জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, মিললো বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম
নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকার ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে বাড়িটি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে পাঁচজনকে।
শনিবার, ৪ ডিসেম্বর ২০২১, ১১:৩০
নাসিক নির্বাচনে নৌকার মাঝি আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে।
শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১, ২১:৪২
চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত দুই
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১, ২০:৩৬
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে তিন বন্ধুর বাসচাপায় মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বোগদাদ বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ধেররা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১, ১৫:৩২
রোহিঙ্গাদের বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের আদেশ
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে রোহিঙ্গাদের বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট পিটিশন নিষ্পত্তি করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১, ২৩:৩৪
২০ হাজার মেট্রিক টন সার আত্মসাতের অভিযোগ যমুনার ম্যানেজারের বিরুদ্ধে
জামালপুর জেলার সরিষাবাড়ীতে অবস্হিত দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা কোম্পানি লিমিটেডে সার কেলেংকারী ঘটনায় বাণিজ্যিক ব্যবস্হাপক (কমার্সিয়াল ম্যানেজার) ওয়ায়েছুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে (বিসিআইসি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন। ২০ হাজার মেট্রিক টন সার আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১, ২১:০৩
জন্মনিবন্ধন ঠিক করার কথা বলে ধর্ষণচেষ্টা, পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা
জন্মনিবন্ধন ঠিক করার কথা বলে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) রাতে ফুলপুর থানায় এ মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১, ১৯:১৩
সাভারে ৬ ছাত্রকে হত্যামামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন
দশ বছর পর সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। ২০১১ সালের শবে বরাতের রাতের ওই হত্যাকাণ্ডের ঘটনায় রায়ে সাজা পেয়েছেন ৩২ জন। তাদের মধ্যে ১৩ জনের ফাঁসি ও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১, ১২:৪২
সাজেকে গভীর রাতে পুড়লো বসতঘরসহ ৪ রিসোর্ট
বাঘাইছড়ি সাজেক পর্যটন এলাকায় গভীর রাতে আগুনে পুড়েছে বসতঘরসহ ৪ রিসোর্ট। জানা যায় গভীর রাতে আকাশ রিসোর্টের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ভস্মীভূত হয়েছে আকাশ রিসোর্ট, মারুতি রিসোর্ট, মেঘসুট রিসোর্ট, সাজেক ইকোভ্যালি ও জাকারিয়া লুসাই বাড়ি।
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১, ১১:৪৯
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন তারাকান্দার নাইমুর রহমান উজ্জল
ময়মনসিংহের তারাকান্দায় কামারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাছাইয়ে বাতিল হওয়ার পর আপিলে প্রার্থীতা ফিরে পেলেন নাইমুর রহমান উজ্জল।
বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ১৬:৩৪
গ্রেপ্তার এড়াতে দেশে ছেড়ে পালাতে যাচ্ছিলেন মেয়র আব্বাস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তি করা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন হোটেলে আত্মগোপনে ছিলেন তিনি।
বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ১৩:১৪
বানারীপাড়ায় কাঠবাহী ট্রলারের ধাক্কায় মালবাহী ট্রলার ডুবি, চালকের লাশ উদ্ধার
বরিশালের বানারীপাড়ায় উপজেলার ব্রাহ্মকাঠি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে রাফসান নামের কাঠভর্তি ট্রলারের ধাক্কায় নুরনবী নামের মুদিমাল ভর্তি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে ১ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ১৩:০৫
উড্ডয়নের সময় গরুকে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন বিমানের ৯৪ যাত্রী
কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। উড্ডয়নের সময় বিমানের পেছনের চাকার সঙ্গে দুটি গরুর ধাক্কা লাগে। ফলে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ২২:৫৮
নারায়ণগঞ্জ সিটির নির্বাচন ১৬ জানুয়ারি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৮:৪৮
ইউপি নির্বাচন: তারাকান্দায় ৩ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের যাচাই বাছাইয়ে উপজেলা নির্বাচন অফিস গতকাল সোমবার (২৯ নভেম্বর) ৩ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৩ নভেম্বর এনায়েত কবীরকে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন দেয়া হয়। পরে পরিবর্তন করে ২৫ নভেম্বর সাবেক ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদারকে মনোনয়ন দেন। উভয়েই নৌকার মনোনয়নপত্র জমা দিলে উপজেলা নির্বাচন অফিস এনায়েত কবীরের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ২০:২৫
ঠাকুরগাঁও জেলায় প্রথম নারী ইউপি চেয়ারম্যান হিমু
আইনিউজ ভিডিও
খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী
এক সেশনে এত এমপির মৃত্যু, সংসদে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
নির্বাচন এখন কবরে : রুমিন ফারহানা
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৯:৩৫
নির্বাচনী সহিংসতায় ঠাকুরগাঁওয়ে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ডিঘোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৬:০২
তারাকান্দায় স্কুল মাঠ ভাড়া, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা
‘সুস্থ দেহ সুন্দর মন, কর্মচঞ্চল সারাক্ষণ’। আর সুস্থ দেহ ও সুন্দর মন গঠনের কার্যকর মাধ্যম হলো খেলাধুলা। কিন্তু তারাকান্দায় তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুযোগ পাচ্ছে না। খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত তারা।
রোববার, ২৮ নভেম্বর ২০২১, ২৩:০৯
ময়মনসিংহে সমাবেশ সফল করতে তারাকান্দা বিএনপির প্রস্তুতি সভা
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে আগামী ৩০ নভেম্বর ময়মনসিংহ বিভাগের বিএনপির সমাবেশ সফল করতে তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার, ২৮ নভেম্বর ২০২১, ২২:১৩
নৌকাকে হারিয়ে তৃতীয় লিঙ্গের ঋতুর জয়
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকাকে বড় ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু।
রোববার, ২৮ নভেম্বর ২০২১, ২১:১৭
কুমিল্লায় কেন্দ্র দখলের চেষ্টা, প্রিসাইডিং কর্মকর্তা-এসআইকে ছুরিকাঘাত
কুমিল্লার বরুড়ার একটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা সারোয়ার ভূঁইয়া এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ফলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৬:০০
ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, স্কুলশিক্ষককে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ
চট্টগ্রাম মহানগরে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষককে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ওই শিক্ষক মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ২৩:৫৮
তারাকান্দায় ১০ ইউনিয়নে ৬২৬ জনের মনোনয়ন দাখিল
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ময়মনসিংহের তারাকান্দার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপে। সে অনুযায়ী গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উৎসবমুখর পরিবেশে ওইদিন বিকাল ৫টা পর্যন্ত ৬২৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ১৩:০৭
বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে রাজশাহী আ.লীগ থেকে বহিষ্কার মেয়র আব্বাস
রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন জেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তিনি পদ হারান।
শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ২১:২২
সন্ত্রাসীদের গুলিতে ভোলায় যুবলীগ নেতার মৃত্যু
ভোলা সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সন্ত্রাসীদের গুলিতে খোরশেদ আলম টিটু (৩২) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার ধনিয়া নাছির মাঝিঘাট সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে এ হামলার ঘটনা ঘটে।
শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ২০:৪৪
ছেলের লাশ সেপটিক ট্যাংকে ঢেকে রেখে নির্বাচনী প্রচারণায় মা-বাবা
বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে বালু দিয়ে ঢেকে রাখা ছেলের লাশ, বাইরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নিহত ছেলের পরিবারের সদস্যরা। নিহত ছেলের মা স্থানীয় ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী। এমন মর্মান্তিক ঘটনাই ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নারিনা ইউনিয়নে।
শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ১৮:১৭
মেয়র জাহাঙ্গীর বরখাস্ত : গাজীপুর সিটির দায়িত্বে কিরণ
সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের স্থানে বসছেন গাজীপুর সিটি করপোরেশনের প্যানের মেয়র আসাদুর রহমান কিরণ। আজ বৃহস্পতিবার বিকালে তাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দ্বিতীয়বারের মতো মেয়রের চেয়ারে বসছেন।
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ২১:১০
রাণীশংকৈলে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নবগঠিত কমিটির শপথ গ্রহণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ ৮৮)এর ত্রি-বার্ষিক নবগঠিত কমিটির শপথ গ্রহণ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ২০:০২
ধর্ষণ মামলায় কারাগারে, তবুও পেলেন আওয়ামী লীগের নৌকার মনোনয়ন
আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন মীর লিয়াকত আলী। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তবে তিনি ধর্ষণ মামলায় কারাগারে, কারাগারে থেকেই পেয়েছেন নৌকার মনোনয়ন।
বুধবার, ২৪ নভেম্বর ২০২১, ২০:২১
সন্ধ্যা নদীতে সারবোঝাই বাল্কহেড ডুবি : বিসিআইসির কর্মকর্তাদের পরিদর্শন
শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বিসিআইসির কর্মকর্তারা বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে তলা ফেটে ৬ হাজার ৪শ’ বস্তা সার নিয়ে পণ্যবাহী নৌযান বাল্কহেড ডুবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুধবার, ২৪ নভেম্বর ২০২১, ১৮:৩৭
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024




















































