কুবিতে ১৬ বছরেও হয়নি কমনরুম, নারী শিক্ষার্থীদের ভোগান্তি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিষ্ঠার ১৬ বছর পার করলেও ছাত্রীদের ব্যক্তিগত অবস্থানের জন্য হয়নি কোন কমনরুম। এমনকি নামাজ আদায়ের জন্য কোন স্থান দিতে পারে নি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। যার ফলে নানারকম ভোগান্তিতে এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে ছাত্রীদের।
সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৩
শাবির নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। শারীরিক অসুস্থতার কারণে অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদকে অব্যহতি দিয়ে অধ্যাপক আমিনা পারভীনকে এ পদে দেওয়া হয়।
রোববার, ৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২২
বিভাগগুলো চাইলে নতুন পরীক্ষার রুটিন দিতে পারবে: কুবি রেজিস্ট্রার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে ক্লাস বন্ধের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। তবে বিভাগ গুলো চাইলে নতুন করে পরীক্ষার রুটিন দিতে পারবে।
রোববার, ৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৮
১৫ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি চলতি সপ্তাহে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান।
রোববার, ৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫২
জবিতে সরস্বতী পূজা উদযাপন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসবগুলোর মধ্যে এটি একটি। ক্যাম্পাসে পূজা উপলক্ষে নানা আয়োজন করা হয়।
রোববার, ৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪১
শাবির সরস্বতী পূজা পরিদর্শনে ভারতীয় সহকারি হাইকমিশনার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিদ্যাদেবী সরস্বতি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা উদযাপনের বিভিন্ন অস্থায়ী পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৭
কেন পড়ব সমাজকর্ম?
সমাজকর্ম সামাজিক বিজ্ঞান অনুষদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সমাজকর্মের জন্ম মূলত ইংল্যান্ডে যা বিকশিত হয়েছে আমেরিকায়। প্রথম দিকে দান খয়রাত, মানবিকতা ও সাহায্যকারী পেশা হিসেবে গণ্য হলেও আধুনিক সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সমাজকল্যাণমূলক ব্যবস্থা। বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর সমস্যা সমাধান প্রক্রিয়া। বিশ্বের প্রায় সব দেশেই এটি পেশা হিসেবে স্বীকৃত।
শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২১
সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী পল্লবী মণ্ডলের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, করোনার কারণে পড়াশোনা শেষ না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে ঐ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪১
জবির লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন অধ্যাপক মনিরুজ্জামান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার।
শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৪
জাতীয় টিভি বিতর্কে বিজয়ী কুবি ডিবেটিং সোসাইটি
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত জাতীয় টেলিভিশন বির্তক প্রতিযোগিতায় ১ম রাউন্ডে বিজয়ী হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আসাদ টিমকে ২-১ ব্যালটে হারায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৭
স্কুল-কলেজের চলমান ছুটি বাড়ল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত
দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় স্কুল-কলেজের চলমান ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৭
এইচএসসির ফল প্রকাশ ১৪ ফেব্রুয়ারির মধ্যে
২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। জানা যায়, ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে গত সপ্তাহে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের সময় চেয়ে প্রস্তাব দেয়।
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৮
সরকারের কাছে মাদ্রাসার নিবন্ধনে রাজি নয় কওমী নেতৃত্ব
বাংলাদেশে কওমী মাদ্রাসাগুলোকে সরকারের নিবন্ধনের আওতায় আনা এবং এসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমের ব্যাপারে একটি সমন্বিত নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কওমী মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে বেসরকারি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নেতৃত্ব সরকারের কাছে নিবন্ধনের প্রস্তাবে রাজি নয় কওমী মাদ্রাসার দায়িত্বশীলরা ।
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৫
শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারছে না কুবির ক্যাফেটেরিয়া
দীর্ঘ আক্ষেপের অবসান ঘটিয়ে ২২ মাস বন্ধের পর খুলে দেয়া হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। কিন্তু উচ্চ মূল্যে নিম্নমানের খাবার পরিবেশনসহ কোনো নিয়ম নীতি না মেনেই চলছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়াটি। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও সমাধানের যেন কেউ নেই।
বুধবার, ২ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৭
চাকরি পাচ্ছেন বগুড়ার সেই আলমগীর কবির
'শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই'- বলে বিজ্ঞাপন দেওয়া সেই আলমগীর কবির চাকরি পাচ্ছেন। বগুড়ার স্বপ্ন সুপার শপের আউটলেটে তার জন্য চাকরির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
বুধবার, ২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৩
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়তে পারে
দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার, ২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৭
হিমেলের পরিবারকে পাঁচ লাখ টাকা দিল প্রশাসন, দাবি মানার আশ্বাস
ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র মাহবুব হাবিব হিমেল নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। একই সাথে হিমেলের পরিবারকে পাঁচ লাখ টাকা হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার, ২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৭
ক্যাম্পাসে ট্রাক চাপায় রাবি শিক্ষার্থী নিহত
ট্রাক চাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় ওই শিক্ষার্থী ক্যাম্পাস থেকে হলের দিকে ফিরছিলেন বলে জানা যায়। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৭
বেকারত্ব: বগুড়ার আলমগীর কেন শুধু ‘ভাতের বিনিময়ে’ পড়াতে চান?
"শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই"। এমন শিরোনামের একটি বিজ্ঞাপনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে কদিন ধরে ভাইরাল। বিজ্ঞাপনদাতা মোহাম্মদ আলমগীর কবির তার পেশা হিসেবে বিজ্ঞাপনে উল্লেখ করেছেন "বেকার"।
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৫
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : ইংরেজি
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৫
নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচিত ৩৬ হাজার শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে আগামীকাল সোমবার। রোববার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার, ৩০ জানুয়ারি ২০২২, ১৭:৫৮
শাবিপ্রবিতে ‘চাষাভূষার টং’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা টং দোকান স্থাপন করেছেন। শনিবার প্রায় দুই সপ্তাহ চলা আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসের একাডেমিক ভবন ‘ই’ ‘বি’ এবং ‘সি’ ভবনের পাশে তারা ‘চাষাভুষার টং’ নামে টং দোকান স্থাপন করেন।
রোববার, ৩০ জানুয়ারি ২০২২, ০৯:২৪
শাবিপ্রবি টিলায় দূর্বৃত্তের আগুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৪টি টিলায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
রোববার, ৩০ জানুয়ারি ২০২২, ০৯:১৪
একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাতে
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হবে আজ রাতে। শনিবার (২৯ জানুয়ারি)রাত ৮টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেগুলোতে এ ফল প্রকাশ করা হবে।
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২, ১৪:২৮
কুড়িগ্রামে জবি রোভারের শীতবস্ত্র বিতরণ
‘সবার প্রতি আহ্বান, শীতার্তদের পাশে দাঁড়ান' স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশন।
শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২, ২২:২০
ছিনতাইয়ের কবলে কুবি শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েছে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। এসময় মোটরসাইকেল চালিয়ে এসে এক শিক্ষার্থীর মোবাইল নিয়ে সটকে পড়ে ছিনতাইকারীরা।
শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২, ১৮:৫১
শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবিতে আসার আহবান আন্দোলনকারীদের
পুলিশি হামলায় আহত ও অসুস্থ অনশনকারীদের চিকিৎসার ব্যয়ভার বহন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আলোচনার জন্য আসার অনুরোধ জানিয়েছেন তারা।
শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২, ১৮:১০
৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়লো ২ মার্চ পর্যন্ত
৪৪তম বিসিএসে আবেদনের সময় আগামী ২ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জানায়।
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ২২:৫৩
শাবি ভিসির পদত্যাগের দাবিতে ফুটবলে ‘ফরিদ’ লিখে টুর্নামেন্ট শুরু
উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী প্রীতি ফুটবল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই টুর্নামেন্টের আয়োজন করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ২০:৫৬
অবরোধ প্রত্যাহার, ১০ দিন পর সচল হলো শাবিপ্রবি
অবশেষে ১০ দিন পর অবরোধ প্রত্যাহার করল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে গত ১৭ জানুয়ারি শুরু হয় এই অবরোধ, যা বৃহস্পতিবার সকালে তুলে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৮:১০
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট




















































