ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে সুনামগঞ্জে ব্যতিক্রমী পদযাত্রা
সুনামগঞ্জে ধর্ষকদের দ্রুত বিচার বাস্তবায়নের দাবিতে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক ও সাংস্কৃতিকর্মীরা। “ঘরে বসে আর নয়, রাজপথে এবার সোচ্চার হই” শ্লোগানে সোমবার (১২ অক্টোবর) সকালের সুনামগঞ্জ শহরের পুরাতন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ধর্ষণবিরোধী একটি প্রতিবাদী পদযাত্রা বের হয়। পরে পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হোসন বখত চত্বরে সমাবেশে মিলত হয়।
১৬:৩৬ ১২ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও ও আকুপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
১৬:২১ ১২ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে ভারতীয় মদসহ আটক ১
সুনামগঞ্জে ১১ বোতল ভারতীয় মদসহ মো. মকবুল হোসেন (৫০) এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের লক্ষীপুর বিল নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
১৬:১৪ ১২ অক্টোবর, ২০২০
বালাগঞ্জে বিএনপির ১৫ নেতাকর্মীর জামিন
ডিজিটাল নিরাপত্তা (তথ্যপ্রযুক্তি) আইনে দায়ের করা মামলায় বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ আসামির জামিন মঞ্জুর হয়েছে। আর দুই জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিছেন আদালত।
২০:৫৮ ১১ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে ভারতীয় ক্রিমের চালাসহ আটক ২
সুনামগঞ্জের ছাতকে ভারতীয় ক্রিমের বিশাল চালান আটক করেছে র্যাব-৯। এসময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়। রবিবার ভোর ৫টায় এগুলো আটক করা হয়।
২০:৫৬ ১১ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের
সুনামগঞ্জে পৌরসভার ট্রাকের ধাক্কায় শামীম আহমেদ রনি (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
২০:৩৭ ১১ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে বাবা-মেয়েকে নির্যাতন : শামীম ৭ দিনের রিমান্ডে
সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণী নির্যাতন ও তার বাবাকে পিটিয়ে আহত করার ঘটনার প্রধান আসামি শামীম মিয়াকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১১ অক্টোবর) জগ্ননাথপুরে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভ দীপ পাল এ আদেশ দেন। এ ছাড়া এ মামলার অপর ৫ আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৭:২৪ ১১ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে মামলার বাদিকে ছুরিকাঘাতের অভিযোগ
সুনামগঞ্জের তাহিরপুরে মামলার বাদিকে পূর্ব শত্রুতার জের ধরে বাজারের মধ্যে প্রকাশ্যে ছুরি দিয়ে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বালিয়াঘাট নতুন বাজারে এ ঘটনাটি ঘটেছে। আহতের নাম মো. রুবেল মিয়া (২৫)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাব পুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
১৯:৪৮ ১০ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজারের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জড়িত মানিক মিয়া ওরফে ছালিককে (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সে উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
২১:২৮ ০৮ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পুকিডর গ্রামের বিবদমান কামাল খান ও পিরোজ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
২১:১৩ ০৮ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে বাবা-মেয়েকে নির্যাতন, আসামিরা কারাগারে
সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়েকে নির্যাতন করার প্রতিবাদ করায় বাবাকে রড দিয়ে পিটিয়ে আহতের ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর জোন আদালতের বিচারক শুভদীপ পালের আদলতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
১৯:২৮ ০৭ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে বাবা-মেয়েকে নির্যাতনের ঘটনায় মামলা, আটক-৪
সুনামগঞ্জের মেয়েকে নির্যাতন ও রড দিয়ে তার বৃদ্ধ বাবাকে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) নির্যাতিতা বাদী হয়ে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলটি করেন। এই ঘটনায় আটক আকাই মিয়া, দিলাক মিয়া, আলম মিয়া, লিটন মিয়াকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর পলাতক মূল অভিযুক্ত শামীমকে ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এদিকে গ্রেফতার চারজনকে আজ আদালতে তোলার কথা রয়েছে।
১৫:৫৯ ০৭ অক্টোবর, ২০২০
ধর্শপাশায় ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
সুনামগঞ্জের ধর্শপাশা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি।
১৮:২০ ০৬ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে মেয়েকে না পেয়ে বাবাকে রড দিয়ে পিটিয়ে জখম, আটক ৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়েকে উত্যক্ত ও ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় এক বৃদ্ধ (৬৫) বাবাকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম শামীম। সে উপজেলার পাইলগাও ইউনিয়নের গুতগাও গ্রামের আংগুর মিয়ার ছেলে। সোমবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে।
১৬:৪৫ ০৬ অক্টোবর, ২০২০
ছাতকে বাড়ি থেকে ২৬টি বিষধর সাপ উদ্ধার
সুনামগঞ্জের ছাতকে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২৬ টি বিষধর সাপ উদ্ধার হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে শহরের মণ্ডলীভোগ শাহজালাল আবাসিক এলাকার মৃত আরজ মিয়া চৌধুরীর নতুন বাড়ি থেকে এসব ধরেছেন একজন সাপুড়ে।
১৯:৩১ ০৫ অক্টোবর, ২০২০
ছাতকে ডাকাতের হামলায় ৩ পুলিশ আহত, গ্রেফতার-৫
সুনামগঞ্জের ছাতকে ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাত বাচ্চু মিয়াকে (৩২) গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ পুলিশ কর্মকর্তা।
১৯:২৬ ০৫ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৪
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪ কয়লা শ্রমিককে আটক করেছে বিজিবি।
১৬:১০ ০৫ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারের ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের নেতৃত্বে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
০২:০৫ ০৪ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে বালু ভর্তি ৫টি নৌকাসহ ১৫ জন আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে বালু ভর্তি ৫টি নৌকা জব্দ করেছে পুলিশ। এসময় ১৫ জনকে আটক করা হয়। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সদর ইউনিয়নের সুন্দরপই গ্রামের পাশ থেকে তাদের আটক করে।
০২:০১ ০৪ অক্টোবর, ২০২০
ছাতকে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে জরিমানা
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
১৬:৩৫ ০৩ অক্টোবর, ২০২০
উৎপাদনশীলতা দিবস উপলক্ষে তাহিরপুরে আলোচনা সভা
‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা’ স্লোগান নিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
২২:৫৮ ০২ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে প্রায় ৪ লক্ষ শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস
সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে এ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে সিভিল সার্জন কার্যালয়। শুক্রবার (০২ অক্টোবর) সকালে সুনামগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং হয়।
১৮:৪৭ ০২ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় প্রাণ গেল কিশোরের
সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনার ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। তার নাম ইমন আহমদ (১৫)। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের জমাত আলীর ছেলে।
১৮:১২ ০২ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জে ২৯টি পরিবারের মধ্যে ভ্যান গাড়ি বিতরণ
চলমান করোনা ভাইরাস ও সম্প্রতি বন্যা পরবর্তী পরিস্থিতিতে “ত্রান চাই না, সহযোগিতা চাই” এই শ্লোগানকে সামনে রেখে এবার সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের ৯০ কিলোমিটার বিজিবি ক্যাম্প দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী ২৯টি দু:স্থ, অসহায় গরীব, বয়স্ক, বন্যায় ক্ষতিগ্রস্থ স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধি ও হতদরিদ্র পরিবারকে সাবলম্বী করার লক্ষ্যে ভ্যান গাড়ি নৌকা, ক্ষুদ্র টি-স্ট্রল, ও দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৪:৪৪ ০১ অক্টোবর, ২০২০
- তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ
- স্বাধীনতা দিবসে তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
- হাওরে বোরো ধান কাটার উৎসব শুরু
- সুনামগঞ্জে সমর্থকদের মা-রা-মা-রিতে দুই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ
- সুনামগঞ্জে ভাঙচুর মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে মামলা
- জৈন্তাপুরে সীমান্ত এলাকায় খাসিয়ার ছোঁড়া গু-লিতে যুবক নিহত
- সুনামগঞ্জে দেশীয় অ স্ত্র নিয়ে দুই পক্ষের সং ঘ র্ষে নি হ ত ১
- ভারতীয় গরু আসায় লোকসানের আশঙ্কা খামারিদের
- সুনামগঞ্জে হারভেস্টার মেশিন নিয়ে অনিয়ম, কৃষকের সংবাদ সম্মেলন
- তাহিরপুরের বালিজুরিতে নৌকার সমাবেশ









































