খানসামায় আগুনে পুড়লো বসতবাড়ি
দিনাজপুরের খানসামায় আগুনে দুটি পরিবারের বাড়িঘর, ধান, চাল, আসবাবপত্র, ফ্রিজ, খড়ের গাদা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
১৮:০৬ ২৪ ডিসেম্বর ২০২৩
মৌলভীবাজারে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি
মৌলভীবাজারে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’- এর আওতায় এ গণশুনানির আয়োজন করে জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি।
১৭:৪২ ২৪ ডিসেম্বর ২০২৩
১৫ বছরে ৫ হাজার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে সরকার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালার আলোকে বর্তমান সরকার ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ৫ হাজার ৯৭টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে।
১৭:২০ ২৪ ডিসেম্বর ২০২৩
সিলেট-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মেয়র মুহিবুর রহমান
আইনি লড়াইয়ের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) প্রার্থিতা ফিরে পেয়েছেন বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান।
১৭:১২ ২৪ ডিসেম্বর ২০২৩
কমলগঞ্জে বড়দিনকে ঘিরে খ্রিস্টান পাড়ায় মধ্যে সাজ সাজ রব
মৌলভীবাজারের কমলগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উৎসব পালনে প্রস্তুত গির্জাগুলোও। গোশালা, ক্রিসমাস ট্রি, যজ্ঞবেদি সাজানো হয়েছে বর্ণিল সাজে। শিশুদের জন্য নানা উপহার নিয়ে অপেক্ষায় সান্তা ক্লজ।
১৭:০৬ ২৪ ডিসেম্বর ২০২৩
মাধবপুরে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সকালে মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।
১৬:৫৬ ২৪ ডিসেম্বর ২০২৩
মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। এ জন্য এক মাস আগে থেকেই বন্ধ থাকবে কোচিং সেন্টারগুলো।
১৩:১৪ ২৪ ডিসেম্বর ২০২৩
মৌলভীবাজারের তিনটি আসনে নিরুত্তাপ ভোটের আমেজ
মৌলভীবাজার জেলার মোট চারটি সংসদীয় আসনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় একটি আসন। বাকি তিনটি আসনে চলছে নিরুত্তাপ ভোটের প্রচার। কিছু আসনে প্রচার-প্রচারণায় মাঠে নৌকার প্রার্থী সরব থাকলেও প্রচারণায় মিলছে না অন্যান্য দল স্বতন্ত্র প্রার্থীদের।
১২:৫৯ ২৪ ডিসেম্বর ২০২৩
খাল ভরাট করায় শতাধিক একর কৃষিজমি পানিশূন্য; কৃষকদের বিক্ষোভ
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্দার গ্রামে একটি জনগুরুত্বপূর্ণ খাল ভরাটের প্রতিবাদে ক্ষতিগ্রস্থরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। ড্রেজার দিয়ে বালু ফেলে শতবছরের পুরনো খাল ভরাট করায় পানি শূন্যতার ঝুঁকিতে আছে শতাধিক একর কৃষিজমি।
১২:০২ ২৪ ডিসেম্বর ২০২৩
আজ থেকে অবরোধে ফিরল বিএনপি
সরকারের পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘোষণা ও নির্বাচনে না আসতে ভোটারদের মাঝে লিফলেট বিতরণের পর আবার অবরোধ কর্মসূচিতে ফিরেছে বিএনপি। আজ রোববার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী অবরোধ করবে বিএনপি।
১১:৫১ ২৪ ডিসেম্বর ২০২৩
সিলেটে মহানগর বিএনপির সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার
না শ ক তা মামলায় সিলেটে বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১:৩৯ ২৪ ডিসেম্বর ২০২৩
যশোরে ট্রেন-ট্রাকে সংঘর্ষে চালক, হেলপার নিহত
যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাকটির চালক ও তার সহকারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
১১:২০ ২৪ ডিসেম্বর ২০২৩
বিজয় দিবস উপলক্ষে মোহন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
মৌলভীবাজারে প্রতি বছরের ন্যায় এবারও বিজয় দিবস উপলক্ষে মোহন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৯:৫৯ ২৩ ডিসেম্বর ২০২৩
আরও ৭৯ ওসির বদলি চেয়ে নির্বাচন কমিশনের চিঠি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের ১৪ দিন আগে আরও ৭৯ পুলিশ পরিদর্শকের (ওসি) বদলির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৯:৪২ ২৩ ডিসেম্বর ২০২৩
কমলগঞ্জে সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির স্মরণে আলোচনা সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের সভাপতি, ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত মো. আব্দুল মছব্বির স্মরণে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১৯:২৭ ২৩ ডিসেম্বর ২০২৩
দুবাইয়ে দ্রুত সময়ে বাংলাদেশি পাসপোর্ট দিতে নতুন উদ্যোগ
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সহজ ও দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট প্রদানের লক্ষ্যে আউটসোর্সিং সেবাদানের নতুন উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু ও নবায়ন সেবা প্রদান শুরু করেছে একটি প্রতিষ্ঠান।
১৮:৫৯ ২৩ ডিসেম্বর ২০২৩
“বিএনপির নির্বাচন বর্জনের ডাক ফিউজ হয়ে গেছে”
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, বিএনপি অগ্নিসন্ত্রাস করেও নির্বাচনের উৎসাহ-উদ্দীপনা ও আমেজকে কোনভাবেই ম্লান করতে পারেনি। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। কার্যত: বিএনপি’র নির্বাচন বর্জনের ডাক ফিউজ হয়ে গেছে।
১৮:৪৭ ২৩ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালীর নতুন কমিটির অভিষেক
মুক্তিযুদ্ধের সময় যে তিনটি বাংলাদেশি সংগঠন আমেরিকাতে গড়ে উঠেছিল তার মধ্যে ফিলাডেলফিয়ার প্রথম বৃহত্তর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালীর নতুন কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে।
১৮:৩৪ ২৩ ডিসেম্বর ২০২৩
এশিয়া কাপ জয়ী মৌলভীবাজারের ইমনকে আই নিউজের সম্মাননা
সদ্য অনুর্ধ্ব-১৯ ক্রিকেট এশিয়া কাপ জয়ী মৌলভীবাজারের ছেলে ইকবাল হোসেন ইমনকে সম্মাননা জানিয়েছে রেজিস্টার্ড নিউজ পোর্টাল আই নিউজ ডট নিউজ। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ইমনের বাড়িতে গিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আই নিউজ-এর সম্পাদক হাসানাত কামাল।
১৮:২৫ ২৩ ডিসেম্বর ২০২৩
আমার ভাই জেলবন্দি, জামিন নাই কেন?
আমার বড় ভাই আজ জেলখানায় বন্দী। যাকে আমরা বড় ভাইসাব বলে ডাকি। তাকে নিয়ে এভাবে লিখতে হবে এর আগে তা কখনো মনে আসেনি। কিন্তু আজ এমন এক সময়ের দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছি যখন মনের ভেতর হাজারও জিজ্ঞাসা, ক্ষোভ ও ঘৃণা।
১৮:০৩ ২৩ ডিসেম্বর ২০২৩
আরব আমিরাতে হবিগঞ্জের এক যুবক খু ন
সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম কাউছার মিয়া (৩৮)। এই যুবক তাঁর এক নেপালি সহকর্মীর হাতে খুন হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
১৭:৪৫ ২৩ ডিসেম্বর ২০২৩
নিজেই মাইকিং করে নিজের জন্য ভোট চাইছেন প্রার্থী আবদুল হাই
জাকের পার্টির আবদুল হাই নিজের প্রচারণা চালাচ্ছেন একটু অন্যভাবে। গাড়িতে মাইক লাগিয়ে নিজেই নিজের পক্ষে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থী আবদুল হাই।
১৬:৪১ ২৩ ডিসেম্বর ২০২৩
নৌকার বিরুদ্ধে ডাব নিয়ে ভোটের প্রচারণায় হিরো আলম
প্রতীক বরাদ্দের পর থেকে সারাদেশে নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। প্রচারণা চালাচ্ছেন, জাসদ, ওয়ার্কাস পার্টি, জাতীয় পার্টির এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরাও। ব
১৬:০৩ ২৩ ডিসেম্বর ২০২৩
সিলেটের পর্যটনের প্রসারে যেসব পদক্ষেপ প্রয়োজন
বাংলাদেশের পর্যটন মানচিত্রে চট্টগ্রাম বিভাগের পরেই সিলেট বিভাগের অবস্থান। সৃষ্টিকর্তা শুধু সমুদ্র সৈকত ছাড়া প্রায় সবকিছুই দিয়েছেন এখানে। এ কারণেই ছুটির দিনে বাংলাদেশের অন্য বিভাগগুলো এমনকি দেশের বাইরে থেকেও পর্যটকরা ভিড় জমান সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়।
১৫:৩৯ ২৩ ডিসেম্বর ২০২৩
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   227  
-   228  
-   229  
-   230  
-   231  
-   232  
-   233      
- পরবর্তী >    
- শেষ >>    















































