Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

প্রকাশিত: ১৪:৩৩, ৩১ আগস্ট ২০১৯
আপডেট: ১৪:৩৫, ৩১ আগস্ট ২০১৯

‘আসামের বাঙালিদের বাংলাদেশে পাঠাবে না ভারত’

‘কয়েক সপ্তাহ আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছিলেন। তখন তার সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে। ভারতের মন্ত্রী আমাকে বলেছেন, আসামের বাঙালিদের কখনোই বাংলাদেশে পাঠানো হবে না।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এ সব কথা বলেন।

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে ড. এ কে আব্দুল মোমেন আরো বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন বিষয়টি একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়। এতে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

তিনি বলেন, দেখেন ভোল্টেজ ডাইনামিক পৃথিবীতে বিভিন্ন ঘটনা ঘটবে, অ্যান্ড উই উইল ম্যানেজ ইট। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমাদের এখানে এখন বেকার সমস্যা নেই, আমাদের দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রশ্নই আসে না। যদি গিয়ে থাকে তবে সেটা বহু আগে ৭১ সাল বা ৪৭ সালের আগে।

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) শনিবার প্রকাশিত হয়েছে। প্রায় ৩ কোটি ৩০ লাখ আবেদনকারীর মধ্যে তালিকায় স্থান পেয়েছেন ৩ কোটি ১১ লাখ নাগরিক। অর্থাৎ প্রায় ১৯ লাখ বসবাসকারী চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। তারা আগামী ১২০ দিনের মধ্যে আপিলের সুযোগ পাবেন। তালিকায় নাম না থাকা আসামে বসবাসরতদের জন্য এখন কি ভবিষ্যৎ অপেক্ষা করছে তা নিয়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা।

আইনিউজ/এসবি
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়