প্রকাশিত: ০৬:৩৭, ৩১ আগস্ট ২০১৯
আপডেট: ০৬:৩৭, ৩১ আগস্ট ২০১৯
আপডেট: ০৬:৩৭, ৩১ আগস্ট ২০১৯
রাজধানীতে আনসার আল ইসলামের দুই জঙ্গি গ্রেফতার
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। গ্রেফতারকৃতরা সংগঠনটির প্রচার শাখায় সক্রিয় বলে জানিয়েছে র্যাব।
শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি ৩-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- আবু সালেহ ইমু (২২) ও শফিকুল ইসলাম সাইফ (৩১)। তাদের মধ্যে আবু সালেহ বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং শফিকুল ইসলাম সাইফ পেশায় শিক্ষক ও বরিশাল বানারীপাড়ার উম্মাহ নেটওয়ার্ক অ্যান্ড ইবাদাহ ডটকমের পরিচালক।
তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, মিডিয়া সামগ্রী, বই ও ভিডিও নির্মাণ/ডাবিং ও অন্যান্য প্রচার সামগ্রী উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়

























