পদ্মায় নৌযান দুর্ঘটনায় ২৬ মৃত্যু: চালক নেশাগ্রস্ত, অতিরিক্ত গতিসহ ৮ কারণ
গত ৩ মে পদ্মায় বাল্কহেডের সঙ্গে একটি স্পিডবোটের ধাক্কায় ২৬ জন যাত্রী মারা গেছেন। মাদারীপুরের শিবচরে পদ্মায় এই স্পিডবোট দুর্ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের পর জেলা প্রশাসনের দল পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে। এতে চালক নেশাগ্রস্ত, বোটের অতিরিক্ত গতিসহ ৮টি কারণ দেখানো হয়েছে।
রোববার, ৯ মে ২০২১, ২০:৪০
কুয়াকাটায় ভেসে এলো ১০ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। রোববার সকালে লেম্বুর বন সংলগ্ন সৈকতে ১০ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা মৎস্য বিভাগকে খবর দেন।
রোববার, ৯ মে ২০২১, ১৭:০৫
পদ্মায় নৌযান দুর্ঘটনায় ২৬ মৃত্যু: সেই স্পিডবোট মালিক গ্রেফতার
মাদারীপুরের শিবচরে পদ্মায় এই স্পিডবোট দুর্ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সেই স্পিডবোটের মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৯ মে) সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার, ৯ মে ২০২১, ১৩:২৮
নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপারের সময় ৬ ট্রলার আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে যাত্রী পারাপারের সময় যাত্রীবাহী ছয়টি ট্রলার আটক করেছে মাওয়া নৌপুলিশ।
শনিবার, ৮ মে ২০২১, ২৩:৫৯
রিকশাচালকের ৬০০ টাকা নেয়ায় তিন পুলিশ বরখাস্ত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে পুলিশের বিরুদ্ধে এক রিকশাচালকের থেকে ৬০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগের পোস্ট দেখা যায়। বিষয়টি ভাইরাল হওয়ার পরই সেখানকার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার, ৮ মে ২০২১, ১৬:৪৪
ঘরমুখো যাত্রীদের ঘাটে যাওয়া ঠেকাতে চেকপোস্ট
দেশে চলমান বিধিনিষেধের মধ্যে বন্ধ রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া রুটে ফেরিসহ সব নৌযান চলাচল। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
শনিবার, ৮ মে ২০২১, ১৪:৫০
এক বোঁটায় ৩০ লাউ!
নোয়াখালীর চাটখিলে এক বোঁটায় (ডগায়) ৩০টি লাউ ধরেছে। এমন ফলন দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লাউ দেখতে প্রতিদিন শত শত মানুষ আসছে।
শুক্রবার, ৭ মে ২০২১, ২৩:৫২
করোনায় নিঃস্ব একাত্তর টিভির নাজমুল: একুশ দিনের ব্যবধানেই চলে গেলেন বাবা-মা ও স্ত্রী
মারা গেছেন নাজমুল ইসলামের স্ত্রী একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার (সহযোগী প্রযোজক) রিফাত সুলতানা। যেদিন মারা গেছেন রিফাত সুলতানা, সেইদিন সকালেই এক সন্তানের মা হয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, সকালে মা হয়েও বিকালে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়।
শুক্রবার, ৭ মে ২০২১, ২৩:৩১
লকডাউনে স্পিডবোট চলাচল ঠেকাতে পাখা খুলে নিল প্রশাসন
চলমান বিধিনিষেধের মধ্যে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে স্পিডবোট চলাচল ঠেকাতে মাঠে নেমেছে শিবচর উপজেলা প্রশাসন।
শুক্রবার, ৭ মে ২০২১, ২৩:১১
চট্টগ্রামের একজন মানবিক মোবারক আলী
করোনাকালীন সময়ের শুরু থেকে অসহায় ও দরিদ্র মানুষদের পাশে আছেন মানবিক তরুণ মোবারক আলী। নিজেকে অসহায় মানুষদের সেবক ভেবেই কাজ করে যাচ্ছেন তিনি। পেশায় একজন ব্যাংকার। কর্মরত আছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে।
শুক্রবার, ৭ মে ২০২১, ২৩:০২
গাছ কাটাকে কেন্দ্র করে আনসার-এলাকাবাসী সংঘর্ষ, আহত ৯
গাছ কাটাকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় আনসার সদস্যদের সঙ্গে এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার পৌরশহরের নাচনাপাড়া এলাকায় আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
শুক্রবার, ৭ মে ২০২১, ২২:৪৮
রোটার্যাক্টের ডিআরআর হলেন ফেনীর অপু
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাবের যুব সংগঠন রোটার্যাক্টের জেলা রোটার্যাক্ট প্রতিনিধি (ডিআরআর) নির্বাচিত হয়েছেন ফেনীর শরিফুল ইসলাম অপু।
শুক্রবার, ৭ মে ২০২১, ২০:২৭
পদ্মায় স্পিডবোট ডুবিতে ২৬ প্রাণহানি: চালক মাদকাসক্ত ছিল
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় আহত চালক শাহ আলমকে মাদকাসক্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ থেকে করা ডোপ টেস্টে এ তথ্য পাওয়া গেছে।
শুক্রবার, ৭ মে ২০২১, ১৪:৪৩
লিবিয়ায় মাফিয়াদের হাতে নির্যাতনের শিকার মাদারীপুরের ২৪ যুবক
মাদারীপুরের বিভিন্ন এলাকার ২৪ যুবককে লিবিয়ায় বন্দী শিবিরে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে। মাফিয়ারা তাদের নির্যাতন করে সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে লাখ লাখ টাকা দাবি করছে।
বৃহস্পতিবার, ৬ মে ২০২১, ২৩:২৬
কুড়িগ্রাম দাসেরহাট থেকে সোনাহাট স্থলবন্দর জাতীয় মহাসড়কে নির্মাণ কাজ শুরু
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের অধীনে কুড়িগ্রাম দাসেরহাট থেকে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত কুড়িগ্রাম জেলা সড়ক কে জাতীয় মহাসড়কে বরাদ্দ হয় একনেকে। রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড ১৪৫ কোটি টাকা বরাদ্দে নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারীরহাট থেকে রায়গঞ্জ বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার জাতীয় মহাসড়কের কাজ শুরু করেন। এতে স্থানীয়রাও খুশী।
বৃহস্পতিবার, ৬ মে ২০২১, ২২:১৮
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাস্ক না পরায় আটক ৪৪, বন্ধ ২ দোকান
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাস্ক না পরার অপরাধে ৪৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম'র নেতৃত্বে পরিচালিত এই অভিযানকালে স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানার কারণে রাঙ্গুনিয়া পৌর শহরের রোয়াজার হাট বাজারের দুটি দোকানও তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার, ৬ মে ২০২১, ২০:৩৭
কেমন আছে পরিবার হারানো ছোট্ট মীম?
দাদির লাশ দেখতে যাওয়ার পথে পুরো পরিবারকে হারিয়েছে নয় বছরের মীম। ছলছল চোখে শুধু ‘মা, মা’ বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন অনেকেই। কিন্তু পরিবারের চার সদস্যকে হারিয়ে এলোমেলো হয়ে গেছে সব।
বৃহস্পতিবার, ৬ মে ২০২১, ১৫:১৪
ভ্যানিটি ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু
ভ্যানিটি ব্যাগ ধরে ছিনতাইকারীর টানে রিকশা থেকে ছিটকে পড়ে মারা গেছেন সুনিতা রানী দাস (৫০) নামে এক নারী। বুধবার (৫ মে) ভোরে মতিঝিলের কমলাপুর বিআরটিসি বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে।
বুধবার, ৫ মে ২০২১, ২৩:৪২
রিকশাচালককে মারধর করা সেই ‘প্রভাবশালী’ ব্যক্তি কারাগারে
রাজধানীর বংশালে রিকশাচালককে মারধরের অভিযোগে গ্রেফতার সুলতানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার, ৫ মে ২০২১, ২৩:০২
লকডাউনের নির্দেশনা অমান্য করেই পদ্মায় চলতো স্পিডবোট
গত ৩ মে পদ্মায় বাল্কহেডের সঙ্গে একটি স্পিডবোটের ধাক্কায় ২৬ জন যাত্রী মারা গেছেন। এ ঘটনায় সামনে এসেছে লকডাউনে সবকিছু বন্ধ থাকলেও স্পিডবোটের চলাচল নিয়ে। জানা যায়, স্পিডবোট জেটি বন্ধ থাকার নির্দেশ থাকলেও এসব নিষেধ অমান্য করেই পদ্মায় চলতো এই নৌযান।
বুধবার, ৫ মে ২০২১, ২২:৫৬
হেফাজত থেকে পদত্যাগ করেও গ্রেফতার হলেন আব্দুর রহিম কাসেমী
সম্প্রতি সারাদেশে হেফাজতের নেতাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে গ্রেফতার হয়েছেন অধিকাংশ কেন্দ্রীয় নেতা। এসময় গ্রেফতার এড়াতে হেফাজতের কেন্দ্রীয় কমিটি থেকেও পদত্যাগ করেছিলেন অনেকে। হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ ছেড়েও গ্রেপ্তার এড়াতে পারেননি মুফতি আব্দুর রহিম কাসেমী।
মঙ্গলবার, ৪ মে ২০২১, ২৩:০৮
কুড়িগ্রামে নকল আইসক্রিম ও সেমাই তৈরি: ৯৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএসটিআই এর অনুমোদনবিহীন আইসক্রিম ও সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। তিনটি কারখানায় প্রায় ৯৫ হাজার টাকা জরিমানা আদায় ও কারখানা সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার, ৪ মে ২০২১, ২২:৫৮
রোজাদার রিকশাচালককে চড়-থাপ্পড় মেরে অজ্ঞান করা সেই ব্যক্তি আটক
রাজধানীর বংশালে এক রিকশাচালকে এলোপাতাড়ি চড়-থাপ্পর মেরে অজ্ঞান করে ফেলা সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যক্তি স্থানীয় বাড়িওয়ালা। তার নাম সুলতান আহমেদ।
মঙ্গলবার, ৪ মে ২০২১, ২১:০২
স্বাস্থ্যবিধি মান্যকারীদেরকে ফুলেল শুভেচ্ছা জানালেন এএসপি
চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উৎসাহ প্রদানের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি), রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল, মো. আনোয়ার হোসেন শামীম।
মঙ্গলবার, ৪ মে ২০২১, ২০:২৩
২৮ ঘণ্টার চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে
সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২৮ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার বিকেলে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
মঙ্গলবার, ৪ মে ২০২১, ১৬:৪৬
স্পিডবোট ডুবিতে ২৬ জনের মৃত্যু: চারজনের বিরুদ্ধে মামলা
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট ডুবিতে ২৬ জনের মৃত্যুর ঘটনায় শিমুলিয়া ঘাটের ইজারাদার, বোটের মালিক-চালকসহ চারজনের নামে মামলা হয়েছে।
মঙ্গলবার, ৪ মে ২০২১, ১৫:১৯
ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরা হলো না জবি শিক্ষার্থী শাহাদাতের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে চাকরির চেষ্টা করছিলেন শাহাদাত হোসেন মোল্লা। চাকরির ইন্টারভিউ দিতেই গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন তিনি। কিন্তু সেই পরীক্ষা দিয়ে আর ফিরা হলো না তার। মাঝপথেই স্পিডবোট ডুবিতে প্রাণ দিতে হলো তাকে।
সোমবার, ৩ মে ২০২১, ২৩:২৫
আর কেউ রইল না নয় বছরের মীমের
সোমবার ভোরে শিমুলিয়া থেকে কমপক্ষে ৩১ যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা দেয় একটি স্পিডবোট। যার এক যাত্রী নয় বছরের মীম। বাবা-মা আর দুই বোনের সাথে যাচ্ছিল মৃত দাদার লাশ দেখতে। কিন্তু মাঝপথেই স্পিডবোটটি একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা খায়। এতে সব যাত্রী পানিতে পড়ে যান। এসময় মীম একটি ব্যাগ ধরে ভেসেছিল নদীতে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে জীবিত উদ্ধার করতে পারলেও তার পরিবারের কেউ বেঁচে নেই।
সোমবার, ৩ মে ২০২১, ২২:৩৭
মাদারীপুরে স্পিডবোট ডুবি: নিহতদের বেশিরভাগের মাথায় ছিল আঘাত
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিহতদের বেশিরভাগের মাথায় আঘাত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকারী ও ফায়ার সার্ভিস কর্মীরা।
সোমবার, ৩ মে ২০২১, ২০:৫০
মাদারীপুরে স্পিডবোট ডুবি: চালক আটক
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবির ঘটনায় চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় তিন শিশু ও দুই নারীসহ ২৬ জন মারা গেছেন।
সোমবার, ৩ মে ২০২১, ১৮:১৮
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024




















































