রাণীশংকৈল পৌরশহরে প্রথম অবকাশ কেন্দ্র মিনি পার্কের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরে প্রথমবারের মতো একটি অবকাশ কেন্দ্র তৈরি হলো। উপজেলা পরিষদের সমস্ত পুকুর পাড়ে রাস্তা নির্মাণ, আলোকসজ্জা, বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো হয়েছে এই অবকাশ কেন্দ্র বা মিনি পার্কের।
বুধবার, ২৪ নভেম্বর ২০২১, ১৩:৫৩
ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল নটরডেম কলেজের শিক্ষার্থীর
রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার, ২৪ নভেম্বর ২০২১, ১৩:২২
তারাকান্দার ১০ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা
চতুর্থ ধাপে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দশটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১, ১৬:৫৪
খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ৩৫০ জনের নামে দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) রাতে খুলনা থানার এসআই আলামিন ও এস আই আবু সাদেক বাদী হয়ে এ দুটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১, ১১:১১
পরীক্ষা দিতে না পেরে ইঁদুর মারার বিষ খেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুল রুটিন দেখার কারণে পরীক্ষা দিতে পারেন নি স্বপন কুমার রায় (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী। এরই জেরে ইঁদুর মারার বিষ খেয়ে মারা গেছে সে।
সোমবার, ২২ নভেম্বর ২০২১, ২৩:১৫
কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর ও তার সহযোগী নিহত
কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হয়েছেন। এছাড়াও আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ( ২২ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।
সোমবার, ২২ নভেম্বর ২০২১, ২১:৪৯
নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষ : ওসি, সাংবাদিকসহ গুরুতর আহত ২০
বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য নাটোরে বিক্ষোভ করছিলেন বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের। সংঘর্ষে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাংবাদিকসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার, ২২ নভেম্বর ২০২১, ১৮:২৩
তারাকান্দায় আমনের ফলনে কৃষক খুশি, দাম নিয়ে শঙ্কা
ময়মনসিংহের তারাকান্দায় এ বছর আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি। প্রতিকূল আবহাওয়ার মোকাবিলার পর তারাকান্দা উপজেলায় এখন আমন ধান কাটার ধুম। সঙ্গে ধান কাটা, মাড়াই,এবং শুকানোর কাজ চলছে পুরোদমে।
সোমবার, ২২ নভেম্বর ২০২১, ১৫:৫৭
কুষ্টিয়ায় অস্ত্রসহ ১২ মামলার আসামি আটক
বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ১২ মামলার আসামী ও তার সহযোগীকে আটক করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। আটককৃতরা হলো কুষ্টিয়ার খোকসা থানাধীন ওসমানপুর ক্যানালপাড়া এলাকার বাসিন্দা শামসুদ্দিন মন্ডলের ছেলে মোঃ সামিরুল ইসলাম (৩৪) ও তার সহযোগী একই এলাকার মো. আজিল শেখের ছেলে মো. রাজীব শেখ (২৮)।
সোমবার, ২২ নভেম্বর ২০২১, ১৩:৩৭
৪ ট্রলারসহ ২১ জেলেকে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী
সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর উপকূল থেকে ৪টি মাছ ধরার ট্রলারসহ ২১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ।
শনিবার, ২০ নভেম্বর ২০২১, ২১:৫৩
রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে : শিক্ষামন্ত্রী
রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শনিবার, ২০ নভেম্বর ২০২১, ১৩:২৪
বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশার ৬ যাত্রীর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের নৈশকোচের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ১৩:২৫
‘বিশ্ব কবিমঞ্চ’ এর দিনাজপুর শাখার যাত্রা শুরু
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বিশ্ব কবিমঞ্চ’ দিনাজপুর জেলা শাখার যাত্রা শুরু হলো।
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, ২৩:৩৯
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ইউপি নির্বাচনে শ্বশুর-বউমার হাড্ডাহাড্ডি লড়াই
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৈচুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে টেলিনা সরকার হিমু চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। একই ইউনিয়নে চেয়ারম্যান পদে তার বিপরীতে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন তার আপন মামা শ্বশুড় সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরী।
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, ২১:২৩
নেত্রকোনায় বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকার একটি ভাড়া বাসার কক্ষ থেকে দুই বছরের শিশুপুত্রসহ বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, ১৩:৫৭
পুলিশ কনস্টেবল নিয়োগে প্রক্সি দিতে এসে আটক ছাত্রলীগ কর্মী
বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি (আসল জনের বদলে নকল একজন) দিতে এসে আটক হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ.কে আরাফাত। আটক আরাফাত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। এছাড়াও তিনি ভোলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, ১০:৫৮
মারাত্মক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা, বাঁচলেন ৬৭ যাত্রী
সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি উড়োজাহাজ। এ ফ্লাইটের ৬৭ আরোহী নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, ১০:৩৩
ঠাকুরগাঁওয়ে ইউএনও’র ফোন নম্বর ক্লোন, চাঁদা দাবি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেনের দাপ্তরিক মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে দুই চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।
বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ২২:৪৬
ডিমলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের নমিরন বেওয়া (৬৫) মহিলা ভিক্ষুকের মৃত্যু। পরিবারিক সূত্রে জানা যায়, তার স্বামী জহির উদ্দিন আজ থেকে পাঁচ বছর পূর্বে মারা যায়। ভিক্ষারীনির এক ছেলে ও দুইটি কন্যা সন্তান আছে।
বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ১৯:৩০
টাঙ্গাইলে রেজা কিবরিয়া ও নূরের ওপর ছাত্রলীগের হামলা
টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবরে শ্রদ্ধা নিবেদনে যাওয়ার পথে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নূরসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা।
বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ১৪:১৫
উজিরপুরের মেজর (অব.) মোজাহের উদ্দিন টিপু আর নেই
বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের মামা সেনাবাহিনীর মেজর (অব.) আলহাজ্ব মোজাহের উদ্দিন টিপু (৮৫) মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের সময় ঢাকায় সিএমএইচ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ১৬:১৬
ডিমলায় দুই যুগ পেরিয়ে গেলেও বুড়ি তিস্তার বাঁধ মেরামত হয়নি
দুই যুগ পেরিয়ে গেলেও বুড়িতিস্তা নদীর পূর্বপাশ ঘেষে কচুবাড়ীর দলার বাঁধটি মেরামত করা হয়নি। মেরামত না হওয়ায় নিজ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা, দক্ষিন সুন্দর খাতা গ্রামের প্রায় হাজার হাজার বিঘা জমি আমন ধান রোপন করতে পারে না এ এলাকার কৃষকেরা। ফলে প্রতিনিয়ত কৃষকেরা অভাব অনটনের মধ্যে মানবেতর দিনাতিপাত করছে। তাই বাঁধটি দ্রুত মেরামতের দাবী এলাকাবাসীর।
সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১৯:৫৯
ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতা : রাণীশংকৈলে আটক ৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ভোট কেন্দ্রে সহিংসতার মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৪ নভেম্বর) গভীর রাতে এসআই বদিউজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আবুল হোসেন (৪০), শাহ আলম (৬০), আব্দুল হালিম (৩৩) ও মো. হানিফকে (৫০) তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১৭:৫১
বানারীপাড়ায় রাখের উপবাস উপলক্ষে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন
বরিশালের বানারীপাড়ায় সনাতন ধর্মালম্বীরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে রাখের উপবাস উপলক্ষে সারাদিন উপবাস করে সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করেছেন। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বানারীপাড়া কেন্দ্রীয় লোকনাথ মন্দির প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা।
শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ২০:০৬
তারাকান্দায় মৎস্যজীবী দলের পরিচিতি সভা
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল তারাকান্দা উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ নভেম্বর) বিকেলে উত্তর বাজারস্থ ঈদগা মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ১৮:৫২
ঠাকুরগাঁওয়ে ট্র্যাক্টর চালাতে গিয়ে কিশোরের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত শুক্রবার ১২ নভেম্বর মেরামত শেষে ট্রায়াল দেয়ার জন্য ট্র্যাক্টর চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে দুলাল চন্দ্র সিংহ (১৭) নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন সকালে উপজেলার বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের দুওসুও ফিলিং স্টেশন সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ১১:২৪
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর রাত ১২.০১ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি। এরপর চলে আতশবাজি এবং ৪৯ তম জন্মদিন উপলক্ষে ৪৯ টি ফানুস উড্ডয়ন করা হয়।
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১, ২০:৪৮
রাণীশংকৈল পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মশালা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১, ১৭:৩৩
নতুন মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ হারালেন ৩ কিশোর
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ হারিয়েছেন তিন কিশোর।
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১, ১৬:২২
চট্টগ্রামে ৫০ বছর বয়সী বন্য হাতির মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকায় শুক্রবার (১২ নভেম্বর) ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১, ১৩:২৯
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024




















































