ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩


অক্সফোর্ডের টিকা গ্রহণের দুই মাস পর ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি

অক্সফোর্ডের টিকা গ্রহণের দুই মাস পর ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি

করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার এক মাস পর ৯২ শতাংশ এবং দুই মাস পর ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ০০:১৩

কে এই গায়ত্রী, কীভাবে বাবুলের সঙ্গে পরিচয়?

কে এই গায়ত্রী, কীভাবে বাবুলের সঙ্গে পরিচয়?

স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলার অভিযোগ বলছে বাবুলের পরকীয়ার জেরে প্রাণ দিতে হয়েছে মিতুকে।

বুধবার, ১২ মে ২০২১, ২৩:৫৮

রাতে দেশের বিভিন্ন অঞ্চলে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়

রাতে দেশের বিভিন্ন অঞ্চলে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়

রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার, ১২ মে ২০২১, ২২:৪৮

পাটুরিয়া-দৌলতিয়া রুটে ফেরি চলাচলের অনুমতি

পাটুরিয়া-দৌলতিয়া রুটে ফেরি চলাচলের অনুমতি

পদ্মা নদীর মানিকগঞ্জ প্রান্তে মানুষের উপচে পড়া ভিড় রোধ ও স্থাপনা ভাঙার শঙ্কায় পাটুরিয়া-দৌলতিয়া নৌরুটে ফেরি চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

বুধবার, ১২ মে ২০২১, ২২:২৪

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

বুধবার, ১২ মে ২০২১, ২১:৫৬

ঈদগাহে নয়, ঈদের নামাজ পড়তে হবে মসজিদেই

ঈদগাহে নয়, ঈদের নামাজ পড়তে হবে মসজিদেই

উন্মুক্ত স্থানে নয়, স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ মসজিদেই পড়তে হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বুধবার (১২ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ব্রিফিংয়ের পর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বুধবার, ১২ মে ২০২১, ২১:০৩

চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর

চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর

বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোজা ৩০টি পূর্ণ হবে। চাঁদের দেখা না পাওয়ায়, শুক্রবার (১৪ মে) দেশব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

বুধবার, ১২ মে ২০২১, ১৯:৫১

বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি

বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার দেশে পালিত হবে ঈদুল ফিতর। চাঁদ না দেখা গেলে একদিন পিছিয়ে শুক্রবার পালিত হবে ঈদ।

বুধবার, ১২ মে ২০২১, ১৯:৩৯

‘এনজিও কর্মীর সাথে পরকীয়া ছিল সাবেক এসপি বাবুলের’

‘এনজিও কর্মীর সাথে পরকীয়া ছিল সাবেক এসপি বাবুলের’

সাবেক এসপি বাবুল আক্তারের সাথে এক এনজিও কর্মীর পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জেনে গিয়েছিলেন স্ত্রী মাহমুদা খানম মিতু। বিষয়টি নিয়ে দুজনের দাম্পত্য কলহ চলছিল। এক পর্যায়ে বাবুল মিতুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে।

বুধবার, ১২ মে ২০২১, ১৭:৫১

১৫ দিনের রিমান্ডে মামুনুল হক

১৫ দিনের রিমান্ডে মামুনুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা ধর্ষণ ও সহিংসতার চারটিসহ মোট পাঁচ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের তিনদিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার, ১২ মে ২০২১, ১৬:৪৭

মিতু হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার

মিতু হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার, ১২ মে ২০২১, ১৬:০৪

করোনায় একদিনে আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১১৪০

করোনায় একদিনে আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১১৪০

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৪০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৩ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ১১৪০ জনকে।  

বুধবার, ১২ মে ২০২১, ১৫:৩৬

মিতুকে খুন করতে তিন লাখ টাকা দিয়েছিলেন বাবুল!

মিতুকে খুন করতে তিন লাখ টাকা দিয়েছিলেন বাবুল!

স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুন করাতে আসামিদেরকে তিন লাখ টাকা দিয়েছিলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। আদালতে দেওয়া দুই সাক্ষীর জবানবন্দি ও পিবিআইয়ের তদন্তে এই তথ্য উঠে এসেছে।

বুধবার, ১২ মে ২০২১, ১৫:৩৩

ঈদের চাঁদ দেখে যে দোয়া পড়বেন

ঈদের চাঁদ দেখে যে দোয়া পড়বেন

নতুন চাঁদ দেখে দোয়া পড়া প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.) এর সুন্নত। শুধুমাত্র শাবান, রমজান ও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখেই এ দোয়া পড়তে হবে এমন নয়, প্রত্যেক মাসের নতুন চাঁদ দেখলে এ দোয়া পড়া রাসূল (সা.) এর সুন্নত।

বুধবার, ১২ মে ২০২১, ১৫:১৮

ঈদ কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

ঈদ কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাওয়াল মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ বুধবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বুধবার, ১২ মে ২০২১, ১৪:৩৩

আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

ফিলিস্তিনের আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার, ১২ মে ২০২১, ১৩:৫৭

চীনের উপহার ৫ লাখ টিকা বাংলা‌দে‌শের কাছে হস্তান্তর

চীনের উপহার ৫ লাখ টিকা বাংলা‌দে‌শের কাছে হস্তান্তর

চীন থেকে ঈদের উপহার হিসেবে বাংলাদেশের জন্য পাঠানো ৫ লাখ সিনোফার্মের করোনা টিকা বাংলা‌দে‌শের কাছে হস্তান্তর করা হয়েছে। চীনের পক্ষে এগুলো হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি‌মিং।

বুধবার, ১২ মে ২০২১, ১৩:০৫

শিমুলিয়ায় ঘরমুখী হাজারো মানুষের ঢল

শিমুলিয়ায় ঘরমুখী হাজারো মানুষের ঢল

ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘরে ফেরা মানুষদের আটকানো যাচ্ছেই না। শহরে কর্মস্থলে সারা বছর কাটিয়ে ঈদ পালন করতে তারা গ্রামের বাড়িতে পরিবারের কাছে ফিরবেন যে কোনও মূল্যে। তবে করোনাকালীন এই সময়ে গ্রামে ফেরা আত্মহত্যার শামিল। 

বুধবার, ১২ মে ২০২১, ১১:১১

ঢাকায় এসেছে চীনের পাঁচ লাখ টিকা

ঢাকায় এসেছে চীনের পাঁচ লাখ টিকা

অবশেষে চীন থেকে দেওয়া ঈদের উপহার পাঁচ লাখ করোনাভাইরাসের টিকা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান। 

বুধবার, ১২ মে ২০২১, ১০:৪০

করোনা পরীক্ষার ফি কমালো সরকার

করোনা পরীক্ষার ফি কমালো সরকার

বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার ফি পুনঃনির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা সংবাদ ব্রিফিংয়ে এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন।

বুধবার, ১২ মে ২০২১, ০০:০৩

ঈদকে সামনে রেখে ৯ দিনেই ৮ হাজার কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা

ঈদকে সামনে রেখে ৯ দিনেই ৮ হাজার কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা

সামনে ঈদ। প্রতিবছরই এমন সময়ে দেশে পরিবারের জন্য বিপুল পরিমাণ টাকা পাঠান প্রবাসী বাংলাদেশিরা। আর প্রবাসীদের এই রেমিট্যান্সে দেশে বৈদেশিক মুদ্রার পরিমান বেড়ে যায় ঈদের আগে। আর এই বছর ঈদকে সামনে রেখে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। প্রবাসীরা মে মাসের প্রথম ৯ দিনেই ৯১ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকা।

মঙ্গলবার, ১১ মে ২০২১, ২৩:৪০

প্রতিদিন স্বাধীনতা স্তম্ভ পরিদর্শন করবে ৫০ হাজার দর্শনার্থী 
সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের মেগা প্রকল্প 

প্রতিদিন স্বাধীনতা স্তম্ভ পরিদর্শন করবে ৫০ হাজার দর্শনার্থী 

মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরব ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে, বিশ্ব যাতে আমাদের এই আদর্শের কথা জানতে পারে এই উদ্যোগে মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য সাতটি স্থান ২০০৯ সালে সংরক্ষণের রায় দিয়েছিলেন হাইকোর্ট। এরই প্রেক্ষিতে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন; মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সেই ভাষণস্থলে `স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্প` গ্রহণ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার, ১১ মে ২০২১, ২৩:৩২

করোনার বিরুদ্ধে ‘হার্ড ইমিউনিটি’র প্রমাণ মিলেছে চট্টগ্রামে

করোনার বিরুদ্ধে ‘হার্ড ইমিউনিটি’র প্রমাণ মিলেছে চট্টগ্রামে

করোনার বিরুদ্ধে ‘হার্ড ইমিউনিটি’র প্রমাণ মিলেছে চট্টগ্রামে। এক গবেষণায় অংশ নেয়া দেড় হাজারেরও বেশি মানুষের মধ্যে ৬৫ শতাংশের শরীরে মিলেছে এন্টিবডি। এদের মধ্যে অনেকেই আছেন যারা করোনায় আক্রান্তই হন নি।

মঙ্গলবার, ১১ মে ২০২১, ২১:৪৩

৪৩তম বিসিএস প্রিলির তারিখ পরিবর্তন

৪৩তম বিসিএস প্রিলির তারিখ পরিবর্তন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) তারিখ পরিবর্তন করেছে। প্রিলিমিনারি পরীক্ষা ১৫ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর তা পুনঃনির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার, ১১ মে ২০২১, ২০:৫৯

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার, ১১ মে ২০২১, ২০:৩৮

ভয়ংকর ভারতীয় ভ্যারিয়েন্ট উপেক্ষা করে ঈদে মানুষ ছুটছে গ্রামের বাড়ি
মন্তব্য প্রতিবেদন

ভয়ংকর ভারতীয় ভ্যারিয়েন্ট উপেক্ষা করে ঈদে মানুষ ছুটছে গ্রামের বাড়ি

ইতোমধ্যে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে চিহ্নিত হয়েছে। করোনার এই ধরন অতিমাত্রায় বিপদজনক। এই ভাইরাস বাতাসের মাধ্যমেও মানুষকে আক্রান্ত করতে সক্ষম। অথচ ভয়ংকর ভারতীয় ভ্যারিয়েন্টের উপেক্ষা করে ঈদে ছুটছে মানুষ গ্রামের বাড়ি।

মঙ্গলবার, ১১ মে ২০২১, ১৯:৫২

ঈদের পর বাড়তে পারে লকডাউন

ঈদের পর বাড়তে পারে লকডাউন

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় চলমান লকডাউন ‘কঠোর বিধিনিষেধ’ ঈদের পর আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার, ১১ মে ২০২১, ১৯:৩৫

দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা!

দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা!

সারাবিশ্ব আক্রান্ত করোনাভাইরাসে। বাংলাদেশেও মহামারি করোনার সংক্রমণের ১৪ মাস চলছে। ইতিমধ্যে ভাইরাসটির প্রথম ও দ্বিতীয় ঢেউ সামাল দিয়েছে বাংলাদেশ। এবার মহামারিটির তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম।

মঙ্গলবার, ১১ মে ২০২১, ১৮:৫৫

সবাইকে ঢাকায় রাখতে ঈদের ছুটি সংক্ষিপ্ত: ফরহাদ হোসেন

সবাইকে ঢাকায় রাখতে ঈদের ছুটি সংক্ষিপ্ত: ফরহাদ হোসেন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে বিধিনিষেধ। যা আগামী ১৬ মে পর্যন্ত বহাল থাকবে। এরই মধ্যে আগামী ১৩ বা ১৪ মে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এমন পরিস্থিতি বিবেচনা করে এবারের ঈদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে। 

মঙ্গলবার, ১১ মে ২০২১, ১৮:১৯

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ২ জুন

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ২ জুন

আগামী ২ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। ওইদিন বিকাল ৫টায় অধিবেশন বসবে। পরদিন বাজেট পেশ হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার (১১ মে) এই অধিবেশন আহ্বান করেছেন।

মঙ্গলবার, ১১ মে ২০২১, ১৭:৫৩

সর্বশেষ
জনপ্রিয়