ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচনে প্রার্থী দিলো বিএনপি
ঢাকা-৫ ও নওগা-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ঢাকা-৫ আসনে সালাহউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম মনোনয়ন পেয়েছেন।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৩০
এক হাজার ৪৫০ টন ইলিশ রফতানি হবে ভারতে
এবার এক হাজার ৪৫০ টন ইলিশ মাছ ভারতে রফতানি হচ্ছে। আসন্ন দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে এ ইলিশ রফতানি করা হবে। এরইমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমপরিমাণ ইলিশ রফতানির জন্য ৯টি দেশি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:০৩
স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ পাবেন আইনজীবীরা: আইনমন্ত্রী
আইনজীবীদের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫১
মসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে দিতে হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৯
‘সিরিয়াল রেপিস্ট’ মনির আটক
স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের সঙ্গে প্রথমে মোবাইল ফোনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতেন সৈয়দ মনির হোসাইন (৩৪)। ঘনিষ্ঠতা বাড়তেই ফেসবুক, ইমু, হোয়াটঅ্যাপসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তাদের আপত্তিকর ছবি নিতো সে। পরে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে একাধিক নারীকে ধর্ষণ করে আসছিলেন তিনি।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৬
স্বাস্থ্যের আবজালকে দুদকের জিজ্ঞাসাবাদ
স্বাস্থ্য অধিদফতরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৪
বিলুপ্ত হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
বাংলাদেশ পানিসম্পদ অধিদফতর নামে একটি অধিদফতর গঠন করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে বিলুপ্ত করে এ অধিদফতর গঠন করা হবে। একইসঙ্গে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০’ও বিলুপ্ত হয়ে যাচ্ছে।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৮
মসজিদ বিস্ফোরণ ক্ষতিপূরণ আদেশ স্থগিত চেয়ে তিতাসের আপিল
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৮
তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কে বাংলাদেশ ভবন উদ্বোধন করতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪২
দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৪৭৬, মৃত্যু ৩১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন ১ হাজার ৪৭৬ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে সারাদেশে ৩১ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৫
ভারত-বাংলাদেশ একে অপরের সহায়ক: সড়কমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছেন আস্থার সম্পর্ক।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৬
নৃত্যশিল্পী ইভানের জামিন নামঞ্জুর
নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৬
আরো ১০ জোড়া ট্রেন চলাচল শুরু
করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে বন্ধ থাকা আরো ১০ জোড়া কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৫
পিছিয়ে গেল বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন
পিছিয়ে গেছে ঢাকায় রোববার থেকে অনুষ্ঠেয় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সম্মেলন।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৫
চার দিনের সফরে আজ তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
১৫ সেপ্টেম্বর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চালুসুগ্লুর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বসতে এবং আঙ্কারায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সফরে আজ রোববার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:২১
আজ শেখ রেহানার ৬৫তম জন্মদিন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ৬৬তম জন্মদিন আজ রবিবার (১৩ সেপ্টেম্বর)। ১৯৫৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:২৯
ওয়াহিদার ওপর হামলায় আরো কেউ জড়িত: ইউএনও’র বাবা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর তারই অফিসের চাকরিচ্যুত কর্মচারী রবিউল ইসলাম (৪৩) হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৬
করোনায় পুলিশ কর্মকর্তা আজিজুর রহমানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরী, বিপিএম। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮
বাংলাদেশের বন্ধু ফাদার টিম আর নেই
বাংলাদেশের আজীবনের বন্ধু ফাদার রিচার্ড উইলিয়াম টিম মারা গেছেন। গতকাল শুক্রবার ৯৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে মারা যান তিনি
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮
‘কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব ধরনের উন্নয়নে কাজ করছে।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফের শীর্ষে বাংলাদেশ
জাতিসংঘের শান্তি মিশনে শান্তিরক্ষী পাঠিয়ে আবারও প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৮
শমসেরনগরে ফ্লাইট চালু করতে আগ্রহী এয়ারলাইন্সগুলো
মৌলভীবাজার জেলা মূলত পর্যটন জেলা হিসেবে বেশ পরিচিত। সেই পর্যটন নগরীর শমসেরনগর বিমানবন্দরে ফ্লাইট চালু করতে আগ্রহী বেসরকারি এয়ারলাইন্সগুলো। এই বিমানবন্দরে ফ্লাইট চালু হলে শ্রীমঙ্গলের পর্যটনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৮
পর্যটকদের স্বাস্থ্য নিরাপত্তায় চালু হচ্ছে ‘হোম স্টে’ সার্ভিস
কোভিড-১৯ পরিস্থিতিতে পর্যটকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ স্বল্প খরচে চালু করা হচ্ছে ‘হোম স্টে’ সার্ভিস। বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে সারাদেশে এই ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ট্যুরিজম বোর্ড।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫১
আওয়ামী লীগ নেতা আনোয়ার উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৯
উড়োজাহাজে সিটে বসা নিয়ে বিধিনিষেধ উঠে যাচ্ছে রোববার
যাত্রীবাহী ফ্লাইটের সিটগুলোতে যাত্রী বসায় কোনো বিধিনিষেধ থাকছে না। রোববার থেকে পাশাপাশি সিটে বসতে পারবেন এয়ারলাইন্সগুলো যাত্রীরা।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৮
‘১ অক্টোবর থেকে শহরে তারের জঞ্জাল থাকবে না’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আগামী ১ অক্টোবরের আগেই ঝুলে থাকা তারের জঞ্জাল সরানোর নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৯
প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান পরিকল্পনামন্ত্রীর
করোনাসহ সব সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৬
‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকার বদ্ধপরিকর’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আজন্ম লালিত সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে আমরা বদ্ধপরিকর।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৯
ভোটগ্রহণের উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা চেয়ে চিঠি
পাঁচ বছর পূর্ণ হওয়ায় আগামী মার্চে মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচনের তোড়জোড় শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি নির্বাচনের উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা চেয়ে দেশের সব জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৬
‘রোহিঙ্গারা না ফিরলে উগ্রবাদের ঝুঁকি রয়েছে’
আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত না গেলে বাংলাদেশে উগ্রবাদের ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৪
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















































