‘সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন’
সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মানুষের জীবনের সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনের জন্য সবার প্রতি আহবান জানান।
শনিবার, ২৬ জুন ২০২১, ১৪:০৫
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (২৬ জুন) সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শনিবার, ২৬ জুন ২০২১, ১২:৫২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন হাশেম খাঁন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট আবুল হাশেম খাঁন।
শনিবার, ২৬ জুন ২০২১, ১২:৫১
ওবায়দুল কাদেরকে প্রধান আসামি করে ছোটভাই কাদের মির্জার মামলার ঘোষণা
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলা করার ঘোষণা দিলেন তার ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
শনিবার, ২৬ জুন ২০২১, ১২:২১
এবার ইভ্যালিতে লেনদেনে এমটিবি ও প্রাইম ব্যাংকের নিষেধাজ্ঞা
দেশের জনপ্রিয় ই-কমার্সের সাইট ইভ্যালিতে (Evaly) ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া তাদের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের লেনদেন বাতিল ঘোষণা করেছে। এবার একই সিদ্ধান্ত নিয়েছে প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ইভ্যালির পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অ্যালেশা মার্টসহ ১০টি ই-কমার্স সাইট।
শনিবার, ২৬ জুন ২০২১, ১১:৫৮
লকডাউন সামনে রেখে সড়কে ঘরমুখো হাজারো মানুষের ঢল
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী সোমবার থেকে দেশব্যাপী সাত দিনের ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে। শুক্রবার এমন ঘোষণা শোনার পর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। দূরপাল্লার বাস না পেয়ে পিকআপ, মোটরসাইকেল বা বিভিন্ন ছোট বাহনে রাজধানী ছেড়ে যাচ্ছেন হাজারো মানুষ।
শনিবার, ২৬ জুন ২০২১, ১১:৩৪
‘লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনে কাউকে ছাড় দেবে না পুলিশ’
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সোমবার (২৮ জুন) থেকে সাত দিন কঠোর লকডাউন জারি করেছে সরকার। এসময় পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনে ছাড় দেবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ২৩:৪৪
লকডাউনে ব্যাংক খোলার রাখার বিষয়ে সিদ্ধান্ত শনিবার
দেশে আশঙ্কাজনকভাবে বাড়তে থাকা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সোমবার থেকে ৭ দিনের লকডাউন দেওয়া হয়েছে। এ অবস্থায় ব্যাংক খোলা থাকবে না বন্ধ থাকবে সেই সিদ্ধান্ত শনিবার (২৬ জুন) জানা যাবে।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ২৩:০২
পানি সম্পর্কিত বিপর্যয় নিরসনে প্রধানমন্ত্রী দিলেন পাঁচ প্রস্তাব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ পরবর্তী টেকসই এবং স্থিতিস্থাপক বিশ্বব্যবস্থার জন্য পানি সম্পর্কিত বিপর্যয় নিরসনে শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘পরিষ্কার সুপেয় পানির ক্রমবর্ধমান ঘাটতি, কলেরা, টাইফয়েড ইত্যাদির মতো রোগের প্রাদুর্ভাব আমাদের শান্তি ও বিকাশের জন্য পানির প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়। পানিসংক্রান্ত ব্যাধি নিরসনে আমাদের আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সহযোগিতা সৃষ্টি করার একটি সামাজিক দায়িত্ব রয়েছে।’
শুক্রবার, ২৫ জুন ২০২১, ২২:৩৯
কদমতলীতে বাবা-মা-মেয়েকে হত্যা: দায় স্বীকার করলেন শফিকুলও
রাজধানীর কদমতলীতে স্বামী-স্ত্রী ও তাদের ছোট মেয়ের মরদেহ উদ্ধারের মামলায় মেহজাবিন ইসলাম মুনের স্বামী শফিকুল ইসলামও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ২২:১৮
দেশে করোনা পরিস্থিতি হতে পারে ভারতের চেয়েও ভয়ঙ্কর
দেশে করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি সেটা ঠেকানো না গেলে পরিস্থিতি ভারতের চেয়েও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় টেকনিক্যাল কমিটির সভাপতি ডা. মো. শহীদুল্লাহ।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ২২:১৭
ট্রেনের অগ্রিম টিকেটের টাকা ফেরত দেওয়া শুরু
দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন অবস্থায় বাতিল হয়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকেট ক্রেতাদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ২১:৫৯
লকডাউনে থাকবে পুলিশ-বিজিবি, প্রয়োজনে নামবে সেনাবাহিনী
কোভিড-১৯ সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ২১:৪৫
কঠোর লকডাউনে চলবে যেসব পরিবহন
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যা বলবৎ থাকবে।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ২১:২৬
বাজেটের কিছু জায়গায় ‘পলিশ’ প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী
২০২১-২০২২ অর্থ বছরের বাজেটের কিছু জায়গা ‘পলিশ’ করার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, বাজেটের প্রধান বৈশিষ্ট্য হলো বিগত বছরগুলোতে যে মোমেন্টাম আমরা অর্জন করেছি তা ধরে রাখা। ব্যবসায়ীরাও বলছেন বাজেট বিজনেস ফ্রেন্ডলি হয়েছে। তবে, কিছু এরিয়া পলিশ করার প্রয়োজন আছে।’
শুক্রবার, ২৫ জুন ২০২১, ২১:১৪
শুধু বস্তুগত নয়, টেকসই উন্নয়নে প্রয়োজন মানুষের আত্মিক উন্নতিও: তথ্যমন্ত্রী
উন্নয়নকে টেকসই করতে বস্তুগত উন্নয়নের পাশাপাশি মূল্যবোধ, দেশাত্মবোধ ও মমত্ববোধের সমন্বয়ে মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ২১:০৬
সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ২০:৫৭
মইনুদ্দীন মণ্ডলের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো: ইয়াফেস ওসমান
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ১৮:২৯
বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মণ্ডলের মৃত্যুতে শাহরিয়ার আলমের শোক
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল মারা গেছেন। শুক্রবার (২৫ জুন) ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ১৮:২৪
দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ১৭:৪৯
উচ্চশিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
বাংলাদেশে উচ্চশিক্ষা খাতের উন্নতি ও করোনা মোকাবিলার সামর্থ্য বাড়াতে ১৯ দশমিক ১ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পর্ষদ। প্রতি ডলার ৮৫ টাকা ধরে এ ঋণের পরিমাণ ১ হাজার ৬২৩ কোটি টাকা।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ১৬:৫২
ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি হবে না
সরকারি চাকরিতে যেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে। এতে কেউ পজিটিভ হলে তিনি সরকারি চাকরি পাবেন না। এ ধরনের একটি কার্যক্রম দ্রুতই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ১৫:৩০
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আগা খান মিন্টু
ঢাকা-১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের আগা খান মিন্টু। শুক্রবার (২৫ জুন) তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ১৩:৫৪
সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে দিনের তাপমাত্রাও
কখনো রোদ, আবারও কখনো বৃষ্টি। এভাবেই চলছে আষাঢ়ের দিনগুলো। জানা গেছে, আগামী কয়েক দিনও এভাবেই চলবে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ১৩:৩৬
এইচএসসি ফরম পূরণের তারিখ ঘোষণা
শিক্ষা বোর্ডের তথ্য মতে, এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সে কারণে এ সংক্রান্ত কোনো ফি কোন শিক্ষাপ্রতিষ্ঠান নিতে পারবে না।
শুক্রবার, ২৫ জুন ২০২১, ১১:০৬
বিদেশগামী কর্মীদের ভ্যাকসিন প্রাপ্তিতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে
বিদেশগামী কর্মীদের ভ্যাকসিন প্রাপ্তিতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ২৩:৪৫
চতুর্থ ধাপে ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ
চতুর্থ ধাপে বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ ধাপে ৮ বিভাগের ৫৫ উপজেলার দুই হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ২৩:৪১
ক্ষমতায় থাকলে দলকে বেশি দায়িত্ববান হতে হয়: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'জননেত্রী শেখ হাসিনার অবিচল দৃঢ়চেতা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ ও তার বাস্তবায়নের কারণে আজকে পরপর তিনবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। ক্ষমতায় থাকলে দায়িত্ববান হতে হয়, আওয়ামী লীগকেও অন্য রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি দায়িত্ববানই থাকতে হবে।'
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ২৩:০১
করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে দেশের ৪০ জেলা: ডব্লিউএইচও
দেশে আবারও বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন ৮৫ জন।
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ২২:৩৬
যেকোনো সময় আসবে সারাদেশে শাটডাউনের ঘোষণা, ১৪ দিন বন্ধ থাকবে সব
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে দুই সপ্তাহের পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির এই সুপারিশকে যৌক্তিক বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, যেকোনো সময় ঘোষণা আসতে পারে।
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ২১:৩৯
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক


















































