আপডেট: ০৬:৪২, ৩১ আগস্ট ২০১৯
তালিকা থেকে অনেক হিন্দু বাদ পড়ায় নাখোশ রাজ্যের মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে অনেক হিন্দু বাদ পড়ায় নাখোশ রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাজ্য থেকে অবৈধ নাগরিকদের তাড়ানোর ক্ষেত্রে এই তালিকা কোনো কাজ দেবে না বলে মন্তব্য করছেন তিনি।
জি নিউজ জানায়, চূড়ান্ত তালিকা নিয়ে নাখোশ বিশ্বশর্মা বলেন, “বর্তমানে যে নাগরিক তালিকা তৈরি হয়েছে তাতে আমার কোনো আশা নেই। খসড়া তালিকা তৈরি হওয়ার সময় থেকেই তা বলছি। প্রকৃত নাগরিকেরা বাদ পড়ছেন। তাহলে কীভাবে মেনে নেব এটি রাজ্যের মানুষদের ভালোর জন্য তৈরি হয়েছে?”
মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ সালমারা, ধুবড়ির মতো এলাকায় অনুপ্রবেশকারী লোকজনের বাদ পড়ার হার সবচেয়ে কম। তার থেকে যেখানে যেসব জেলার প্রকৃত অসমিয়ারা বাস করেন সেখানে বাদ পড়ার সংখ্যা সবচেয়ে বেশি। কীভাবে এটা হতে পারে?”
বিশ্বশর্মা বলেন, “এই এনআরসি আসামকে বিদেশিমুক্ত করতে পারবে না। এর জন্য নতুন পরিকল্পনা করা হচ্ছে।”
এর আগেও এনআরসি নিয়ে প্রবল আপত্তি তুলেছিলেন রাজ্যের বিজেপি নেতারা। কারণ তালিকা থেকে বাদ পড়েছেন বহু হিন্দু। এ নিয়ে তারা রাজনাথ সিং ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আহ্বান জানান।
ভারতের আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়েছে আজ। চূড়ান্ত এই তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। আজ থেকে রাষ্ট্রহারা হলেন এই বিপুলসংখ্যক মানুষ। তবে বাদ পড়ারা পুনরায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।
প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত এবং তাদের বহিষ্কারের লক্ষ্যে ভারতের বিজেপি সরকার এই তালিকা তৈরির উদ্যোগ নেয়।
আইনিউজ/এইচএ- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























