ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩


৩০ মার্চ দেশের শেয়ারবাজার বন্ধ

৩০ মার্চ দেশের শেয়ারবাজার বন্ধ

আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতে সারাদেশে পালিত হবে পবিত্র শবেবরাত। এ উপলক্ষে ৩০ মার্চ দেশের শেয়ারবাজার (ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) বন্ধ থাকবে।

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১, ১৪:১৫

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১, ১৩:৫০

প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে বোমা: ফায়ারিং স্কোয়াডে ১৪ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে বোমা: ফায়ারিং স্কোয়াডে ১৪ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলে বোমা পুঁতে রাখার অভিযোগে করা মামলায় ১৪ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১, ১৩:১৫

মোটরসাইকেল চালিয়ে সচিবালয়ে মাশরাফি

মোটরসাইকেল চালিয়ে সচিবালয়ে মাশরাফি

তাকে দেখা যায় একটি মোটরসাইকেলে, যাচ্ছেন সচিবালয়ে। যানজটে থেমে রোদে ঘামছেন, তবুও নেই মুখে কষ্টের ছাপ। তিনি যে সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন- এর মাধ্যমে তা আবারও প্রমাণ দিলেন।

মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নড়াইলের উন্নয়নের জন্য সচিবালয়ের উদ্দেশে। চেনা যায়?’

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১, ০১:৩৬

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, ৭ জনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, ৭ জনের মৃত্যু

অবশেষে নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন। তবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে দুইশিশুসহ ৭ জনকে।

জানা গেছে, এই অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে ১২ জন রোহিঙ্গাকে আটকও করা হয়েছে।

৭ জনের মৃত্যু ছাড়াও এ ঘটনায় পুড়ে গেছে ১০ হাজারের বেশি বসতবাড়ি এবং দোকান। 

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১, ০১:০০

বাংলাদেশ ও নেপালের মধ্যে চার সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও নেপালের মধ্যে চার সমঝোতা স্মারক স্বাক্ষর

পর্যটন, স্যানিটেশন, সাংস্কৃতিক বিনিময় ও রেলওয়ে সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বাংলাদেশ ও নেপালের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১, ০০:১৬

বিশ্বের দারুণ এক অনুপ্রেরণাদায়ী নেতা শেখ হাসিনা: বিদ্যা দেবী

বিশ্বের দারুণ এক অনুপ্রেরণাদায়ী নেতা শেখ হাসিনা: বিদ্যা দেবী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি বলেছেন, ‘আপনি বিশ্বের দারুণ এক অনুপ্রেরণাদায়ী নেতা।’

সোমবার, ২২ মার্চ ২০২১, ২১:১১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রানী এলিজাবেথের শুভেচ্ছা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রানী এলিজাবেথের শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। সোমবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে এই তথ্যটি জানানো হয়েছে।

সোমবার, ২২ মার্চ ২০২১, ১৮:১১

শুরু হলো ‘বাংলার মাটি আমার মাটি’

শুরু হলো ‘বাংলার মাটি আমার মাটি’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ৬ষ্ঠ দিন সোমবার (২২ মার্চ)।

সোমবার, ২২ মার্চ ২০২১, ১৭:৪৪

গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ভারত সরকারের গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

সোমবার, ২২ মার্চ ২০২১, ১৭:২৫

আদমজী কোর্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আদমজী কোর্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনের সপ্তম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার, ২২ মার্চ ২০২১, ১৭:১৩

পি কে হালদারের সহযোগী শুভ্রা ঘোষ গ্রেফতার

পি কে হালদারের সহযোগী শুভ্রা ঘোষ গ্রেফতার

দেশ ত্যাগ করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী ওকায়ামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষ। 

সোমবার, ২২ মার্চ ২০২১, ১৬:৪২

২৫ মার্চে করা যাবে না আলোকসজ্জা, ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ

২৫ মার্চে করা যাবে না আলোকসজ্জা, ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ

আগামী ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ভয়াল সেই রাতকে স্মরণ করতে ২৫ মার্চ রাতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছে সরকার।

সোমবার, ২২ মার্চ ২০২১, ১৬:২০

দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত বেড়েছে

দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত বেড়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ৮০৯ জনকে। যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।

সোমবার, ২২ মার্চ ২০২১, ১৫:৫৫

সাধারণ ছুটি ঘোষণা বা লকডাউন দেয়ার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই

সাধারণ ছুটি ঘোষণা বা লকডাউন দেয়ার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই

দেশে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। তবে এমন পরিস্থিতিতে সাধারণ ছুটি ঘোষণা বা লকডাউন দেয়ার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। যদি কেউ এ সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সোমবার, ২২ মার্চ ২০২১, ১৫:৩৮

মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন

মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন

রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১ টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

সোমবার, ২২ মার্চ ২০২১, ১৪:৩৯

জাতীয় স্মৃতিসৌধে নেপালের রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে নেপালের রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি। এসেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি।

সোমবার, ২২ মার্চ ২০২১, ১৩:৪৬

সিনিয়রদের দুর্নীতির তথ্য দিলে পুরস্কার পাবেন পুলিশ সদস্যরা

সিনিয়রদের দুর্নীতির তথ্য দিলে পুরস্কার পাবেন পুলিশ সদস্যরা

সিনিয়রদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সরাসরি অভিযোগ আনতে পারবেন পুলিশের অধস্তন (জুনিয়র) সদস্যরা। অভিযোগ প্রমাণিত হলে পুরস্কৃত করা হবে তথ্যদাতা পুলিশ সদস্যকে। পুলিশের সব ইউনিটে আজ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করছে সদর দপ্তর।

রবিবার (২২ মার্চ) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এ সংক্রান্ত নির্দেশনা অনুমোদন করেছেন বলে জানা গেছে।

সোমবার, ২২ মার্চ ২০২১, ১১:৩৭

ঢাকায় নেপালের রাষ্ট্রপতি

ঢাকায় নেপালের রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ঢাকায় এসে পৌঁছেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় বিদ্যা দেবী ও তার সফরসঙ্গীদের বহনকারী চার্টার্ড বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সোমবার, ২২ মার্চ ২০২১, ১০:৪৮

ভিআইপিদের জন্য নিয়ন্ত্রিত হবে যান চলাচল

ভিআইপিদের জন্য নিয়ন্ত্রিত হবে যান চলাচল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আসা একাধিক ভিভিআইপির চলাচলের জন্য ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। কোনো কোনো রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধও থাকবে।

সোমবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ভিআইপি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে ও কোনো কোনো সড়কে কিছু সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

সোমবার, ২২ মার্চ ২০২১, ১০:১২

মারা গেছেন জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ

মারা গেছেন জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ

দেশের জনপ্রিয় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন।

সোমবার (২২ মার্চ) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার, ২২ মার্চ ২০২১, ০৯:৩৬

২৪ মার্চ দেয়া হচ্ছে না স্বাধীনতা পুরস্কার

২৪ মার্চ দেয়া হচ্ছে না স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পাচ্ছেন চলতি বছরের স্বাধীনতা পুরস্কার। বুধবার (২৪ মার্চ) স্বাধীনতা পুরস্কার দেয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

রোববার, ২১ মার্চ ২০২১, ২২:৪৮

সোমবার ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী

সোমবার ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

রোববার, ২১ মার্চ ২০২১, ২১:৪৯

দেশের ১৩ অঞ্চলে বইছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ

দেশের ১৩ অঞ্চলে বইছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ

দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার (২১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার, ২১ মার্চ ২০২১, ২০:৪৪

‘বাংলার বাতাসে এখনো ষড়যন্ত্র ও চক্রান্তের গন্ধ আছে’

‘বাংলার বাতাসে এখনো ষড়যন্ত্র ও চক্রান্তের গন্ধ আছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ষড়যন্ত্র আজও থেমে নেই। বাংলার বাতাসে এখনো ষড়যন্ত্র ও চক্রান্তের গন্ধ আছে। এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

রোববার, ২১ মার্চ ২০২১, ১৭:৫৫

`বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত`

`বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত`

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুই স্বাধীনতার একমাত্র ঘোষক। অথচ জাতির পিতার নাম মুছে ফেলার জন্য এবং ৭১ এর চেতনা বিকৃত করার উদ্দেশ্যে স্বাধীনতার মিথ্যা ঘোষক তৈরি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার কোনও মিথ্যা ঘোষকের নাম তৈরি করতে দেওয়া হবেনা। বঙ্গবন্ধুই স্বাধীনতার একমাত্র ঘোষক এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

রোববার, ২১ মার্চ ২০২১, ১৭:২১

আবারও মঞ্চায়িত হতে চলেছে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’!

আবারও মঞ্চায়িত হতে চলেছে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’!

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করতে বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর আয়োজন করেছিলেন ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। ৪০ হাজার শ্রোতা-দর্শক এই অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন সেইসময়ে। জানা গেছে, অনুষ্ঠানটি আবার মঞ্চায়নের পরিকল্পনা করছে ভারত সরকার।

রোববার, ২১ মার্চ ২০২১, ১৬:০০

করোনা: ২১৭২ জন শনাক্তের দিনে মৃত্যু ২২

করোনা: ২১৭২ জন শনাক্তের দিনে মৃত্যু ২২

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ১৭২ জনকে।  ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.২৯ শতাংশ। 

রোববার, ২১ মার্চ ২০২১, ১৫:১৮

১০ দিনের সাধারণ ছুটি সংক্রান্ত খবর ভুয়া: স্বাস্থ্য মন্ত্রণালয়

১০ দিনের সাধারণ ছুটি সংক্রান্ত খবর ভুয়া: স্বাস্থ্য মন্ত্রণালয়

‘আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা হতে পারে’- সাংবাদিকদের এমনটাই জানিয়েছিলেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। কিন্তু তার বলা ছুটি সংক্রান্ত খবরটিকে ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার, ২১ মার্চ ২০২১, ১৪:৩৬

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। রমজান শুরুর সময় ১৪ এপ্রিল ধরে ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছে।

রোববার, ২১ মার্চ ২০২১, ১৪:২৩

সর্বশেষ
জনপ্রিয়