ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩


এবি ব্যাংকের ৭ কোটি টাকা আত্মসাৎ: দুদকের মামলা

এবি ব্যাংকের ৭ কোটি টাকা আত্মসাৎ: দুদকের মামলা

এবি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইনভেন্ট ক্লথিং লিমিটেডের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৯:১৩

‘প্রকল্পে অনাকাঙ্ক্ষিত মূল্য নির্ধারণ করা যাবে না’

‘প্রকল্পে অনাকাঙ্ক্ষিত মূল্য নির্ধারণ করা যাবে না’

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, উন্নয়ন প্রকল্পের প্রস্তাব তৈরিতে স্বচ্ছতা ধারণ করতে হবে। দায়িত্ব পালনে যত্নবান হতে হবে। প্রকল্পে অনাকাঙ্ক্ষিত মূল্য নির্ধারণ কিংবা অনাকাঙ্ক্ষিত শর্ত আরোপ করা যাবে না। 

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৮:৪৪

দেশে ফিরলো ভিয়েতনামে আটকে পড়া ১১৩ বাংলাদেশি

দেশে ফিরলো ভিয়েতনামে আটকে পড়া ১১৩ বাংলাদেশি

কোভিড-১৯ এর কারণে ভিয়েতনামে আটকে পড়া ১১৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। 

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৮:৩৭

শ্রিংলার সঙ্গে ভ্যাকসিন নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

শ্রিংলার সঙ্গে ভ্যাকসিন নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন থেকে শুরু করে করোনা ভ্যাকসিন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৮:১৬

এমপি পদ থেকে পাপুলকে কেন বহিষ্কার নয় জানতে রুল

এমপি পদ থেকে পাপুলকে কেন বহিষ্কার নয় জানতে রুল

মানবপাচারে জড়িত থাকার অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহীদ ইসলাম পাপুলের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৭:৫৯

পাপিয়ার অস্ত্র মামলায় চার্জ গঠন শুনানির দিন ধার্য

পাপিয়ার অস্ত্র মামলায় চার্জ গঠন শুনানির দিন ধার্য

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় চার্জ শুনানির তারিখ আগামী ২৩ আগস্ট ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৭:৪৭

সাড়ে ৩ হাজার কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন

সাড়ে ৩ হাজার কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন

গভীর সমুদ্রে টুনা মাছ আহরণসহ ৩ হাজার ৪৬৮ কোটি ৬৬ লাখ টাকার সাত প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ২ হাজার ৬২৬ কোটি ৪৮ কোটি টাকা। বাকি অর্থ বিশ্বব্যাংকের ঋণ ও অনুদান থেকে ব‌্যয় করা হবে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৭:৩৬

ক্যাসিনো সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

ক্যাসিনো সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

ক্যাসিনোকাণ্ডে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রা‌টের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৭:৩৩

জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের নির্দেশ

জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের নির্দেশ

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালে গুরুত্বপূর্ণ স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৬:১০

ক্যামেরা দেখেই অসুস্থতার ভান ধরলেন সাহেদ (ভিডিও)

ক্যামেরা দেখেই অসুস্থতার ভান ধরলেন সাহেদ (ভিডিও)

রিমান্ডে নেয়ার পথে হঠাৎ ‘বুকে ব্যথা অনুভব’ করেন করোনা পরীক্ষার কেলেঙ্কারিতে জড়িয়ে গ্রেফতার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ। এ সময় তাকে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে। দেয়া হয় চিকিৎসা। কিন্তু সাহেদ অসুস্থতার নাটক করছেন কিনা তা ওঠে প্রশ্ন। 

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৫:৪৯

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩২০০, মৃত্যু ৪৬

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩২০০, মৃত্যু ৪৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৪৬ জন। সেই সাথে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৩,২০০ জনকে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৫:২৭

আজিজুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আজিজুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য,  স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৫:১৮

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৫:০০

"ষড়যন্ত্রকারীরা তলে তলে প্রস্তুতি নিচ্ছে"

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্রকারীরা তলে তলে প্রস্তুতি নিচ্ছে বলে। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই। এখনও তারা সেই অপচেষ্টা অব্যাহত রেখেছে। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনও ছড়িয়ে রেখেছে। দেশে-বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে। তলে তলে প্রস্তুতি নিচ্ছে তারা।’ 

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৪:৪৮

আজিজুর রহমান স্মরণীয় হয়ে থাকবেন : পরিবেশ মন্ত্রী

আজিজুর রহমান স্মরণীয় হয়ে থাকবেন : পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বিরোধীদলীয় হুইপ, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৪:৩৫

স্বাস্থ্য সচিব ও মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

স্বাস্থ্য সচিব ও মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা–সংক্রান্ত আদেশ বাস্তবায়ন না করায় তাদের বিরুদ্ধে অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৪:৩৩

আজিজুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আজিজুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাবেক গণপরিষদ সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৪:০১

আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশের প্রথম মহিলা আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৩:২৬

অসুস্থ সাহেদ চিকিৎসা নিচ্ছেন বিএসএমএমইউতে

অসুস্থ সাহেদ চিকিৎসা নিচ্ছেন বিএসএমএমইউতে

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম অসুস্থবোধ করায় রিমান্ডের বদলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালইয়ে (বিএসএমএমইউ)।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১৩:১৬

সিনহা হত্যা; এপিবিএন’র ৩ সদস্যের সাতদিনের রিমান্ড মঞ্জুর

সিনহা হত্যা; এপিবিএন’র ৩ সদস্যের সাতদিনের রিমান্ড মঞ্জুর

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় এপিবিএন’র তিন সদস্যের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১২:৫৭

দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম মারা গেছেন

দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম (৮৩) মারা গেছেন। সাইদা খানম ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১২:৩০

সিনহা হত্যা; এপিবিএন’র ৩ সদস্যকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ

সিনহা হত্যা; এপিবিএন’র ৩ সদস্যকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় এপিবিএন’র তিন সদস্যকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে র‌্যাব।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১২:২১

আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

এক দিনের সফরে মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। উবাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন শেষে চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেন। পররাষ্ট্রসচিব হিসাবে দায়িত্ব নেয়ার পরে শ্রিংলা গত মার্চ মাসে ঢাকা সফর করেছিলেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১১:৪৮

স্থগিতই থাকছে খালেদার চার মামলা!

স্থগিতই থাকছে খালেদার চার মামলা!

২০১৪ সালে নির্বাচনের আগে ও পরে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে গাড়ি ভা’ঙচু’র ও না’শক’তার অ’ভিযোগে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ি থানা’য় চারটি মা’মলা হয়। যে মামলায় বেগম জিয়াকে হুকুমের আ’সামি করা হয়। মা’মলার অ’ভিযোগপত্রে বলা হয়, বিএনপি নেত্রীর নির্দেশে গাড়ি ভা’ঙচুর ও অ’গ্নিসং’যোগ করে দলটির কর্মীরা।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১১:৩৪

ঢাকায় অপহরণ,উদ্ধার কক্সবাজারে

ঢাকায় অপহরণ,উদ্ধার কক্সবাজারে

ঢাকার শেরেবাংলা নগর থেকে নিখোঁজ এক কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারের সদর উপজেলা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে শেরেবাংলা নগর থানা ও কক্সবাজার থানা পুলিশ। এর আগে ১১ আগস্ট থেকে নিখোঁজ ছিলো ওই কিশোরী। এ ঘটনায় ওই কিশোরীকে অপহরণের অভিযোগে মো. জীবন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ১১:১১

জার্মানিতে নতুন রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূঁইয়া

জার্মানিতে নতুন রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূঁইয়া

জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে সাবেক সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূঁইয়াকে নিয়োগ দিয়েছে সরকার। 

সোমবার, ১৭ আগস্ট ২০২০, ২১:০১

সুষ্ঠু তদন্তে যা করা প্রয়োজন তাই করছি: র‌্যাবের ডিজি

সুষ্ঠু তদন্তে যা করা প্রয়োজন তাই করছি: র‌্যাবের ডিজি

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্ত অত্যন্ত গুরুত্ব ও পেশাদারিত্বের সঙ্গে করছে র‌্যাব। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করা প্রয়োজন, তা করা হচ্ছে। এর অংশ হিসেবে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে এসেছি।’

সোমবার, ১৭ আগস্ট ২০২০, ২০:৫৭

জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি-জামায়াত: তথ্যমন্ত্রী

জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি-জামায়াত: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকাকালীন ২০০৫ সালের এ দিনে দেশের ৬৩ জেলার পাঁচ শতাধিক জায়গায় একযোগে বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয়েই জঙ্গিরা শাখা-প্রশাখা বিস্তার করে শক্তিশালী হয়েছিল। তারা এখনো জঙ্গিদের স্থান দিচ্ছে।

সোমবার, ১৭ আগস্ট ২০২০, ২০:২৬

স্মার্টফোন কিনতে ‘ঋণ’ দেবে রবি

স্মার্টফোন কিনতে ‘ঋণ’ দেবে রবি

মাসিক কিস্তিতে ব্যবহারকারীদের স্মার্টফোন কেনায় সহায়তা করতে ‘ফোন লোন’  নামে একটি  স্মার্টফোন ফিন্যান্সিং ক্যাম্পেইন চালু করেছে মোবাইলফোন অপারেটর রবি। 

সোমবার, ১৭ আগস্ট ২০২০, ২০:২৩

সর্বশেষ
জনপ্রিয়