চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ১৫
চট্টগ্রাম নগরীতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১৮:৪১
বিদেশ থেকে এলেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন
যেকোনো দেশ থেকে বাংলাদেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১৮:২৭
বিএনপি নেত্রী নিপুণ রায় তিন দিনের রিমান্ডে
হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা প্রদান করার অভিযোগে গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১৭:০২
দেশের সকল মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সকল মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। যদিও মহামারীকালে কওমি মাদ্রাসাগুলো তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল। কিন্তু এবার সেগুলোও বন্ধ রাখতে হবে।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১৬:৪৬
ফেসবুক চালুর বিষয়ে যা বলছে বিটিআরসি
শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে বাংলাদেশে ফেসবুক এবং ম্যাসেঞ্জার ডাউন হয়ে আছে। তবে কবে নাগাদ এ অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে তা এখনই বলতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কমিশন-বিটিআরসি।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১৬:৩০
দেশে সাধারণ ছুটির কোনো চিন্তা-ভাবনা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
দেশে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আজও করোনার দৈনিক শনাক্তে রেকর্ড গড়েছে বাংলাদেশ। সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ১৮টি নির্দেশনা জারি করা হয়েছে। তবে সাধারণ ছুটি দেয়ার কোনো চিন্তা-ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১৬:০৩
করোনা: দেশে রেকর্ড শনাক্তের দিনে আক্রান্ত ছাড়াল ৬ লাখ
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ হাজার ১৮১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে করোনার দৈনিক সংক্রমণের রেকর্ড গড়ল বাংলাদেশ। সর্বশেষ গত বছরের জুলাইয়ে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯ জন।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১৫:২৭
জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ১৮ দফা জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এর মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১৪:৫১
করোনা প্রতিরোধে সরকারের ১৮ দফা জরুরি নির্দেশনা
করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে প্রতিদিন, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তাই করোনাভাইরাসের এই ‘দ্বিতীয় দফা’য় আক্রমণ ঠেকাতে নাগরিকদের জন্য কিছু বিষয়ে কড়াকড়ি বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা চূড়ান্ত করেছে সরকার।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১৪:১৩
পাঁচ বিভাগে কালবৈশাখীর সম্ভাবনা
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বা কালবৈশাখীসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১৪:১০
১০ এপ্রিলের মধ্যেই দেওয়া হবে বৈশাখী ভাতা
বাংলা নববর্ষকে আনন্দময় এবং আরও উৎসবমূখর করতে গত কয়েকবছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা নামের বিশেষ ভাতা দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় এ বছরও নববর্ষের আগেই ১ থেকে ১০ এপ্রিলের মধ্যে দেওয়া হবে বৈশাখী ভাতা।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১৩:২৮
২৬ বছর পর জাপা নেতা আবুল কাশেম হত্যার রায়
খুলনায় জাতীয় পার্টির (জাপা) সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শেখ আবুল কাশেম হত্যা মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। ২৬ বছর পর চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির রায়ে খালাস দেয়া হয় ছয়জনকে।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১২:২৮
করোনা প্রতিরোধে বিয়ে, পিকনিক, ওয়াজ মাহফিলে নিষেধাজ্ঞা
করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে প্রতিদিন, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তাই করোনাভাইরাসের এই ‘তৃতীয় দফা’য় আক্রমণ ঠেকাতে নাগরিকদের জন্য বিয়েশাদি, ওয়াজ মাহফিল, পিকনিকসহ কিছু বিষয়ে কড়াকড়ি বিধিনিষেধসহ ২২ দফা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১১:৫৪
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ
হেফাজতে ইসলামের বিক্ষোভকে কেন্দ্র করে স্বাধীনতা দিবসের মাঝেই সারাদেশে হত্যার প্রতিবাদে বিএনপি সমাবেশের ঘোষণা দিয়েছিলো। কড়া পুলিশি পাহারার মাঝেও পূর্বঘোষিত এই সমাবেশ শুরু করছে বিএনপি।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ১১:৩৬
আজ পবিত্র শবে বরাত
আজ সোমবার (২৯ মার্চ) দিবাগত রাতে পালিত হবে ভাগ্য রজনীর রাত- পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শবে বরাত পালন করবে মুসলিম সম্প্রদায়।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ০০:০০
‘আসুন, ইসলামের চেতনাকে জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি’
সোমবার দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় পালন করবে পবিত্র শবে বরাত। এ উপলক্ষে রোববার (২৮ মার্চ) এক বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানান তিনি।
রোববার, ২৮ মার্চ ২০২১, ২৩:২১
শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ
সোমবার দিবাগত রাতে সারাদেশে পালিত হবে পবিত্র শবে বরাত। এ রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার, ২৮ মার্চ ২০২১, ২২:৩৬
হরতাল কর্মসূচি থেকে পিছু হটল হেফাজত, দোয়া-বিক্ষোভ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যা ও হামলার প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল পালন করেছে হেফাজতে ইসলাম। হরতাল শেষে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
রোববার, ২৮ মার্চ ২০২১, ২২:১৩
নাশকতা বন্ধ না করলে কঠোর হবে সরকার
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মোদিবিরোধী আন্দলোনে দলের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে সারাদেশে ডাকা হরতাল নিয়ে হেফাজতে ইসলামকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, নাশকতা বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার, ২৮ মার্চ ২০২১, ১৮:৩০
বায়তুল মোকাররমে সংঘর্ষ: অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা
বায়তুল মোকাররম মসজিদের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান হেফাজতে ইসলামসহ সমমনা ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
রোববার, ২৮ মার্চ ২০২১, ১৭:৫৪
‘হেফাজতের সঙ্গে জঙ্গি সংগঠনগুলো সম্পৃক্ত থাকতে পারে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যা ও হামলার প্রতিবাদে রোববার দেশে হরতাল পালন করছে হেফাজতে ইসলাম। হরতালে দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার, ২৮ মার্চ ২০২১, ১৭:১৪
গাড়িতে অগ্নিসংযোগের নির্দেশনা দেয়ায় বিএনপি নেত্রী নিপুণ গ্রেফতার
হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা প্রদান করায় এক কর্মীসহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার, ২৮ মার্চ ২০২১, ১৬:৫২
বাংলাদেশ অচল করে দেওয়ার হুমকি দিলেন মামুনুল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় হেফাজতে ইসলাম ডেকেছে দেশব্যাপী হরতাল। আর এই হরতালে সরকার বাধা দিলে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি মামুনুল হক।
রোববার, ২৮ মার্চ ২০২১, ১৬:২১
নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নেতাকর্মীদের অনুষ্ঠান আয়োজনে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি করোনা মোকাবেলায় যেকোনও কাজের জন্য প্রস্তুত থাকতে বলেন।
রোববার, ২৮ মার্চ ২০২১, ১৬:০৩
করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত প্রায় চার হাজার
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ হাজার ৯০৮ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৫ জন।
রোববার, ২৮ মার্চ ২০২১, ১৫:৫৩
‘জলবায়ু পরিবর্তন মােকাবিলায় বাংলাদেশ বিশ্বে রােল মডেল’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মােকাবিলায় বাংলাদেশ বিশ্বের রােল মডেল। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মােকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
রোববার, ২৮ মার্চ ২০২১, ১৫:৩৭
পল্টনে হেফাজত ও আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
হেফাজতের ডাকে দেশব্যাপী হরতাল। আবার আওয়ামী লীগ হরতালের নিন্দা জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। পল্টনে এই দুই দল মুখোমুখি হয়, আর তার পরেই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় আওয়ামী লীগ ও হেফাজতে ইসলাম দুই পক্ষকেই ইট-পাটকেল ছুঁড়তে দেখা গেছে।
রোববার, ২৮ মার্চ ২০২১, ১৩:৫১
নৌ কর্মকর্তাকে হত্যাচেষ্টা: ইরফান সেলিমের জামিন আদেশ স্থগিত
নৌবাহিনীর এক কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
রোববার, ২৮ মার্চ ২০২১, ১৩:৫০
রাজধানীতে হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ
হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
রোববার, ২৮ মার্চ ২০২১, ১৩:৪২
উত্তাল ব্রাহ্মণবাড়িয়া: জেলা পরিষদ, আ.লীগ কার্যালয়, প্রেসক্লাবে আগুন
হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়া উত্তাল হয়ে আছে। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে মিছিল, অবরোধ করতে দেখা যাচ্ছে হরতাল সমর্থকদের।
রোববার, ২৮ মার্চ ২০২১, ১৩:০৯
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



















































