ শতক থেকে এখনো চলে আসছে। বহুমুখী প্রতিভার অধিকারী এই সৃষ্টিশীল মানুষটির ১৩০ তম তিরোধান দিবস আগামীকাল।
২২:১৩ ১৬ অক্টোবর, ২০২০
কুলাউড়ায় ছাগল উদ্ধার করতে গিয়ে ২ চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে নির্মাণাধীণ একটি সেফটি ট্যাংকে পড়া ২টি ছাগল উদ্ধার করতে নেমে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই চা শ্রমিক মারা গেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ২টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায় এ ঘটনাটি ঘটে।
১৯:৪৩ ১৬ অক্টোবর, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে কমলগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী
মুজিব শতবর্ষ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) মৌলভীবাজারের কমলগঞ্জেআদমপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কর্মশালা ও বৃক্ষরোপণকর্মসূচি আয়োজিত হয়েছে। এদিন বিকাল সাড়ে চারটায় স্থানীয় তেতই গাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগের উদ্যোগে বেশ কয়েকটি ফলজ চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
১৯:১৪ ১৬ অক্টোবর, ২০২০
বড়লেখায় আলুর বাজারে অভিযান, ২২ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রিসহ বিভিন্ন অপরাধে আলুর পাইকারি আড়তসহ সাতটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপরে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।
১৭:৫৯ ১৬ অক্টোবর, ২০২০
কমলগঞ্জে বাড়িতে থেকেই করোনামুক্ত হয়েছেন ১৫৬ জন
মৌলভীবাজারের কমলগঞ্জে গত মার্চ মাসের শেষ দিকে নমুনা সংগ্রহ শুরু হলে ১৬ অক্টোবর শুক্রবার পর্যন্ত ৭ মাসে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৭০ জনের। এর মাঝে শনাক্ত হয়েছেন ১৫৯ জন। শনাক্তদের মধ্যে সকলেই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এবং বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন ১৫৬ জন।
১৬:৩৮ ১৬ অক্টোবর, ২০২০
টানা ১১ ঘণ্টার বৈঠকে বাড়ল চা শ্রমিকদের মজুরি
চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মাঝেই অনুষ্ঠিত হয়েছে টানা ১১ ঘণ্টার সমঝোতা বৈঠক। সেই বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০২টাকা থেকে বেড়ে ১২০ টাকা হয়েছে। এ চুক্তি কার্যকরে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সকল বর্ধিত মজুরি পাবেন চা শ্রমিকরা। আপাতত চা শ্রমিকদের বকেয়া হিসেবে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।
১৪:৫৮ ১৬ অক্টোবর, ২০২০
করোনায় প্রধান ফটকে তালা, লাউয়াছড়ার প্রবেশ মুখে পর্যটকের আনাগোনা
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক ও বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে পর্যটকের প্রবেশ ও ঘোরাঘুরি নিষেধ। লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশ ফটক বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে না পারলেও উদ্যানের প্রবেশমুখে ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল পাহাড়ি সড়কে পর্যটকদের আনাগোনা করতে দেখা যাচ্ছে।
২২:৪৯ ১৫ অক্টোবর, ২০২০
৩য় বারের মতো দুই টাকায় খাবার বিতরণ করল ‘দ্য হেল্পিং উইং’
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় মানুষের মাঝে ৩য় বারের মতো দুই টাকায় খাবার বিতরণ করল চ্যারিটি অর্গানাইজেশন 'দ্যা হেল্পিং উইং'। সংগঠনটির উদ্যোগে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
২২:১০ ১৫ অক্টোবর, ২০২০
আলুর বাজার নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান
সরকার নির্ধারিত মূল্যে আলুর বিপণন নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা সদরের পশ্চিমবাজার এলাকায় আলুর খুচরা ও পাইকারী বাজারে মনিটরিং করেন প্রশাসনের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
২১:৫৪ ১৫ অক্টোবর, ২০২০
কুলাউড়ায় ‘জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমি’র আত্মপ্রকাশ
মৌলভীবাজারের কুলাউড়ার ক্রীড়াঙ্গনের মানোন্নয়ন ও নতুন প্রজন্ম থেকে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে নতুন ও পুরাতন ক্রীড়াসংগঠক এবং ক্রীড়া ব্যাক্তিত্বদের সমন্বয়ে ‘জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির আত্মপ্রকাশ হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পৌরশহরের কিচেন ক্লাব রেস্টুরেন্টে একাডেমির আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার প্রবীণ ও নতুন প্রজন্মের ক্রীড়া সংগঠকদের উপস্থিতে একাডেমির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও একাডেমি পরিচালনায় বিভিন্ন পর্যায়ের কমিটি ঘোষণা করেন প্রবীণ ক্রীড়া সংগঠক মো. ফয়জুর রহমান ছুরুক।
২০:৩৯ ১৫ অক্টোবর, ২০২০
স্বচ্ছতার জন্য লটারির মাধ্যমে ৩২ পুলিশের পদায়ন
কক্সবাজার জেলা ও বিভিন্ন ইউনিট হতে সিলেট রেঞ্জ অফিসের মাধ্যমে মৌলভীবাজার জেলায় সদ্য যোগদানকৃত ৩২ জন পুলিশ সদস্যদের বদলি শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরণের প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ।
২০:০৩ ১৫ অক্টোবর, ২০২০
জুুড়ীতে অস্ত্রবিহীন ভিডিপি প্রশিক্ষণ সম্পন্ন
মৌলভীবাজারের জুড়ীতে অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-১ম ধাপ সম্পন্ন হয়েছে। ১০ দিনের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
১৯:২৮ ১৫ অক্টোবর, ২০২০
বড়লেখায় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে দুই চালককে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের দায়ে দুই চালককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের জরিমান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।
১৮:৪৩ ১৫ অক্টোবর, ২০২০
বড়লেখায় জালালাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযানে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়েছে। বুধবার উপজেলার কাঠালতলী, বারইগ্রাম, সুজানগরসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
১৮:৪১ ১৫ অক্টোবর, ২০২০
শ্রীমঙ্গলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
১৭:১৬ ১৫ অক্টোবর, ২০২০
দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে মত বিনিময় সভা
করোনাভাইরাস মহামারীর মধ্যে আসন্ন সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শ্রীমঙ্গল থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬:৫২ ১৫ অক্টোবর, ২০২০
এতিম ভাই-বোনের প্রতি পুলিশ পরিদর্শকের মানবিক সহায়তা
গত বছরের ২২ আগস্ট মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানে ইছহাক মিয়ার হাতে খুন হয়েছিলেন ৩ সন্তানের জননী নারী চা শ্রমিক দিপালী নায়েক। এর কয়েক বছর আগে দিপালী নায়েকের স্বামী সরতু লায়েক অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। ফলে এ পরিবারের তিন শিশু একেবারে অসহায় হয়ে পড়ে।
১৬:৩০ ১৫ অক্টোবর, ২০২০
শ্রীমঙ্গলে ডা. হরিপদ রায়কে নাগরিক সংবর্ধনা
করোনাকালে সার্বক্ষনিক চিকিৎসা সেবা অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিএমএ এর সভাপতি ডা. হরিপদ রায় বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা লাভ করেন।
১৫:৪৪ ১৫ অক্টোবর, ২০২০
কাগজের ফুলে প্রতিবন্ধী ঝর্ণা মল্লিকের জীবন
হবিগঞ্জ সদরের পইল এলাকার মেয়ে ঝর্ণা মল্লিক (৩৭)। দেড় বছর বয়সে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে ডান পা কিছুটা অচল হয়ে যায়। সেই থেকে তিনি প্রতিবন্ধী হয়ে ডান পা টেনে টেনে চলাচল করেন।
০০:৩৫ ১৫ অক্টোবর, ২০২০
করোনায় ডা. খলিলের মৃত্যু, মৌলভীবাজারে শোকের ছায়া
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজার ডায়াবেটিক এসোসিয়েশন হাসপাতালের চিকিৎসক ডা. মো. খলিল উদ্দিন। তার মৃত্যুতে মৌলভীবাজারে চিকিৎসকসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
০০:০১ ১৫ অক্টোবর, ২০২০
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- বালিগাঁও বিজয় উৎসব, দুই দিনব্যপী লোকজ মেলা
- মৌলভীবাজারে শ্রেষ্ঠ ভ্যাট প্রদানকারী এমবি ক্লথ স্টোর
- হানিফ সংকেতের ইত্যাদি এবার মৌলভীবাজারে









































