ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩


জাতিসংঘের এফএও কাউন্সিলের সদস্য নির্বাচিত বাংলাদেশ

জাতিসংঘের এফএও কাউন্সিলের সদস্য নির্বাচিত বাংলাদেশ

আগামী ২০২২-২০২৪ মেয়াদে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 

শুক্রবার, ১৮ জুন ২০২১, ১৭:৩৬

ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা: ডিবি

ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা: ডিবি

ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। তাকে উদ্ধারের পর সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার, ১৮ জুন ২০২১, ১৭:১৯

সবার জন্য টিকা নিশ্চিতে জাতিসংঘকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

সবার জন্য টিকা নিশ্চিতে জাতিসংঘকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

বিশ্বের সবাই যাতে করোনাভাইরাসের ভ্যাকসিন পায়, সে বিষয়ে উদ্যোগ নিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। 

শুক্রবার, ১৮ জুন ২০২১, ১৬:৫১

খোঁজ মিলেছে আবু ত্ব-হার

খোঁজ মিলেছে আবু ত্ব-হার

খোঁজ মিলেছে আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। তার শ্যালক জাকারিয়া হোসেন শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। 

শুক্রবার, ১৮ জুন ২০২১, ১৫:১২

কারামুক্ত হলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

কারামুক্ত হলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

আড়াই মাসেরও বেশি সময় পর কারামুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। 

শুক্রবার, ১৮ জুন ২০২১, ১৪:২৫

‘প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে’

‘প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে’

বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, আবারও লাশের পাহাড় হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে।

শুক্রবার, ১৮ জুন ২০২১, ১৪:১০

সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আজ দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একইসাথে কোথাও কোথাও ভারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

শুক্রবার, ১৮ জুন ২০২১, ১৩:১৬

ঢাকা ব্যাংকের  ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা উধাও

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা উধাও

বেসরকারি ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা উধাও হওয়ায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ভল্টের দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে। 

শুক্রবার, ১৮ জুন ২০২১, ১২:৪০

‘ঢাকায় ৬৮ শতাংশ রোগীই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত’

‘ঢাকায় ৬৮ শতাংশ রোগীই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত’

রাজধানী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশের দেহেই ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান পেয়েছেন আইসিডিডিআর,বি-এর একদল গবেষক। 

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ২৩:৫০

শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড টিভি চ্যানেল চালুর চিন্তা করছে সরকার

শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড টিভি চ্যানেল চালুর চিন্তা করছে সরকার

সারা বছর অনলাইনে শ্রেণি পাঠদানের জন্য একটি ডেডিকেটেড টিভি চ্যানেল চালু করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ২২:২০

নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে  প্রবাসীর আবেদন

নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রবাসীর আবেদন

চাঁদাবাজির প্রতিকার ও পরিবারের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আবেদন করেছেন এক নরওয়ে প্রবাসী। তার নাম হাবিবুল হক। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার বাসিন্দা। 

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ২১:৪০

‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ অবস্থায় আছেন খালেদা জিয়া

‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ অবস্থায় আছেন খালেদা জিয়া

কোভিডসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে চলতি বছরের ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। করোনা থেকে সুস্থ হলেও তার হার্টে, কিডনি ও লিভারে দেখা দিয়েছে সমস্যা। এমনকি আর্থারাইটিসও রয়েছে। এই সবগুলো মিলিয়ে উনি অত্যন্ত অসুস্থ আছেন। ডাক্তাররা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ২০:৪০

ভারত-পাকিস্তানকে পিছনে ফেলে বিশ্ব শান্তিসূচকে ৭ ধাপ এগিয়ে বাংলাদেশ

ভারত-পাকিস্তানকে পিছনে ফেলে বিশ্ব শান্তিসূচকে ৭ ধাপ এগিয়ে বাংলাদেশ

বিশ্ব শান্তিসূচকে গত বছরের চেয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইপি) তৈরি এই সূচকে ১৬৩টি দেশের মধ্যে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে এবার বাংলাদেশের অবস্থান ৯১ নম্বরে।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১৯:৪৪

দেশে একদিনে আরও ৬৩ মৃত্যু, শনাক্ত ৩৮৪০

দেশে একদিনে আরও ৬৩ মৃত্যু, শনাক্ত ৩৮৪০

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৬৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় ১৩ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১৭:৪০

‘ভূমির অবক্ষয় শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে সরকার’

‘ভূমির অবক্ষয় শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে সরকার’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, উর্বর ভূমি সংরক্ষণের পাশাপাশি সবুজ অর্থনীতি ও টেকসই ভবিষ্যত গড়তে ২০৩০ সালের মধ্যে ভূমির অবক্ষয় শুন্যের কোঠায় নামিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। UN Convention to Combat Desertification এ স্বাক্ষরকারী দেশ হিসেবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এসকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১৬:৫৯

ক্লাব-মদ-জুয়া নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ

ক্লাব-মদ-জুয়া নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ

রাজধানীর বিভিন্ন ক্লাব, মদ ও জুয়া নিয়ে আলোচনায় উত্তপ্ত হয়েছে জাতীয় সংসদ। বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের এমপিরাও এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। সকলেই এসব বন্ধের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১৬:১০

বাহাউদ্দিন নাছিম ফের করোনায় আক্রান্ত

বাহাউদ্দিন নাছিম ফের করোনায় আক্রান্ত

ফের করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১৫:২৩

ক্লাবে ভাঙচুরের অভিযোগ: প্রয়োজনে পরীমণিকে জিজ্ঞাসাবাদ

ক্লাবে ভাঙচুরের অভিযোগ: প্রয়োজনে পরীমণিকে জিজ্ঞাসাবাদ

গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলেছে এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১৫:০১

আরও ৫৩৩৪০ পরিবার পাচ্ছে ভূমিসহ ঘর

আরও ৫৩৩৪০ পরিবার পাচ্ছে ভূমিসহ ঘর

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবার পাচ্ছে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর। আগামী ২০ জুন এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১৪:৩৩

জুলাই থেকে ফের শুরু হতে পারে গণটিকাদান কার্যক্রম

জুলাই থেকে ফের শুরু হতে পারে গণটিকাদান কার্যক্রম

সবকিছু ঠিক থাকলে জুলাই মাস থেকে আবারো করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম  শুরুর আশা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১৩:৪২

বিএনপির এমপি হারুনকে চ্যালেঞ্জ জানালেন নজিবুল বশর

বিএনপির এমপি হারুনকে চ্যালেঞ্জ জানালেন নজিবুল বশর

জিয়াউর রহমান মুসলমানদের মদ খাওয়া লাইসেন্সে নিষেধ করে দিয়েছেন কি না তাই নিয়েই শুরু এই বাকযুদ্ধের। সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছিলেন, জিয়াউর রহমান লাইসেন্সে মুসলমানদের মদ খাওয়াকে নিষিদ্ধ করেছেন। আর তার এই বক্তব্যের বিরোধিতা করে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি ওই আইন নিয়ে সংসদে দেখাবেন, কোথায় জিয়াউর রহমান সাহেব লিখে দিয়ে গেছেন যে কোন মুসলমান মদ খাইতে পারবেনা।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১৩:১২

তিন দিন পর কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা

তিন দিন পর কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা

মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আরও তিন দিন উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিসহ সারাদেশেই বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১৩:০২

রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে বিশেষ ট্রেন

রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে বিশেষ ট্রেন

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রুটে চলাচলকারী সাধারণ মানুষের। তাই দুর্ভোগ নিরসনে আগামী রোববার (২০ জুন) থেকে গাজীপুর-ঢাকা রুটে চালু হচ্ছে বিশেষ ট্রেন সার্ভিস।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১১:৫৫

‘সংক্রমণ হার বৃদ্ধি পেলে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে’

‘সংক্রমণ হার বৃদ্ধি পেলে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে’

 যেখানে সংক্রমণ হার বৃদ্ধি পাবে সেখানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

বুধবার, ১৬ জুন ২০২১, ২৩:৩১

অতিসত্ত্বর ত্ব-হাকে আমাদের কাছে ফিরিয়ে দেন: স্ত্রী

অতিসত্ত্বর ত্ব-হাকে আমাদের কাছে ফিরিয়ে দেন: স্ত্রী

আট দিন ধরে নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী সাবিকুন্নাহার। তিনি ত্ব-হার সন্ধান চেয়ে বলেছেন, ‘তিনি নিরীহ মানুষ, ভুল বোঝাবুঝি হতে পারে। ওকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আমাকে তার কাছে নিয়ে যান।’

বুধবার, ১৬ জুন ২০২১, ২৩:০৬

সংসদে না থাকায় সমালোচনার মুখে অর্থমন্ত্রী

সংসদে না থাকায় সমালোচনার মুখে অর্থমন্ত্রী

বাজেট আলোচনায় সংসদে উপস্থিত না থাকায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সমালোচনা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

বুধবার, ১৬ জুন ২০২১, ২২:১৯

ব্যাংক লেনদেন চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

ব্যাংক লেনদেন চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় চলমান লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। এ অবস্থায় সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন চলবে ১৫ জুলাই পর্যন্ত।

বুধবার, ১৬ জুন ২০২১, ২০:৫২

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশ, ওআইসি ও বিশ্বের জন্য নিরন্তর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোহিঙ্গা সম্প্রদায় যাতে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারে সে লক্ষ্যে পদক্ষেপ নিতে তিনি ওআইসির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার, ১৬ জুন ২০২১, ২০:০৩

‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না-বাঁধ চাই’

‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না-বাঁধ চাই’

জাতীয় সংসদে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নিজ এলাকার মানুষের দাবির কথা তুলে ধরেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। 

বুধবার, ১৬ জুন ২০২১, ১৮:০৮

একদিনে আরও ৬০ মৃত্যু, শনাক্ত প্রায় চার হাজার

একদিনে আরও ৬০ মৃত্যু, শনাক্ত প্রায় চার হাজার

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৬০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় ১৩ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার, ১৬ জুন ২০২১, ১৭:১২

সর্বশেষ
জনপ্রিয়