দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৭৫, মৃত্যু ৩২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন। একই সময় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ২৭৫ জনকে।
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:২০
প্রধানমন্ত্রীর সঙ্গে রীভা গাঙ্গুলির বিদায়ী সাক্ষাৎ
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন এ কূটনৈতিক।
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৮
সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করছে সরকার : পরিবেশ মন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বর্তমান আওয়ামী লীগ সরকার আন্তরিকভাবে কাজ করছে।
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৩
বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা বিকেলে
ভিসা, আকামা (কাজের অনুমতি) ও ফ্লাইট জটিলতাসহ অন্যান্য ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে আলোচনা করবেন।
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৮
বিমানের ৬ রুটের ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বিভিন্ন দেশে বাংলাদেশের ফ্লাইট উঠানামায় বিধিনিষেধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬ রুটের ফ্লাইট চলাচল আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৩
ডেসটিনির এমডি রফিকুলের জামিন আবেদন খারিজ
অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৪
পাপিয়া দম্পতির অস্ত্র মামলার রায় ১২ অক্টোবর
শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণার জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৫
এশিয়ার সেরা হতে চলেছে বাংলাদেশের প্রবৃদ্ধি: প্রতিমন্ত্রী
করোনাভাইরাস পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী ভিত্তির ওপর রয়েছে এবং প্রবৃদ্ধি এশিয়ার মধ্যে সেরা হতে চলেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২৫
মানব ইতিহাসের এক অভাবনীয় দুঃসময় অতিক্রম করছি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারির কারণে আমরা মানব ইতিহাসের এক অভাবনীয় দুঃসময় অতিক্রম করছি। জাতিসংঘের ইতিহাসেও এই প্রথমবারের মতো নিউইয়র্কের সদরদফতরে সদস্য দেশসমূহের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অনুপস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২
সৌদির টিকিট সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবের টিকিটের সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, আরবি চলতি সফর মাস শেষ হওয়ার আগেই সৌদি গমনেচ্ছুরা দেশটিতে যেতে পারবেন। টিকিটেরও কোনো সমস্যা হবে না। প্রয়োজনে ফ্লাইট সংখ্যাও বাড়ানো হবে।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫১
বেড়েছে ধর্ষণ-সহিংসতা, কারণ কি?
করোনাকালে দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে অপরাধ। গত মার্চের পর থেকে খুন, ধর্ষণ, মাদক পাচার, পারিবারিক সহিংসতা এমনকি নারী নির্যাতনের ঘটনাও ঊর্ধ্বমুখী। সমাজবিজ্ঞানী, অপরাধ বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় কাজহীন অবস্থায় ঘরবন্দি থেকে মানুষের পৈশাচিকতা ফুটে উঠছে।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৬
স্যানিটেশন নিশ্চিতে বাংলাদেশকে ১৭০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশের গ্রামাঞ্চলে সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে এক হাজার ৭০০ কোটি টাকা (২০০ মিলিয়ন ডলার) অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৭
রিকশা-ভ্যান নিবন্ধনের সময় বাড়লো আরো ৩ দিন
রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি-টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন ও নবায়ন করতে আরো তিনদিন সময় বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১০
তবুও টিকিটের অপেক্ষায় তারা
কাজে ফেরার উৎকণ্ঠা নিয়ে টানা অষ্টম দিনের মতো আবারো কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে টিকিটের আশায় জড়ো হয়েছেন প্রবাসীরা। এদিকে শুক্রবার সকাল থেকেই রাজধানীতে হচ্ছে ঝটিকা বৃষ্টি। তবে টিকিটের নিশ্চয়তা না পেলেও টোকেনের আশায় কেউ বসে কিংবা কেউ গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। রোদ-বৃষ্টি মাথায় নিয়েই টিকিটের প্রত্যাশায় তারা।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:০০
শিগগিরই খুলছে না সরকারি হোটেল-মোটেল
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেছেন, শিগগরিই সরকারি হোটেল ও মোটেল খোলা হবে না। তবে পর্যটন সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু করা হবে।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৭
ভেঙেই গেলো ড. কামালের গণফোরাম
প্রতিষ্ঠার দীর্ঘ ২৭ বছর পর দুই ভাগে বিভক্ত হয়ে গেলো ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। বিভক্ত অংশের নেতৃত্ব দিচ্ছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ তিন নেতা। আগামী ২৬ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কাউন্সিলেরও ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২
এখনো ভেন্টিলেটর সাপোর্টে অ্যাটর্নি জেনারেল
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৯
ধূমপানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
ভারত ও পাকিস্তানের চেয়ে তিনগুণ বেশি সিগারেট ক্রয় করে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশি ধূমপায়ীরা। বিশ্বের ৩৬ দেশের মধ্যে পরিচালিত জরিপ শেষে এই তথ্য প্রকাশ করেছে ধূমপান মুক্ত বিশ্বের গবেষণা সংস্থা "টোবাকো ট্রান্সফরমেশন ইনডেক্স ২০২০" ফাউন্ডেশন।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৮
চাকরিচ্যুত হচ্ছে ডোপ টেস্টে পজিটিভ ২৬ পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, মাদকের বিষয়ে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপটেস্ট করানো হয়েছে। এর মধ্যে ২৬ পুলিশ সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৫
পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী
নির্দলীয় মন্ত্রিসভা গঠনের চেষ্টা করার পরে লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী মোস্তফা আদিব পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘোষণা দিলেন তিনি।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৯
দেশে একদিনে আরো ৩৬ মৃত্যু, নতুন শনাক্ত ১১০৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩৬ জন। একই সময় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ১০৬ জনকে।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪১
শিগগিরই খুলছে না সরকারি হোটেল-মোটেল
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী জানিয়েছেন, সরকারি হোটেল ও মোটেল শিগগরিই খুলছে না।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৭
‘দেশকে বাঁচিয়ে উন্নয়নের পথে এনেছেন প্রধানমন্ত্রী’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এক সময় দেশ দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়েছে, এর হাত থেকে দেশকে বাঁচিয়ে একটা উন্নয়নের পথে এনেছেন আজকের প্রধানমন্ত্রী।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৫
দেশের তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
মৌসুমী বায়ুর প্রভাবে দেশে কয়েকদিন ধরে মিশ্র আবহাওয়া বিরাজ করছে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিও হচ্ছে। ফলে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:২১
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ৯৮ জন
জনপ্রশাসনের ৯৮ জন যুগ্ম-সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৮
আজ বিকেলে জেদ্দায় যাচ্ছে বিমানের বিশেষ ফ্লাইট
করোনার কারণে দেশে এসে আটকে পড়ে প্রবাসীরা। দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় যেতে পারেননি তারা। তবে এবার তাদের জন্য এলো সুখবর। প্রবাসীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরব যাচ্ছে।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:০২
নারীদের জন্য প্রাইম ব্যাংকের ভিন্নধারার উদ্যোগ নীরা`র যাত্রা শুরু
নারীদের জন্য ভিন্নধারার উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক। শুরু হয়েছে নীরা'র যাত্রা।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:০৩
বিমানের ঢাকা-সিঙ্গাপুর রুটে ফ্লাইট চালু ১ অক্টোবর
করোনাভাইরাসের কারণে কারণে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৪০
শেখ হাসিনা জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন আজ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজি) এর ৭৫ তম অধিবেশনে আজ বাংলায় ভার্চুয়াল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত ৮টায় এবং স্থানীয় সময় সকাল ১০টায় (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে তিনি পূর্বনির্ধারিত রেকর্ডকৃত ভাষণ দেবেন।
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:২৩
কক্সবাজারে ‘ইউএন রোটেশন’ স্টাইলে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ
কক্সবাজারে পুলিশের কর্মকর্তা থেকে শুরু কন্সটেবল পর্যন্ত বড় পরিসরে পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, জাতিসংঘের শান্তি মিশনের বহুল পরিচিত ‘ইউএন রোটেশন’ স্টাইলে পুনরায় ঢেলে সাজানো হবে। পুলিশের ভাবমূর্তি ফেরাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, ২০:১১
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















































