শাবি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস উদযাপন
উন্নয়নের সকল ক্ষেত্রে নারীর সমান অংশীদারিত্ব এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২, ১৮:৫৯
শাবিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
র্যালি ও আলোচনা সভার মাধ্যমে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকালে স্কুল অব সোস্যাল সায়েন্সেস এর উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও স্থাপনা প্রদক্ষিন করে।
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২, ১৮:৩৯
দুর্ঘটনা কবলিত কুবির অ্যাম্বুলেন্স, আহত ১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সহকারী আহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) দুপুর ২ টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা ফ্লাইওভারের কাছে এ ঘটনা ঘটে।
সোমবার, ৭ মার্চ ২০২২, ২১:৪১
কুবিতে ৭ মার্চ পালিত
যথাযথ মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।
সোমবার, ৭ মার্চ ২০২২, ২১:২৬
শিগগিরই প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী
শিগগিরই প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৭ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
সোমবার, ৭ মার্চ ২০২২, ১৫:১৯
৪৪তম বিসিএসে সাড়ে তিন লাখ প্রার্থীর আবেদন
৪৪তম বিসিএসে সাড়ে তিন লাখ প্রার্থী আবেদন করেছেন। গত ২ মার্চ আবেদনের সময় শেষ হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার, ৬ মার্চ ২০২২, ২৩:৫০
শাবিপ্রবি ইউক্লিড প্রোগ্রামিং ক্লাবের ভিপি দ্বীন মোহাম্মদ, সম্পাদক সজীব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীদের প্রগ্রামিং বিষয়ক সংগঠন 'ইউক্লিড প্রোগ্রামিং ক্লাব'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ সভাপতি (ভিপি) হিসেবে গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ফখরুল ইসলাম সজীবকে মনোনীত করা হয়েছে।
বুধবার, ২ মার্চ ২০২২, ২৩:৪৬
শাবির প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় এসইউডিএস’র ফান্ড রাইজিং বিতর্ক প্রতিযোগিতা
মজিবুর রহমান রূপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের একজন প্রাক্তন শিক্ষার্থী।
বুধবার, ২ মার্চ ২০২২, ২৩:১৫
কুবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপি বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে৷
বুধবার, ২ মার্চ ২০২২, ১৩:৪৮
এবারের এসএসসি পরীক্ষায় নম্বর বিভাজন যেভাবে
আগামী ১৯ জুন থেকে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। চলতি বছর কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা, পরীক্ষায় রচনামূলক ও নৈর্ব্যক্তিক অংশে কত নম্বর থাকবে এবং কীভাবে নম্বর ভাগ হবে, সেসব বিষয়েও সিদ্ধান্ত জানানো হয়েছে।
মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ১৭:৫০
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
আগামী জুনের মাঝামাঝি সময়ে চলতি বছরের এসএসসি ও সমমান এবং আগস্টের মাঝামাঝি এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত জানানো হয়েছে। এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে শিক্ষাবোর্ডগুলো বিজ্ঞপ্তি দিয়েছে। চলতি বছর ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা হতে পারে বলে জানা যায়।
মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ১১:৪৮
ছাত্রলীগের রাজনীতি না করায় ছাত্রকে নির্যাতন, প্রাণনাশের হুমকি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি না করায় এক ছাত্রকে মানসিক ও শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৫
ঢাবিতে ৫ মাসে ১৮ শিক্ষার্থীকে নির্যাতন
করোনাভাইরাস মহামারীর পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খোলার ৫ মাস হয়েছে। এই ৫ মাসেই ঢাবিতে নির্যাতনের শিকার হয়েছেন ১৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে রয়েছে সাংবাদিক, ফটো-সাংবাদিকরাও। এসব নির্যাতনের ঘটনায় মুখ্য ভূমিকায় ছিলো ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪২
বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
অমর একুশে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর কর্তৃক প্রকাশিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৮
প্রাথমিকের ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত
আগামী ২ মার্চ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সশরীরে ক্লাস শুরু হবে। তবে প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে এরও দুই সপ্তাহ পর।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৩
কুবিতে বর্ণাঢ্য আয়োজনে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২০
জুনে এসএসসি, আগস্টে এইচএসসি
প্রাথমিকভাবে আগামী জুনের মাঝামাঝি সময়ে চলতি বছরের এসএসসি ও সমমান এবং আগস্টের মাঝামাঝি এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বোর্ডের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৩
নানা আয়োজনে জবিতে ‘পরিসংখ্যান দিবস’ উদযাপিত
রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪২
শাবিতে `দ্বিতীয় জাতীয় পরিসংখ্যান দিবস` পালন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে 'দ্বিতীয় জাতীয় পরিসংখ্যান দিবস' পালিত হয়েছে। 'গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান' স্লোগানকে সামনে রেখে এ দিবসটি উদযাপন করে বিভাগটি।
রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৯
আপত্তিকর কথা বলে ঝগড়া শুরু করে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ
গোপালগঞ্জ সদর থেকে কেনাকাটা শেষে মেসে ফিরছিলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী ও তার বন্ধু। শহর থেকে একটু দূরে হেলিপ্যাড এলাকায় পৌঁছালে তাঁদের গতিরোধ করেন পাঁচ যুবক। এরপর আপত্তিকর কথা বলে গায়ে পড়ে ঝগড়া শুরু করেন তাঁরা। একপর্যায়ে রাস্তা থেকে তুলে নিয়ে ওই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৪
অবশেষে হলে কাঙ্ক্ষিত সিট বরাদ্দ পেলেন জবির ১২’শ ছাত্রী
বহুল প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র আবাসিক হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’-এ সিট বরাদ্দ পেলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। ১৬ তলা হলটির ১৫৬টি কক্ষে চারজন করে ৬২৪ ছাত্রী থাকার কথা থাকলেও ১৫০ টি কক্ষে ৮ জন করে মোট ১২০০ জন ছাত্রীর তালিকা প্রকাশ করা হয়েছে।
শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৫
জন্ম নিয়ে কটূক্তি, ফেসবুক লাইভে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এক শিক্ষকের দ্বারা তার জন্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৮
মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ভর্তির আবেদন শুরু হবে।
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৩
আন্তর্জাতিক কেমিক্যাল গবেষণা প্রতিযোগিতায় তৃতীয় শাবি
আন্ডারগ্রাজুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোর অন্যতম 'সামার ইন্টার্ন কম্পিটিশন অব রিসার্চ এ্যাবস্ট্রাক্ট সাবমিশন'। 'আমেরিকার ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স' (এআইসিএইচই) এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২২
কুবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ও প্রকাশনা উৎসব
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নতুন কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নিকট দায়িত্ব হস্তান্তর এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিক সমিতির বার্ষিক সাময়িকী 'সারথী'র মোড়ক উন্মোচন করা হয়।
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৫
‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে শাবি
বিসিসি ও আইসিটি বিভাগের ইবিএলআইসিটি প্রকল্পের আওতায় বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় ২য় হয়েছে শাবির 'SUST Bangla NLP tool kit' এর প্রজেক্ট। যেখানে ১৪৭টি প্রজেক্ট জমা দেওয়া হয়েছিলো।
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৫
৩৬ দিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শাবি ক্যাম্পাস
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে টানা ৩৬ দিন বন্ধ থাকার পর সশরীরে ক্লাস শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এর আগে গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার পর অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছিল শাবিপ্রবি।
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০০
নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের জন্যে হবে আনন্দময়: শিক্ষামন্ত্রী
দেশে আজ মঙ্গলবার থেকে মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণিতে এবং মার্চে প্রাথমিকের প্রথম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম পাইলটিং শুরু হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘নতুন যে শিক্ষাক্রম চালু হচ্ছে, তা আনন্দময় হবে।
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৯
ইউজিসি ফেলোশিপ পেলেন জবি শিক্ষক ড. মোস্তাক আহমেদ
‘ইউজিসি পোস্ট ডক্টরাল ফেলোশিপ’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাক আহমেদ। ফেলোশিপপ্রাপ্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম দশজন শিক্ষকের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩১
শহিদদের শ্রদ্ধা জানাতে এসে মারামারিতে লিপ্ত ঢাবি ছাত্রলীগ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে হাাতহাতি ও মারামারিতে লিপ্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৭
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট




















































